June 2026 - Page 3 of 4 - Mati News
Wednesday, June 10

Month: June 2026

লেখক রহস্য

লেখক রহস্য

Stories
লেখক: সালাউদ্দিন পল্লব (প লয়ে লয়ে ব) সকাল সাড়ে সাতটা। সারা রাত বৃষ্টি হওয়ায় রাস্তা গুলোর কোথাও পানি জমা, কোথাও কোথাও কাদা হয়ে।আছে।  মিরপুর সেকশন ৬ এ  রহস্য গল্প লেখক টুটুল  পারভেজ  সাহেবের বাসায় চারপাশে প্রচুর হট্টগোল। শ'খানেক উৎসুক মানুষ দাড়িয়ে আছে। দুটো পুলিশের গাড়িও আছে। আশেপাশের বিল্ডিংয়ের মানুষগুলোও কেউ জানালা, ব্যালকনীর গ্রীলের ফাঁক গলে পারভেজ সাহেবের একতলা বাড়ির ভেতরে কি ঘটেছে দেখার চেষ্টা করছে। সেন্ট্রি টাইপ ক'জন পুলিশ সদস্য বারবার বাশি বাজিয়ে উৎসুক মানুষ গুলোকে সরিয়ে দেয়ার ব্যার্থ চেষ্টা করছে। ইতিমধ্যেই পুলিশের দুজন বড়কর্তা এসে ঢুকেছেন বাড়ির ভেতর। পারভেজ সাহেব ইদানিংকালের বেশ জনপ্রিয় একজন রহস্য লেখক। পুলিশের বড়কর্তা দুজন বাড়ির ভেতর থেকে বের হয়ে এলেন। তাদের গম্ভীর মুখ দেখেই বোঝা যাচ্ছে ভেতরে নিশ্চই কোন অঘটন ঘটেছে! তারা বারবার ওয়াকিট...
প্যারিসে ‘ফ্রান্সকে বেছে নেওয়া’ শীর্ষক নবম আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত

প্যারিসে ‘ফ্রান্সকে বেছে নেওয়া’ শীর্ষক নবম আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত

China
জুন ২: ফ্রান্সের প্রেসিডেন্টভবন গতকাল (সোমবার) জানায়, এদিন প্যারিসের উপশহর ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত হয়, ‘ফ্রান্সকে বেছে নেওয়া’ শীর্ষক নবম আন্তর্জাতিক বাণিজ্যসম্মেলন। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা যথেষ্ট গুরুত্ব পায়। এলিসি প্রাসাদ থেকে প্রকাশিত তথ্যবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনে মোট ৭১টি বিনিয়োগ-প্রকল্প স্থান পায়। এসব প্রকল্প প্রধানত এআই, স্বাস্থ্য ও ফার্মেসি, জ্বালানি রূপান্তর এবং শিল্পের ডিকার্বনাইজেশনের সাথে জড়িত। বহু দেশের বিনিয়োগ সংস্থা ও প্রতিষ্ঠান ফ্রান্সে এআই-সংশ্লিষ্ট অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানোর কথা ঘোষণা করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁ সমাপ্তি অনুষ্ঠানে বলেন, এটি ‘এ পর্যন্ত এ ধরনের বৃহত্তম সম্মেলন’। বিনিয়োগ আকর্ষণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে, ২০১৮ সাল থেকে ফ্রান্স প্রত্যেক বছর, ‘ফ্রান্সকে বেছে নেওয়া’ শীর্ষক আন্তর্জাতিক বাণিজ্যসম্মেলনের আয়োজন করে আসছে। সূত্র: সিএমজি...
চীনে শিশু পরিচর্যা ভর্তুকি বাবদ ৯৯.৯ বিলিয়ন ইউয়ান বরাদ্দ

