২০২৬ সালের এপেক তৃতীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক, ২৭ থেকে ২৮ অগাষ্ট পর্যন্ত, চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরে আনুষ্ঠিত হয়। চীনা উপপররাষ্ট্রমন্ত্রী মা চাও স্যু সম্মেলনে অংশগ্রহণ করেন এবং ভাষণ দেন।
মা চাও স্যু তাঁর ভাষণে বলেন, এ বছর হলো এপেকের ‘চীনা বর্ষ’। চীন বিভিন্ন পক্ষের সাথে বাস্তব সহযোগিতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদার করে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যৌথ নির্মাণ ত্বরান্বিত করার চেষ্টা করতে ইচ্ছুক।
সম্মেলনে অংশগ্রহণকারীরা ‘চীনা বর্ষ’-এর সময় বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতার অগ্রগতির উচ্চ মূল্যায়ন করেন। তাঁরা শেনচেনে অনুষ্ঠেয় আসন্ন এপেক শীর্ষসম্মেলন ফলপ্রসূ হবে বলে আশাবাদও ব্যক্ত করেন।
উল্লেখ্য, এবারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকটি এপেক ‘চীনা বর্ষ’ চলাকালীন অনুষ্ঠিত বৃহত্তম ও সবচেয়ে ঘটনাবহুল বৈঠক। এপেক কমিটি ও কর্মগ্রুপগুলো প্রায় ১৩০টি সভা ও কার্যক্রম আয়োজন করেছে এবার। এতে বাণিজ্য, পরিবহন, খাদ্য, শুল্ক, বিজ্ঞান ও প্রযুক্তি, শক্তি, স্বাস্থ্য, দুর্যোগ হ্রাস এবং দুর্নীতি দমনের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল।
সূত্র: সিএমজি