যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সীমান্তবর্তী মেক্সিকোর তিজুয়ানা শহরে চীনা বৈদ্যুতিক গাড়ির (ইভি) বিক্রি এখন তুঙ্গে।
যুক্তরাষ্ট্রের তুলনায় কম দামে অত্যাধুনিক বৈদ্যুতিক গাড়ি পাওয়ায় তিজুয়ানায় ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকরা মেক্সিকো থেকে গাড়ি কিনে তা সেদেশেই নিবন্ধন করে সীমানা পার করছেন।
মেক্সিকোর জাতীয় শিল্প ডেটা অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে দেশটিতে ইভি বিক্রি ৪৪ শতাংশ বেড়ে ৯৫ হাজার ছাড়িয়েছে, যার বড় অংশ জুড়েই রয়েছে চীনা ব্র্যান্ড।
এদিকে হঠাৎ গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় তিজুয়ানায় চার্জিং স্টেশনে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। তবে সাশ্রয়ী চার্জিং খরচ ও জ্বালানি সাশ্রয়ের কারণে উবার চালকসহ সাধারণ ব্যবহারকারীরা এই পরিবর্তনে দারুণ খুশি। তিজুয়ানাসহ পুরো মেক্সিকোতেই পরিবেশবান্ধব জ্বালানি ও টেকসই গণপরিবহন ব্যবস্থার দিকে এই রূপান্তর বেশ জোড়ালো ভূমিকা রাখছে।
সূত্র: সিএমজি