প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান

১৯৯০ সালে ইরাক থেকে ইরানি যুদ্ধবন্দিদের স্বদেশে ফিরে আসার ঐতিহাসিক বার্ষিকী উপলক্ষে এক বিশেষ বিবৃতিতে দেশটির সেনাবাহিনী নিজেদের দৃঢ় অবস্থানের কথা পুনরায় ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, প্রতিরোধের এই ধারা এখন নতুন প্রজন্মের কাছে পৌঁছেছে, যারা বিশ্বের শক্তিশালী সামরিক শক্তির সামনেও অটল রয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ স্পষ্ট জানিয়েছে যে, শত্রু পক্ষ ‘আত্মসমর্পণ’ না করা পর্যন্ত দেশের বৈধ অধিকার রক্ষা এবং নেতৃত্বের দাবি বাস্তবায়নে ইরান কোনোভাবেই পিছু হটবে না। ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রচারিত এই বার্তায় সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের অকুন্ঠ সমর্থনের প্রশংসা করা হয়েছে। একই সাথে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও আধিপত্য বিস্তারের চক্রান্তের তীব্র নিন্দা ও কঠোর সমালোচনা করেছে ইরান।

ইরানইসরায়েলমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্রসশস্ত্র বাহিনী