জাতিসংঘ মহাসচিব পদপ্রার্থী রদ্রিগেজ-বুলকিটের সঙ্গে ওয়াং ই’র বৈঠক
বেইজিংয়ে পরবর্তী জাতিসংঘ মহাসচিব পদপ্রার্থী ও জাতিসংঘে গায়ানার স্থায়ী প্রতিনিধি রদ্রিগেজ-বুলকিটের সঙ্গে বৈঠক করেছেন সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।গতকালের (সোমবার) বৈঠকে বুলকিট তার নির্বাচনী ইশতেহার এবং জাতিসংঘের ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, চীন জাতিসংঘের উদ্দেশ্য ও নীতির দৃঢ় সমর্থক এবং উন্নয়ন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। […]