Browsing monthly archive

July 2026

২০৩০ সালের মধ্যে বছরে ১৯ কোটি বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য চীনের

পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে ২০৩০ সালের মধ্যে বছরে ১৯ কোটি বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে চীন। এ লক্ষ্য অর্জনে দেশটি নতুন পাঁচ বছর মেয়াদি পর্যটন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে।চীনের রাষ্ট্রীয় পরিষদ (স্টেট কাউন্সিল) অনুমোদিত এই পরিকল্পনায় বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বিদেশি পর্যটকদের কাছ থেকে বছরে ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি পর্যটন ব্যয় […]

চীনের অর্থায়নে কম্বোডিয়ায় মহাসড়ক সম্প্রসারণ উদ্বোধন, বাড়বে বাণিজ্য ও পর্যটন

আফরিন মিমচীনের অর্থায়নে নির্মিত কম্বোডিয়ার জাতীয় সড়ক-৭-এর সম্প্রসারিত একটি অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলে উদ্বোধন হওয়া এই সড়কটি আঞ্চলিক বাণিজ্য, পর্যটন এবং পণ্য পরিবহনকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, স্কুন মার্কেট রাউন্ডঅ্যাবাউট থেকে কাম্পং চাম শহরের কিজুনা ব্রিজ রাউন্ডঅ্যাবাউট পর্যন্ত ৪৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি […]

ব্যাপক পরিসরে মানবসদৃশ রোবট ব্যবহারের দিকে চোখ

সাকিব সিকান্দার২০২৬ সালকে ‘এমবডিড কৃত্রিম বুদ্ধিমত্তা’র বাণিজ্যিক ব্যবহারের সূচনাবর্ষ হিসেবে উল্লেখ করে শাংহাই-ভিত্তিক রোবট নির্মাতা প্রতিষ্ঠান অ্যাজিবটের কর্মকর্তারা বলেছেন, চলতি বছরে এ খাত প্রযুক্তিগত সক্ষমতা যাচাইয়ের ধাপ অতিক্রম করে বৃহৎ পরিসরের বাণিজ্যিক প্রয়োগের পর্যায়ে প্রবেশ করবে।সোমবার এক সাক্ষাৎকারে অ্যাজিবটের অংশীদার ও জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াও মাওছিং বলেন, এ রূপান্তরের মাধ্যমে শিল্পখাত পরীক্ষামূলক গ্রাহক প্রকল্প থেকে পূর্ণাঙ্গ […]

ফিনটেক পেটেন্ট আবেদনে শীর্ষে চীন: গণমাধ্যম

গত এক দশকে আর্থিক প্রযুক্তি (ফিনটেক)–সংক্রান্ত পেটেন্ট আবেদনের সংখ্যা ও মান—উভয় ক্ষেত্রেই বিশ্বে শীর্ষস্থান অর্জন করেছে চীন। মঙ্গলবার প্রকাশিত জাপানের সংবাদমাধ্যম নিক্কেইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনটি ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলে দাখিল হওয়া ফিনটেক সম্পর্কিত পেটেন্ট আবেদনের ওপর পরিচালিত এক জরিপের ভিত্তিতে তৈরি করা হয়েছে। জরিপটি যৌথভাবে পরিচালনা […]

ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে চীন কেন সতর্ক?

 ইয়াং ওয়েইমিং স্বর্ণা বাংলাদেশের বন্ধুরা, আপনারা যখন ‘মুক্তিযুদ্ধ’ শব্দটি বলেন, তখন ১৯৭১ সালের স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রামের কথাই স্মরণ করেন। চীনাদের কাছেও ৭ জুলাই তেমনি একটি বেদনা ও প্রতিরোধের স্মৃতিবহ দিন। ১৯৩৭ সালের এই দিনে, লুকৌছিয়াও (মার্কো পোলো সেতু)’র গুলির শব্দে চীনের জাতীয় প্রতিরোধ যুদ্ধের সূচনা হয়েছিল। এটি শুধু চীনের ইতিহাস নয়, বরং আগ্রাসন ও অত্যাচারের […]

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

স্কুল-কলেজের গ্রীষ্মকালীন ছুটি ঘিরে চীজুড়ে জমে উঠেছে সিনেমা হল। একের পর এক নতুন চলচ্চিত্র মুক্তি, দর্শক আকর্ষণে বৈচিত্র্যময় আয়োজন এবং চলচ্চিত্রকেন্দ্রিক নানা প্রচারণার ফলে দেশটির গ্রীষ্মকালীন বক্স অফিস আয় নতুন উচ্চতায় পৌঁছেছে।চীনের জনপ্রিয় বক্স অফিস ট্র্যাকিং প্ল্যাটফর্ম মাওয়ান-এর তথ্য অনুযায়ী, এ বছরের গ্রীষ্মকালীন বক্স অফিস আয় ইতোমধ্যে ২০০ কোটি ইউয়ান অতিক্রম করেছে।এবারের গ্রীষ্মকালীন মৌসুমে ইতিহাসভিত্তিক, […]

চীনের ইয়ুননান প্রদেশে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ইয়ুননান প্রদেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের গ্রেড-২ সংরক্ষিত বিরল প্রজাতির অর্কিড ‘ফ্রেকল্ড সিপ্রিপেডিয়াম’ এর দেখা মিলেছে। মালিপো কাউন্টির লাওশান প্রভিন্সিয়াল নেচার রিজার্ভে এই ফুলটি ফুটতে দেখা গেছে।সম্প্রতি লাওশান প্রভিন্সিয়াল নেচার রিজার্ভে নিয়মিত মাঠপর্যায়ে পর্যবেক্ষণের সময় দায়িত্বরত রেঞ্জারেরা বিরল এই অর্কিডটির ভিডিও ফুটেজ ধারণ করেন। সাধারণত দক্ষিণ-পশ্চিম চীনের উচ্চ পার্বত্য অঞ্চলে এই প্রজাতির […]

