July 2026 - Mati News
Tuesday, July 21

Month: July 2026

জাতিসংঘ মহাসচিব পদপ্রার্থী রদ্রিগেজ-বুলকিটের সঙ্গে ওয়াং ই’র বৈঠক

জাতিসংঘ মহাসচিব পদপ্রার্থী রদ্রিগেজ-বুলকিটের সঙ্গে ওয়াং ই’র বৈঠক

China
বেইজিংয়ে পরবর্তী জাতিসংঘ মহাসচিব পদপ্রার্থী ও জাতিসংঘে গায়ানার স্থায়ী প্রতিনিধি রদ্রিগেজ-বুলকিটের সঙ্গে বৈঠক করেছেন সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকালের (সোমবার) বৈঠকে বুলকিট তার নির্বাচনী ইশতেহার এবং জাতিসংঘের ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, চীন জাতিসংঘের উদ্দেশ্য ও নীতির দৃঢ় সমর্থক এবং উন্নয়ন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাবের প্রতি সমর্থন জানান এবং চীনের প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগের প্রশংসা করেন। ওয়াং ই বলেন, জাতিসংঘকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থা এখন বিভিন্ন চ্যালেঞ্জের মুখে। সব পক্ষই আশা করে, পরবর্তী মহাসচিব এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘকে নেতৃত্ব দেবেন। তিনি আরও বলেন, চীন পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় দায়িত্বশীল ও গঠনমূলকভাবে অংশ ...
কানাডার কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র

কানাডার কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র

Cover Story
কানাডা থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস গতকাল (সোমবার) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে ১৯৩০ সালের স্মুট-হাওলি শুল্ক আইনের ৩৩৮ ধারার আওতায় কানাডার নির্দিষ্ট কিছু পণ্যে শুল্কারোপ করা হবে। প্রকাশিত তথ্য অনুযায়ী, কানাডার ওয়াইন, হকি স্টিক ও সিমেন্টসহ আরও কিছু পণ্যে এই শুল্ক আরোপ করা হবে। এমনকি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির শর্ত পূরণ করা পণ্যও এর আওতায় পড়তে পারে। তবে জ্বালানিসহ ১৯৬২ সালের বাণিজ্য সম্প্রসারণ আইনের ২৩২ ধারার আওতায় শুল্কযোগ্য পণ্য এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে এই নতুন শুল্ক প্রযোজ্য হবে না। হোয়াইট হাউস জানিয়েছে, কানাডার ‘বৈষম্যমূলক আচরণের’ কারণে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর যে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, তা কমাতেই এই শুল্ক আরোপ করার ...
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের দারুণ সুযোগ চীনে

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের দারুণ সুযোগ চীনে

China, Tech news
২০২৬ বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন, অর্থাত্ কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশ্বিক শাসন উচ্চ পর্যায়ের সভা ১৭ থেকে ২০ জুলাই শাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এই বৈশ্বিক এআই সম্মেলন, একদিকে ১১০০টির বেশি প্রতিষ্ঠানের জন্য অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ জানালা, অন্যদিকে আন্তর্জাতিক শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর জন্য চীনা বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের একটি অসামান্য প্ল্যাটফর্ম। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য, কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ করতে চীনে নিঃসন্দেহে শীর্ষ পছন্দের উর্বর ভূমি। চীনে নতুন নীতিমালা ও দ্রুত অগ্রসরমান এআই প্রযুক্তি এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করছে সিমেন্স এজি ডিজিটাল ইন্ডাস্ট্রি গ্রুপের মোশন কন্ট্রোল ব্যবসায়িক বিভাগের গ্লোবাল সিইও পেই অ্যানজি বলেন, এটি আমার প্রথমবার বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে অংশ নেওয়া। এখানকার অভিজ্ঞতা অত্যন্ত চিত্তাকর্ষক। এখানে শুধু কৃত্র...
সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নেবে চীন

সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নেবে চীন

China
জুলাই ২১: জনগণের সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে চীন। এ বিষয়ে গতকাল (সোমবার) অনুষ্ঠিত রাষ্ট্রীয় পরিষদের স্থায়ী সম্মেলনে বিশেষ আলোচনা হয়েছে। সম্মেলনে সামাজিক সুরক্ষা ব্যবস্থার সামগ্রিক সমন্বয় ও কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নীতিমালা উন্নত করা, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়ানো, সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়ন সক্ষমতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। চীনের প্রেক্ষাপটে সামাজিক সুরক্ষা হলো জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, সামাজিক ন্যায্যতা বজায় রাখা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। সংস্কার ও উন্নয়নের সুফল বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এটি। চলতি বছরের মার্চের শেষ পর্যন্ত, চীনে মৌলিক বার্ধক্য বীমার আওতায় ছিল ১...
ফিলিপাইনকে অবিলম্বে সামুদ্রিক উসকানি বন্ধের আহ্বান চীনের

