বিদ্যুৎ সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপই দায়ী: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত পদক্ষেপ ও ভুল পরিকল্পনাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা শহরসহ দেশের জেলা-উপজেলার মানুষ যে বিদ্যুৎ বিভ্রাটের কষ্ট ভোগ করছেন, তা মূলত সেই স্বৈরাচারী সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের ফসল। এ দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে এবং এখন সেই সংকট নিরসনে বর্তমান সরকার কাজ করছে।

রোববার সকালে সড়কপথে ঢাকা থেকে রওনা দিয়ে বেলা ১১টা ২৪ মিনিটে প্রধানমন্ত্রী পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছান। সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মাধ্যমে তিনি জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকার বাইরে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানটি কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলাজুড়ে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, বিএনপি জনগণের দল এবং দেশের স্বার্থেই তারা কাজ করে যাচ্ছে। আগামী ২৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনে আগামী ১০ বছরের জন্য বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের পরিকল্পনা তুলে ধরা হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ইনশাআল্লাহ সরকার দেশের মানুষের স্বার্থে এই সংকট কাটিয়ে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়া বেলা একটায় তার জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক ২০১৬ প্রদানের কর্মসূচি রয়েছে। দেশের মৎস্য সম্পদের উন্নয়নে সরকারের এই উদ্যোগের অংশ হিসেবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

আগামী ২৭ তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে।

সেই জাতীয় সংসদের অধিবেশন আপনাদের দল, আপনাদের সরকার, দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে-কীভাবে আমরা ইনশাআল্লাহ আগামী ১০ বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করবো।’ এর আগে ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল ১

কিশোরগঞ্জজাতীয় মৎস্য পক্ষ ২০২৬তারেক রহমানবিএনপিবিদ্যুৎ সংকট