Browsing monthly archive

June 2026

শাসন, সংস্কার ও উন্নয়ন: চীনের উত্থানের নেপথ্য কৌশল

তাসরিফ আহাদ তীর্থবিশ শতকের শেষ দিকে যে দেশটির মাথাপিছু আয় ছিল মাত্র কয়েক শত ডলার, আজ সেই দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। এত অল্প সময়ে চীনের এই রূপান্তরের পেছনে রয়েছে একটি সুচিন্তিত রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল, যে কৌশল বিশ্বের বহু দেশ অনুকরণের চেষ্টা করছে, আবার অনেকে করছে সমালোচনা। চীনের শাসনব্যবস্থা ও উন্নয়ন মডেল নিয়ে […]

ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন পথ বের হলো চীনা মহাকাশ স্টেশনে

ফয়সল আবদুল্লাহচীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে পরিচালিত একটি বৈজ্ঞানিক গবেষণায় উন্মোচিত হয়েছে ফ্যাটি লিভার রোগের চিকিৎসায় নতুন দিগন্ত। গবেষকরা আশা করছেন, এই পরীক্ষার মাধ্যমে যকৃতের কোষের (হেপাটোসাইট) চর্বি বিপাক নিয়ন্ত্রণের প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।সম্প্রতি শেষ হওয়া সাত দিনের কক্ষপথভিত্তিক পরীক্ষার লক্ষ্য ছিল অতি-স্বল্প মাধ্যাকর্ষণ (মাইক্রোগ্রাভিটি) পরিবেশে কোষের অভ্যন্তরীণ জৈবিক প্রক্রিয়া কীভাবে চর্বি বিপাককে প্রভাবিত […]

মাছের ভবিষ্যৎ বাঁচাতে জোরাল পদক্ষেপ চীনের

ভবিষ্যতের পৃথিবীতে মাছ যেন সহসা বংশবৃদ্ধি নিয়ে বিপদে না পড়ে সেই লক্ষ্যে ব্যবস্থাপনা জোরদার করতে নানা পদক্ষেপ নিয়েছে চীন। অবৈধ মাছ ধরা রোধ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং ‘সমুদ্রভিত্তিক অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন মানবসমাজ’ গঠনের লক্ষ্যে চীন সক্রিয় ভূমিকা পালন করছে বলে শাংহাইয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জানিয়েছেন বিশেষজ্ঞরা।চলতি বছর পোর্ট স্টেট মেজারস অ্যাগ্রিমেন্ট (পিএসএমএ) বাস্তবায়নের দশম বার্ষিকী। ২০১৬ […]

চীনের বিসিআই প্রযুক্তির অস্ত্রোপচারে ফিরে এলো আংশিক দৃষ্টিশক্তি

ফয়সল আবদুল্লাহচীনের হুনান প্রদেশের ছাংশায় একটি অত্যাধুনিক ব্রেন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তিনির্ভর অস্ত্রোপচারের মাধ্যমে দীর্ঘদিনের এক অন্ধ নারী আংশিক দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। এই সাফল্য রেটিনার ক্ষয়জনিত রোগে আক্রান্ত রোগীদের দেখাচ্ছে নতুন আশা।৬১ বছর বয়সী ছেন নামের ওই নারী ৪০ বছর বয়সে রেটিনাইটিস পিগমেন্টোসা রোগে আক্রান্ত হন। সময়ের সঙ্গে সঙ্গে রোগটি তার দুই চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ কেড়ে […]

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬: আবেদন করবেন যেভাবে

চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেওয়া হচ্ছে।আবেদন গ্রহণ করা হবে ১০ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশে নিবন্ধিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র […]

উত্তর কোরিয়ায় প্রেসিডেন্ট সি চিন পিংকে বর্ণাঢ্য রাষ্ট্রীয় সংবর্ধনা

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে রাষ্ট্রীয় পর্যায়ে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে উত্তর কোরিয়া। সোমবার রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কোয়ারে এই আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠান হয়।সোমবার তিনি স্ত্রী ফং লি ইউয়ানসহ রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া পৌঁছালে তাকে বিামন বন্দরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এবং তার স্ত্রী রি সো জু।পরে,কিম ইল সুং স্কোয়ারে […]

‘চীনে বড় হয়েছি… সেখানে আমি ‘আমি’ হয়ে উঠেছি’

সময়টা দু’দশকেরও আগের। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের তোংকুয়ানের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ স্বর্ণকেশী বিদেশি শিশুর ছবি স্থানীয় সংবাদপত্র ইয়াংছেন ইভনিং-এর প্রথম পাতায় জায়গা করে নেয়। সময়ের স্রোতে সেই শিশুদের একজন আবারও আলোচনায়—তবে, এবার একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে, যার পরিচয় গড়ে উঠছিল চীনের মাটিতেই।২৯ বছরের আদ্রিয়ানা রোমেসভিঙ্কেল, অনলাইনে যিনি ‘অ্যাডি’ নামে পরিচিত। ২০০২ সালে মাত্র ছয় […]

২০২৬-২০৩০ মেয়াদে ৭ লাখ ৭০ হাজার কিলোমিটার নগর ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ ও আধুনিকায়ন করবে চীন

