সেপ্টেম্বর ৬: আগামী ৮ সেপ্টেম্বর চীনের সিয়ামেনে শুরু হবে, চীনের ২৬তম বিনিয়োগ ও বাণিজ্য মেলা; চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আজ (রোববার) সিয়ামেনে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, মেলার সকল প্রস্তুতিমূলককাজ সম্পন্ন হয়েছে। এবারের মেলা অনুষ্ঠিত হবে ২ লাখ বর্গমিটার এলাকজুড়ে। মেলায় ১৪টি প্রদর্শনী জোন থাকছে। এ পর্যন্ত, ১২৯টি দেশ ও অঞ্চল এবং ৩০টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ১২০০টিরও বেশি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছে।
সূত্র: সিএমজি