চীনে শিশু পরিচর্যা ভর্তুকি বাবদ ৯৯.৯ বিলিয়ন ইউয়ান বরাদ্দ

China
জুন ২: চীনের অর্থ মন্ত্রণালয় সম্প্রতি ২০২৬ সালের জন্য, শিশু পরিচর্যা ভর্তুকি বাবদ, ৯৯.৯ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে, যা গত বছরের বরাদ্দের চেয়ে ১০.৬ শতাংশ বেশি। এই ভর্তুকির লক্ষ্য হচ্ছে, যোগ্য শিশুদের পরিচর্যা খাতে ভর্তুকি দিতে, স্থানীয় সরকারগুলোকে সহায়তা করা। অনুমান অনুযায়ী, চলতি বছর সরকারের সকল স্তর থেকে মোট ভর্তুকির পরিমাণ, প্রায় ১১০ বিলিয়ন ইউয়ানে পৌঁছাবে। মন্ত্রণালয় জানায়, বর্তমানে ২০২৬ সালের শিশু পরিচর্যা ভর্তুকি বিতরণ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে। সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী, সকল স্তরের স্বাস্থ্য বিভাগ শিশু পরিচর্যা ভর্তুকির পর্যালোচনা ও বিতরণের আয়োজন ও বাস্তবায়নের দায়িত্বে রয়েছে এবং নীতিগতভাবে প্রতি ত্রৈমাসিকে অন্তত একটি কিস্তি বিতরণ করা হবে। পূর্ববর্তী ত্রৈমাসিকে অনুমোদিত আবেদনপত্রগুলোর ভিত্তিতে ভর্তুকি চলতি ত্রৈমাসিকের শেষ নাগাদ বিতরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় জা...
চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

China
চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং মঙ্গলবার বেইজিংয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে হান চেং বলেন, চলতি বছরের জানুয়ারিতে দুই দেশের শীর্ষ নেতারা দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক চীন-যুক্তরাজ্য সমন্বিত কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে একমত হয়েছেন, যা দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের উন্নয়ন উভয় দেশের জনগণের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই উভয় পক্ষের উচিত বড় রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করা, কৌশলগত যোগাযোগ জোরদার করা, ইতিবাচক সম্পর্কের গতি ধরে রাখা, নতুন সহযোগিতার সুযোগ খুঁজে বের করা এবং জনগণের মধ্যে আদান-প্রদান বাড়ানো। হান আরও বলেন, প্রকৃত বহুপক্ষবাদ চর্চা, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার এগিয়ে নেওয়া এবং বিশ্বে আরও বেশি স্থিতিশীলতা ও নিশ্চিততা আনতে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। কুপার বলেন, বাণিজ্য ও বিন...
চীনের হাংচৌ শহরে ‘জাতীয় পরিষেবা মৌসুম’ শুরু

চীনের হাংচৌ শহরে ‘জাতীয় পরিষেবা মৌসুম’ শুরু

China
চীনা বাণিজ্য মন্ত্রণালয় ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর যৌথ উদ্যোগে, ২০২৬ সালের ‘জাতীয় পরিষেবা মৌসুম’ তথা ‘সুস্বাদু চেচিয়াং’ শীর্ষক খাদ্য ভোগমেলার উদ্বোধনী অনুষ্ঠান, গতকাল (সোমবার) হাংচৌ শহরে আয়োজিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় ‘উন্নত পরিষেবা উপভোগ, সুখী জীবন গড়া’ শীর্ষক প্রতিপাদ্যে, ২০২৬ সালের জাতীয় পরিষেবা ভোগ মৌসুমের পরিকল্পনা প্রকাশ করে। পরিষেবা ভোগের সম্ভাবনাকে আরও উন্নত করার জন্য, বছরজুড়ে ১৬০টিরও বেশি বিশেষ পরিষেবা ভোগ প্রচারমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এদিকে, সিএমজি পরিষেবা ভোগকে ত্বরান্বিত করার জন্য একাধিক উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলোর মধ্যে আছে: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে একটি পরিষেবা ভোগ ক্ষমতায়ন পরিকল্পনা বাস্তবায়ন করা; একাধিক বিষয়ভিত্তিক কার্যক্রম চালু করা; সকল বয়সীদের মধ্যে ভোগকে উত্সাহিত করার জন্য বে...
সিনচিয়াং ঘুরে এসে বাংলাদেশি সাংবাদিকের চোখে ‘সত্যের সন্ধান’

সিনচিয়াং ঘুরে এসে বাংলাদেশি সাংবাদিকের চোখে ‘সত্যের সন্ধান’

