চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও বৈদেশিক বিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই, আজ (শুক্রবার) বেইজিংয়ে, টোঙ্গার উপপ্রধানমন্ত্রী ভিলিয়ামি উয়াসিকে লাতুর নেতৃত্বে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনীতিবিদদের যৌথ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর নেতাদের যৌথ নেতৃত্বে, চীন ও এসব দ্বীপরাষ্ট্রের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক আরও পরিণত ও স্থিতিশীল হয়েছে। চীন দ্বীপরাষ্ট্রগুলোর সাথে দৃঢ়ভাবে একে অপরের নিজ নিজ জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জনগণের নিজস্ব সিদ্ধান্তে নির্ধারিত উন্নয়নপথকে সমর্থন করে যেতে ইচ্ছুক। পাশাপাশি, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিনিময় ও সহযোগিতা জোরদার করে, চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর আরও ঘনিষ্ঠ অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে চায় চীন।
লাতুসহ প্রতিনিধিদলের সদস্যরা, দ্বীপরাষ্ট্রগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে চীনের পক্ষ থেকে দেওয়া ব্যাপক সহায়তার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, দ্বীপরাষ্ট্রগুলো দৃঢ়ভাবে ‘এক-চীননীতি’ অনুসরণ করে যেতে এবং চীনা কমিউনিস্ট পার্টির সাথে যোগাযোগ ও বিনিময় আরও জোরদার করতে ইচ্ছুক।
সূত্র: সিএমজি