১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে দেশের শহরাঞ্চলে প্রায় ৭ লাখ ৭০ হাজার কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে চীন।সোমবার এক নীতিবিষয়ক ব্রিফিংয়ে চীনের গৃহায়ন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ছেন শাওফেং জানান, বর্তমানে দেশে প্রায় ৩৯ লাখ কিলোমিটার নগর ভূগর্ভস্থ পাইপলাইন এবং প্রায় ৭ হাজার ৭০০ কিলোমিটার সমন্বিত ইউটিলিটি টানেল রয়েছে।তিনি বলেন, নতুন […]

কর্মজীবী মানুষের চাওয়া ও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট

স্বপন বিশ্বাসশ্রমিকদের ন্যায্য অধিকার কখনোই সহজে অর্জিত হয়নি; বরং তা এসেছে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং আত্মদানের মধ্য দিয়ে। সেই ইতিহাসকে সামনে রেখেই মে দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি কর্মজীবী মানুষের অধিকার, মর্যাদা এবং ন্যায্যতার দাবি জানানোর এক দৃঢ় উচ্চারণ। বাংলাদেশের প্রেক্ষাপটে মে দিবসের তাৎপর্য আরও গভীর। একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অর্থনীতির প্রধান […]

৪ কোটি শিক্ষার্থীর জন্য কি একটি ছাত্র বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজন

বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে উঠছে শ্রেণিকক্ষে, কিন্তু শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের জন্য কি আমাদের রাষ্ট্রীয় কাঠামো যথেষ্ট?বাংলাদেশ আজ উন্নয়নের এক গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, ডিজিটাল সেবা, অর্থনৈতিক অগ্রগতি—সবই আমাদের সামষ্টিক অর্জনের প্রতীক। কিন্তু একটি মৌলিক প্রশ্ন আমাদের সামনে রয়ে গেছে:যে তরুণ প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ গড়বে, তাদের সার্বিক উন্নয়ন, মানসিক স্বাস্থ্য, নেতৃত্ব […]

চীনের গৃহকর্মী রোবট

গৃহস্থালির কাজ করতে করতে ক্লান্ত? কেউ যদি সব কাজ করে দিত তাহলে কত ভালোই না হতো! চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি কোম্পানি যদি পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে ভবিষ্যতে দৈনন্দিন গৃহস্থালির সব ক্লান্তিকর কাজের দায়িত্ব নিতে পারে রোবট গৃহকর্মীরা—যারা হয়তো একদিন ফ্রিজ বা ওয়াশিং মেশিনের মতোই সাধারণ হয়ে যাবে।উহানভিত্তিক হুবেই গিগা ওয়ার্ল্ড রোবট […]

ড্রাগন চাষে বছরে ২০ লাখ টাকা আয় সৌরভের

পুলিশে চাকরি করার স্বপ্ন ছিল শৈশব থেকেই। কিন্তু নানা বাস্তবতায় সেই স্বপ্ন আর পূরণ হয়নি। তবে থেমে যাননি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামের শিক্ষিত যুবক সৌরভ কুমার বিশ্বাস (৩০)। জীবনের নতুন পথ খুঁজতে গিয়ে শখের বসে শুরু করেছিলেন ড্রাগন চাষ। আর সেই শখই এখন বদলে দিয়েছে তার জীবন। আধুনিক প্রযুক্তিনির্ভর ড্রাগন চাষ করে […]

ফেনীতে এক মাঠে ৬৭ জাতের ধানের আবাদ

জেলার শহরতলির একটি মাঠে ৬৭ জাতের হাইব্রিড ও ইনব্রেড ধানের আবাদ করা হয়েছে| এসব ধানের পরীক্ষা-নিরীক্ষার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর ও দক্ষিণ কাশেমপুরের প্রায় ২০ একর জমিতে এই পরীক্ষা চলছে| জাতীয় পদকপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (অব.) মো. আজিজুল হক এ প্রকল্পটি পরিচালনা করছেন| বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও […]

সৃষ্টিশীল পণ্যে ঐতিহ্যের যোগ ঘটাচ্ছেন চীনের তরুণ ডিজাইনাররা

সাকিব সিকান্দার: চীনের পূর্বাঞ্চলের শানতোং প্রদেশের উতি কাউন্টির একটি ডিজাইন স্টুডিওতে কিছু একটা ঘটছে। সেখানে মহাব্যস্ত ২২ বছর বয়সী এক তরুণ ডিজাইনার লি চেয়ি, তিনি প্রাচীন চীনা জ্যোতির্বিদ্যা থেকে অনুপ্রাণিত নতুন এক সাংস্কৃতিক ও সৃষ্টিশীল পণ্যের সিরিজ তৈরি করছেন।তার কম্পিউটার স্ক্রিনে প্রাচীন চীনা জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষশাস্ত্রের ২৮টি নক্ষত্রমণ্ডলীকে আধুনিক, পরিষ্কার প্রতীক হিসেবে রূপ দেওয়া হয়েছে— […]

Kirkland Minoxidil 5 কী এবং কেন এটি জনপ্রিয়

Kirkland Minoxidil 5% হলো আমেরিকার Costco wholesale chain-এর নিজস্ব brand-এর Minoxidil solution। এতে active ingredient হিসেবে ৫% Minoxidil থাকে – ঠিক Rogaine বা Mintop-এর মতো। পার্থক্য শুধু দামে: Kirkland একই কার্যকারিতায় অনেক কম দামে পাওয়া যায়।American Hair Loss Association (2022) অনুযায়ী, Minoxidil 5% হলো পুরুষদের male-pattern baldness-এর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত topical treatment। Kirkland এই […]