China, Travel Destinations
আফরিন মিম ‘অনুমানের ওপর ভিত্তি করে নয়, বরং তথ্য ও বাস্তবতার আলোকেই সত্যকে সন্ধান করা উচিত। এটাই চীনের মূল দর্শন এবং যেকোনো বিভ্রান্তি দূর করার সবচেয়ে বড় উপায়’। চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং প্রথমবার সফর করে এসে সিনচিয়াং ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন বাংলাদেশের প্রবীণ সাংবাদিক আল মামুন হারুন উর রশিদ। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ও বিশেষ করে পশ্চিমা গণমাধ্যমগুলোতে সিনচিয়াংকে নিয়ে একপাক্ষিক ও নেতিবাচক প্রচারণাই দেখে এসেছেন বাংলাদেশের মানুষ। তবে ঢাকার ইংরেজি দৈনিক 'দ্য নিউ নেশন'-এর এই সাংবাদিকের সাম্প্রতিক সিনচিয়াং সফর সেই চেনা বৃত্ত ভেঙে দিয়েছে। পশ্চিমা চশমা সরিয়ে সরাসরি সিনচিয়াংয়ের স্থিতিশীলতা, দ্রুত বিকাশমান পর্যটন শিল্প এবং স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত জীবনযাত্রা দেখে তিনি মুগ্ধ। এবারের সফরটি হারুন উর রশিদের চতুর্থ চীন সফর হলেও, সিনচিয়াংয়ে এটিই ছিল ...
চীন–ব্রাজিল সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত বেইজিং: ওয়াং ই

চীন–ব্রাজিল সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত বেইজিং: ওয়াং ই

China
চীন লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী এবং বিশেষ করে ব্রাজিলের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার বেইজিংয়ে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরার সঙ্গে পঞ্চম চীন-ব্রাজিল পররাষ্ট্রমন্ত্রী-পর্যায়ের ব্যাপক কৌশলগত সংলাপ চলাকালে তিনি এই মন্তব্য করেন। ওয়াং ই বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন–ব্রাজিল সম্পর্ক ক্রমশ বৈশ্বিক ও কৌশলগত গুরুত্ব অর্জন করছে। দুই দেশের মধ্যে বাস্তব সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। তিনি আরও বলেন, উভয় দেশকে দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন অব্যাহত রাখতে হবে এবং একটি অভিন্ন ভবিষ্যতের চীন–ব্রাজিল কমিউনিটি গড়ে তোলার পথ...
চীনে কিশোর অপরাধ কমেছে যেসব নীতির কারণে

চীনে কিশোর অপরাধ কমেছে যেসব নীতির কারণে

China
ফয়সল আবদুল্লাহ চীনে গত পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো কিশোর অপরাধ এবং শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের মামলার সংখ্যা কমেছে। দেশটির সুপ্রিম পিপলস প্রকিউরেটরেট (এসপিপি) সোমবার প্রকাশিত ২০২৫ সালের কিশোর প্রসিকিউশন বিষয়ক শ্বেতপত্রে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে পর্যালোচনা ও বিচারের জন্য ৯১ হাজার ৫৭৩ জন কিশোর সন্দেহভাজনের মামলা গ্রহণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কম। এসপিপি জানায়, ১৪ থেকে ১৬ বছর বয়সী অপরাধসংশ্লিষ্ট কিশোরের সংখ্যা ১৩ দশমিক ৪ শতাংশ কমেছে। গুরুতর সহিংস অপরাধে জড়িত ১২ থেকে ১৪ বছর বয়সী ২৪ জনের বিরুদ্ধে বিচারের অনুমোদন দেওয়া হয়েছে, যাতে স্পষ্ট বার্তা দেওয়া যায় যে কম বয়স অপরাধের দায় এড়ানোর সুযোগ নয়। একই সঙ্গে পুনর্বাসন ও সংশোধনমূলক ব্যবস্থার ওপরও গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ। ২০২৫ সালে ২৮ হাজার ২০০ কিশোরকে গ্রেপ্তারের অনুমোদন দেওয়া ...
হাওয়াইতে চীন–যুক্তরাষ্ট্র সামরিক বৈঠক, আকাশ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা

হাওয়াইতে চীন–যুক্তরাষ্ট্র সামরিক বৈঠক, আকাশ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা

