আন্তঃপ্রণালি চলচ্চিত্র ও টেলিভিশন আদান-প্রদান এবং সহযোগিতাকে সমর্থন করে মূল ভূখণ্ড: মুখপাত্র

আন্তঃপ্রণালি চলচ্চিত্র ও টেলিভিশন আদান-প্রদান এবং সহযোগিতাকে সমর্থন করে মূল ভূখণ্ড: মুখপাত্র

বেইজিংয়ে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চেন বিনহুয়া বলেন, মূল ভূখণ্ড তাইওয়ান প্রণালির উভয় পারের মধ্যে চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ক আদান-প্রদান ও সহযোগিতাকে সমর্থন করে। তিনি আশা প্রকাশ করেন যে, মূল ভূখণ্ডের আরও অনেক মানসম্মত চলচ্চিত্র তাইওয়ানের দর্শকদের জন্য প্রদর্শিত হবে।

মূল ভূখণ্ডের জনপ্রিয় চলচ্চিত্র ‘ডিয়ার ইউ’ আগামী আগস্টে তাইওয়ানের তাওইউয়ান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। চলচ্চিত্রটি তাইওয়ানের দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ব্যাপক আগ্রহের সাড়া পেয়েছে।

চেন বলেন, “আমরা আশা করি, তাইওয়ানের দর্শকরা ‘ডিয়ার ইউ’ চলচ্চিত্রে তাদের দাদা-দাদি ও প্রপিতামহ-প্রপিতামহীদের অভিজ্ঞতার প্রতিফলন দেখতে পাবেন। এর মাধ্যমে তারা পৈতৃক ভিটার প্রতি পূর্বপুরুষদের গভীর টান এবং আত্মীয়-স্বজন ও বন্ধুদের প্রতি তাদের ভালোবাসার বিষয়টি অনুধাবন করতে পারবেন। পাশাপাশি, তারা বুঝতে পারবেন যে তাইওয়ান প্রণালির উভয় তীরের চীনা মানুষের সংস্কৃতি ও আবেগ অভিন্ন। আমরা তাইওয়ান প্রণালী-কেন্দ্রিক চলচ্চিত্র ও টেলিভিশন আদান-প্রদান এবং সহযোগিতাকে সক্রিয়ভাবে সমর্থন করি এবং আশা করি যে মূল ভূখণ্ডের আরও অনেক মানসম্মত চলচ্চিত্র তাইওয়ানে প্রদর্শিত হবে।‘

সূত্র: সিএমজি বাংলা