২০২৬ সালের প্রথমার্ধ শেষে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ে (এসএআর) জনসংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৫০০ জনে। গত বছরের একই সময়ের তুলনায় জনসংখ্যা বেড়েছে ৬০০ জন।
শুক্রবার ম্যাকাওয়ের পরিসংখ্যান ও আদমশুমারি বিভাগ (ডিএসইসি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ম্যাকাওয়ের মোট জনসংখ্যার ৫৪ শতাংশ নারী। এ হিসাবে নারী জনসংখ্যা ৩ লাখ ৭১ হাজার এবং পুরুষের সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৫০০।
চলতি বছরের প্রথম ছয় মাসে ম্যাকাওয়ে ১ হাজার ৩৪০টি জীবিত শিশু জন্মগ্রহণ করেছে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৩২৯ জন।
এ সময়ে চীনের মূল ভূখণ্ড থেকে ১ হাজার ৪৬৬ জনকে ম্যাকাওয়ে বসবাসের জন্য একমুখী পারমিট দেওয়া হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ১৫০ জন কম।
এ ছাড়া নতুন করে ৪৭১ জন ম্যাকাওয়ে স্থায়ীভাবে বসবাসের অধিকার পেয়েছেন। এক বছর আগের তুলনায় এ সংখ্যা কমেছে ৪২৪ জন।
তবে বিয়ের নিবন্ধনের সংখ্যা কিছুটা বেড়েছে। ডিএসইসি জানায়, ২০২৬ সালের প্রথমার্ধে ম্যাকাওয়ে মোট ১ হাজার ৪৪৭টি বিয়ে নিবন্ধিত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় পাঁচটি বেশি।
সূত্র: সিএমজি