China
চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে আকাশ ও সমুদ্র নিরাপত্তা বিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের গণুমক্তি ফৌজ (পিএলএ) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকটি ২৮ থেকে ২৯ মে যুক্তরাষ্ট্রের হাওয়াইতে অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সামরিক প্রতিনিধিরা সামুদ্রিক সামরিক পরামর্শমূলক চুক্তি ওয়ার্কিং গ্রুপের আওতায় আলোচনা করেন। আলোচনায় আকাশ ও সমুদ্র নিরাপত্তা পরিস্থিতি, ২০২৫ সাল থেকে কার্যকর হওয়া আচরণবিধির বাস্তবায়ন এবং দুই দেশের সামরিক যোগাযোগ আরও উন্নত করার বিষয়গুলো উঠে আসে। চীনা সেনাবাহিনী জানায়, উভয় পক্ষই খোলামেলা ও গঠনমূলক আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি ও সম্ভাব্য সংঘাত এড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে। তারা সম্মত হয়েছে যে, নিয়মিত যোগাযোগ দুই দেশের সেনাদের মধ্যে পেশাদার আচরণ বজায় রাখতে সাহায্য করবে। তবে চীন স্পষ্ট করে বলেছে, নৌ ও আকাশ চলাচলের স্বাধীনতার নামে কোনো ধরনের সার্বভৌমত্ব...
চীনের লং মার্চ-১২বি রকেটের প্রথম উড্ডয়ন সফল

চীনের লং মার্চ-১২বি রকেটের প্রথম উড্ডয়ন সফল

China
চীনের নতুন প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট লং মার্চ-১২বি প্রথমবারের মতো সফলভাবে মহাকাশে উড্ডয়ন করেছে। সোমবার উত্তর-পশ্চিম চীনের তোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষামূলক কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে উৎক্ষেপণের পর রকেটটি ছিয়ানফান বা স্পেসসেইল স্যাটেলাইট নেটওয়ার্কের জন্য একগুচ্ছ স্যাটেলাইটকে সফলভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছে দেয়। এটি ছিল লং মার্চ-১২বি রকেটের প্রথম উড্ডয়ন। একই সঙ্গে এটি লং মার্চ রকেট সিরিজের ৬৪৭তম মহাকাশ মিশন। চীনের এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের (সিএএসসি) অধীন একটি প্রতিষ্ঠান রকেটটি তৈরি করেছে। এটি এমন এক নতুন রকেট, যার বিভিন্ন অংশ ভবিষ্যতে পুনরায় ব্যবহার করা যাবে। যদিও এবারের মিশনে সেই প্রযুক্তির পরীক্ষা হয়নি, তবে পরে রকেটের প্রথম ধাপ পুনরুদ্ধারের পরীক্ষা চালানো হবে। প্রায় ৭২ মিটার দীর্ঘ এই রকেট নিম্ন পৃথিবী কক্ষপথ...

শিশু দিবস: বেইজিংয়ে ২০ দেশের শিশুদের মিলনমেলা

China
আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে ২০টিরও বেশি দেশ ও অঞ্চলের শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক মিলনমেলা। রোববার খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পারস্পরিক সংস্কৃতির সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে শিশুরা গড়ে তোলে বন্ধুত্ব ও সৌহার্দ্যের নতুন সেতুবন্ধন। চীনের সুং ছিং লিং ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল নানা ধরনের অংশগ্রহণমূলক ও শিক্ষামূলক কার্যক্রম। এসব আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিকে শিশুদের কাছে জীবন্ত ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল টাই-ডাই কর্মশালা। চীনের পাই জাতিগোষ্ঠীর এই ঐতিহ্যবাহী লোকশিল্পের মাধ্যমে শিশুরা কাপড় নির্বাচন, রাবার ব্যান্ড দিয়ে নকশা তৈরি এবং রঙিন রঞ্জকে কাপড় ডুবিয়ে রঙ করার কৌশল শিখে। তাদের তৈরি হস্তশিল্প শুধু উৎসবের স্মারক হিসেবেই নয়, বরং আন্তর্জাতিক বন্ধুত্বের প্রতীক হিসেবেও স্থান পায়। ...
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানাল চীন

এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানাল চীন

China
ফয়সল আবদুল্লাহ বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ (টিইএম) সিস্টেম তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা। সিস্টেমটি যৌথভাবে তৈরি করেছে তালিয়ান রাসায়নিক পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট ও শেনইয়াং ইনস্টিটিউট অব অটোমেশন। সম্প্রতি বেইজিংয়ে চায়না পেট্রোলিয়াম অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি ফেডারেশন পরিচালিত প্রযুক্তিগত মূল্যায়নে সফলভাবে উত্তীর্ণ হয় অণুবীক্ষণ যন্ত্রটি। বিশেষজ্ঞরা একে বিশ্বের প্রথম এআই-চালিত ট্রান্সমিশন ইলেকট্রন অণুবীক্ষণ সিস্টেম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এ আবিষ্কারের জন্য গবেষকদের পাঁচটি মূল প্রযুক্তিগত চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছিল—উচ্চ-বায়ুশূন্য পরিবেশে নমুনা স্থানান্তর, স্বয়ংক্রিয় ইলেকট্রন অপটিক্স সমন্বয়, ন্যানোস্তরে নির্ভুল অবস্থান নির্ধারণ, স্বয়ংক্রিয় চিত্র গ্রহণ ও বিশ্লেষণ এবং বুদ্ধিমান সময়সূচি ব্যবস্থাপনা। গবেষণা দলের প্রধান অধ্যাপক তং তেহুই...
এশিয়ার প্রথম রোবোটিক্স অভিজ্ঞতা কেন্দ্রে প্রযুক্তিপ্রেমীদের ভিড়

এশিয়ার প্রথম রোবোটিক্স অভিজ্ঞতা কেন্দ্রে প্রযুক্তিপ্রেমীদের ভিড়

China
চীনের শীর্ষস্থানীয় রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্স এশিয়ার প্রথম রোবোটিক্স অভিজ্ঞতা কেন্দ্র চালু করেছে। রোববার শাংহাইয়ে এ কেন্দ্রটি চালু হয়, যেখানে দর্শনার্থীরা সরাসরি অত্যাধুনিক কাঠামোনির্ভর (এমবডিড) কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পণ্যের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন। প্রাণবন্ত পরিবেশে এক অনন্য অভিজ্ঞতা নিতে অনেক প্রযুক্তিপ্রেমী দূর-দূরান্ত থেকে সেখানে ছুটে আসছেন। বেইজিং থেকে আসা এক প্রযুক্তিপ্রেমী বলেন, ‘আমি আজ ভোরেই বিমানে করে এখানে এসেছি এবং সকাল সাড়ে ৯টায় পৌঁছেছি। সরাসরি এখানেই চলে এসেছি। আসলে আমি এরইমধ্যে এই পণ্যগুলোর কিছু কিনেও ফেলেছি।‘ কেন্দ্রটির প্রধান আকর্ষণ হয়ে উঠেছে মানবসদৃশ রোবট ইউনিট্রি আর১। এটি তার দ্রুত ও চটপটে চলাচলের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির চার-পেয়ে রোবট ইউনিট্রি গো২। একে ‘পান্ডা শাবকের পোশাক’ পরানো হয়েছে। এই রোবটটিও ব্যাপক ...
লাওসের শীর্ষ নেতার চীন সফর শুরু

লাওসের শীর্ষ নেতার চীন সফর শুরু

China
পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে চীন এসেছেন লাওসের শীর্ষ নেতা থংলুন সিসৌলিথ। মঙ্গলবার পূর্ব চীনের হাংচৌ শহরে পৌঁছান তিনি। লাও পিপলস রেভল্যুশনারি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং লাওসের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন থংলুন। সফরে চীনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন থংলুন। দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়েও তিনি আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সূত্র: সিএমজি...
দুর্যোগ মোকাবিলায় চীনজুড়ে সতর্কতা জোরদারের নির্দেশ

দুর্যোগ মোকাবিলায় চীনজুড়ে সতর্কতা জোরদারের নির্দেশ

China
চীনে চলছে বন্যার মৌসুম। দুর্যোগ প্রতিরোধের প্রস্তুতি জোরদারে নির্দেশ দিয়েছে দেশটির পানিসম্পদ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় জানায়, জুনে চীনের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় ১০ থেকে ২০ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে। এতে ইয়াংজি নদীর মধ্যাঞ্চল এবং পার্ল নদী অববাহিকার কিছু এলাকায় বন্যার ঝুঁকি বাড়তে পারে। সম্ভাব্য পরিস্থিতিকে ‘জটিল ও কঠিন’ উল্লেখ করে মন্ত্রণালয় আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ নদী অববাহিকাগুলোর বড় জলাধারগুলোকে বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাঁধ ও তীররক্ষা অবকাঠামোতে টহল বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে। সিএমজি...