ইয়াংসি নদী বদ্বীপ আন্তর্জাতিক যুব চলচ্চিত্র সপ্তাহের উদ্বোধন

জাতীয় চলচ্চিত্র প্রশাসনের তত্ত্বাবধানে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও চ্যচিয়াং প্রদেশের সরকারের যৌথ উদ্যোগে, ২০২৬ সালের ইয়াংসি নদী বদ্বীপ আন্তর্জাতিক যুব চলচ্চিত্র সপ্তাহ নিংপোতে উদ্বোধন হয়েছে। সিএমজি’র প্রধান শেন হাইসিয়ং এবং চ্যচিয়াং প্রদেশের গভর্নর লিউ চিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিএমজি’র উপ-প্রধান ছি চুছুয়ান তাঁর ভাষণে বলেন, সিএমজি হলো চীনা চলচ্চিত্র উন্নয়নের সাক্ষী, রেকর্ডার এবং অংশগ্রহণকারী ও সহায়ক। আজ, সিএমজি চ্যচিয়াংয়ের সাথে মিলে, ২০২৬ ইয়াংসি নদী বদ্বীপ আন্তর্জাতিক যুব চলচ্চিত্র সপ্তাহ পালন করছে। এটি আলো ও ছায়ার আদান-প্রদান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা, গভীর একীভূতকরণের সৃজনশীল অনুশীলন, এবং পর্বত ও সমুদ্রের ওপারে বিনিময় এবং পারস্পরিক শিক্ষার বহিঃপ্রকাশ।

এবারে চলচ্চিত্র সপ্তাহের লক্ষ্য হলো, একটি পেশাদার ও পূর্ণাঙ্গ চলচ্চিত্র প্ল্যাটফর্ম তৈরি করা; তরুণদের চলচ্চিত্র নির্মাণ ও উদ্ভাবনকে সমর্থন করা; নতুন চলচ্চিত্রশক্তি লালন করা; চলচ্চিত্রের প্রযুক্তির ব্যবহার বাড়ানো; এবং আন্তর্জাতিক চলচ্চিত্র বিনিময় ত্বরান্বিত করা।

২৩ অক্টোবর সন্ধ্যায়, ২০২৬ সালের ইয়াংসি নদী বদ্বীপ আন্তর্জাতিক যুব চলচ্চিত্র সপ্তাহ শেষ হবে। রাশিয়া, বেলারুস, সুইডেন, নেদারল্যান্ডস, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ; চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব; এবং চীন ও আফ্রিকার তরুণ চলচ্চিত্র-নির্মাতাদের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। সূত্র: সিএমজি