‘উন্মুক্ততা ও সংযুক্তি, অভিন্ন সমৃদ্ধির সুযোগ’ প্রতিপাদ্যে, ২০২৬ সালের ‘বিশ্ব মেয়র সংলাপ’, ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত চীনের চেচিয়াং প্রদেশের নিংপো শহরে আয়োজিত হয়।
এতে ১৫টি দেশের বিভিন্ন শহরের মেয়র ও মেয়রদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালে অংশগ্রহণকারী অতিথিরা নিংপো-চৌশান বন্দরের মেইশান বন্দর এলাকা এবং বুদ্ধিমান এমবডিড রোবট উত্পাদন কারখানাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় বন্দরনগরীগুলোর মধ্যে সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা।
মূল অনুষ্ঠানে বন্ধুত্বপূর্ণ বিনিময়, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি এবং পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে ১৪টি সহযোগিতা প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়।
এ ছাড়া, অনুষ্ঠানের পাশাপাশি, ‘সহযোগিতামূলক উন্নয়নে নিংপো ঐকমত্য’ প্রকাশ করা হয়। এতে শিল্প খাতে সহযোগিতা গভীর করা, বাণিজ্য উন্মুক্ত রাখা, এবং জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছান অংশগ্রহণকারীরা।
সূত্র: সিএমজি