ডলারের বিপরীতে চীনা ইউয়ানের বিনিময় হার আরও শক্তিশালী

চীনের মুদ্রা রেনমিনপি বা ইউয়ান মার্কিন ডলারের বিপরীতে ১২ পিপস বেড়ে ৬ দশমিক ৮০৫৪-এ দাঁড়িয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে চীনের বৈদেশিক মুদ্রা বিনিময় সিস্টেম।চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে প্রতিদিন কেন্দ্রীয় মধ্যমূল্যের তুলনায় ইউয়ান সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে।সূত্র: সিএমজি

চীনা বিমানবাহিনীর সক্ষমতার প্রতীক ‘ওয়াই-২০’ পরিবহন বিমানের ১০ বছর পূর্ণ

চীনের গণমুক্তি ফৌজের বিমানবাহিনীর বহরে ‘ওয়াই-২০’ ভারী পরিবহন বিমান যুক্ত হওয়ার ১০ বছর পূর্ণ হয়েছে। গত এক দশকে চীনের কৌশলগত সামরিক গতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে এই বিমান।‘খুনপেং’ নামে পরিচিত এই বিশালকার পরিবহন বিমানটি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বড় আকারের সামরিক পরিবহন বিমান। পৌরাণিক চীনা পাখির নামানুসারে এর নামকরণ করা হয়েছে। ২০০৭ সালে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি […]

মধ্য চীনে ঝড়ের আঘাত, উদ্ধার তৎপরতা চলছে

সোমবার রাতে মধ্য চীনের হুবেই প্রদেশে ভয়াবহ ঝড় আঘাত হানার পর উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে বজ্রঝড়, প্রবল দমকা হাওয়া এবং টর্নেডো হুবেই প্রদেশের পূর্বাঞ্চলের হুয়াংশি, হুয়াংকাং,এচৌ এবং সিয়াননিং-সহ কয়েকটি শহরে তাণ্ডব চালায়।নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা, আটকে পড়াদের উদ্ধার এবং ক্ষয়ক্ষতির […]

চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া ‘জয়েন্ট সি-২০২৬’ শুরু

চীন ও রাশিয়া পূর্ব চীনের শানতোং প্রদেশের ছিংতাওয়ের একটি সামরিক বন্দরে সোমবার আনুষ্ঠানিকভাবে ‘জয়েন্ট সি-২০২৬’ যৌথ নৌ-মহড়া শুরু করেছে।দুই দেশের নৌবাহিনীর অংশগ্রহণে একটি যৌথ কমান্ড গঠন করা হয়েছে, যেখানে উভয় পক্ষের নৌ টাস্কফোর্স একসঙ্গে মহড়া পরিচালনা করবে।মহড়াটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। এগুলো হলো বাহিনীর সমাবেশ, বন্দরে পরিকল্পনা প্রণয়ন এবং সমুদ্রে যৌথ অভিযান। এর মধ্যে বাহিনী […]

ন্যাটো শীর্ষ সম্মেলন: মিত্রদের “আনুগত্য” চাইছে যুক্তরাষ্ট্র

জুলাই ৭: তুরস্কের আঙ্কারায় ৭ থেকে ৮ জুলাই পর্যন্ত ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতের “দা নেশন” গত ৬ জুলাই জানিয়েছে যে, ন্যাটো প্রধানত প্রতিরক্ষা ব্যয়, রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবে এবং একই সাথে “ক্রুদ্ধ” মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি হবে। ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রায়শই ন্যাটোর সমালোচনা করেছেন, যুক্তরাষ্ট্র-ন্যাটো […]

চীন ও নেদারল্যান্ডসের বাণিজ্য মন্ত্রণালয়ের সংলাপ ও বিনিময় জোরদারে স্বাগত জানায় বেইজিং

আজ (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন। এক সাংবাদিক নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রীর চীন সফর প্রসঙ্গে প্রশ্ন তোলেন।মাদাম মাও নিং জানান, চীন ও নেদারল্যান্ডস পরস্পরের গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার। উন্মুক্ত ও বাস্তবসম্মত চেতনা বজায় রেখে সংলাপ ও সহযোগিতা এগিয়ে নেওয়া উভয় দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট। উভয় দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের […]

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি প্রায় ৩ হাজার

ভেনেজুয়েলায় গেল ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৪ জনে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৯২ জনে।শনিবার ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি এবং অস্থায়ী আশ্রয়শিবির পরিচালনা কেন্দ্রের প্রধান হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং প্রায় এক লাখ পরিবারকে […]

উত্তর-পূর্ব চীনে বন্যা ঝুঁকি: জরুরি অবস্থা ঘোষণা, সতর্কতা জারি

ভারী বর্ষণে সৃষ্ট বন্যার আশঙ্কায় চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং এবং চিলিন প্রদেশে চতুর্থ মাত্রার জরুরি বন্যা সতর্কতা জারি করেছে দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়। গেল শনিবার থেকে এই জরুরি অবস্থা চলছে।পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনি থেকে সোমবার পর্যন্ত লিয়াওনিং প্রদেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল এবং চিলিন প্রদেশের অধিকাংশ এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এ সময়ে ঝড়তে পারে […]