ফিলিপাইনকে অবিলম্বে সামুদ্রিক উসকানি বন্ধের আহ্বান চীনের

China
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলন পরিচালনা করেন। রেনআই রিফ-এর সমস্যা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে লিন চিয়ান জানান, ২০২৪ সালের জুলাইয়ে, চীন তিন-দফা নীতি অবস্থানের ভিত্তিতে ফিলিপাইনের সাথে রেনআই রিফ-এ মানবিক জীবনযাত্রার সামগ্রী সরবরাহের জন্য একটি অস্থায়ী ব্যবস্থায় পৌঁছেছিল। চীনের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, প্রথমত, ফিলিপাইন রেনআই রিফ-এ দীর্ঘদিন ধরে একটি ‘যুদ্ধজাহাজ’ ‘অবৈধভাবে সৈকতে রেখেছিল’, যা চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং 'দক্ষিণ চীন সাগরের আচরণবিধি' লঙ্ঘন করে। চীন এখনও ফিলিপাইনকে অবৈধভাবে সৈকতে বসে থাকা যুদ্ধজাহাজটি সরিয়ে নেওয়ার এবং রেনআই রিফকে জনমানবহীন ও স্থাপনাবিহীন মূল অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানায়। দ্বিতীয়ত, ফিলিপাইন যুদ্ধজাহাজটি সরিয়ে নেওয়ার আগে, মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে, ফিলিপাইন পূর্বেই চীনকে জানায় এবং ...
আড়াই কোটিরও বেশি শিশুর জন্য ‘শিশুপালন ভাতা’ দিল চীন

আড়াই কোটিরও বেশি শিশুর জন্য ‘শিশুপালন ভাতা’ দিল চীন

China
চীনে চলতি বছরে ২ কোটি ৫১ লাখ ৬০ হাজারের বেশি শিশুর জন্য ‘শিশুপালন ভাতা’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন। জন্মহার বাড়ানো এবং পরিবারবান্ধব সমাজ গড়ে তোলার লক্ষ্যে ২০২৫ সালে দেশব্যাপী এই ভাতা কর্মসূচি চালু করা হয়। এই কর্মসূচির আওতায় তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য প্রতিমাসে ৩০০ ইউয়ান ভাতা দেওয়া হয়। চীনা কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের মাধ্যমে সন্তান লালন-পালনের আর্থিক চাপ কমানো এবং পরিবারগুলোকে আরও বেশি সন্তান নিতে উৎসাহিত করাই সরকারের লক্ষ্য। সূত্র: সিএমজি বাংলা...
চীনের আন্তর্জাতিক বিমান রুট এখন ৮০ দেশের ১৭৭টি শহরে

চীনের আন্তর্জাতিক বিমান রুট এখন ৮০ দেশের ১৭৭টি শহরে

China
চীনের আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান যোগাযোগ আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে দেশটির বিমান সংস্থাগুলো বিশ্বের পাঁচ মহাদেশের ৮০টি দেশের ১৭৭টি শহরের সঙ্গে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসনের (সিএএসিএ) উপপ্রধান হান জুন। তিনি বলেন, বর্তমানে চীনা এয়ারলাইনগুলো এক হাজারেরও বেশি নিয়মিত আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। তিনি আরও জানান, চলতি বছরের প্রথম ছয় মাসে আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনের সংখ্যা ৪ কোটির বেশি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বেশি। এদিকে, চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৃহৎ যাত্রীবাহী উড়োজাহাজ সি৯১৯ প্রথমবারের মতো আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করতে যাচ্ছে। এয়ার চায়না জানিয়েছে, আগামী ১২ আগস্ট থেকে বেইজিং-উলানবাটর রুটে সি৯১৯-এর বাণিজ্যিক ফ্লাইট চালু হবে। এটি আন্তর্জাতিক আ...
ডেলিভারি রাইডারের হাতে চীনের সর্বোচ্চ সাহিত্য সম্মান

ডেলিভারি রাইডারের হাতে চীনের সর্বোচ্চ সাহিত্য সম্মান

Default
আফরিন মিম সময় যেন সব সময় তার প্রতিপক্ষ। হাতে খাবারের প্যাকেট, চোখ মোবাইলের স্ক্রিনে, কানে নতুন অর্ডারের শব্দ। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলাই তার প্রতিদিনের জীবন। কিন্তু এই নিরন্তর দৌড়ের মাঝেই তিনি খুঁজে পান কবিতার শব্দ। আর সেই শব্দই তাকে পৌঁছে দিয়েছে চীনের অন্যতম সর্বোচ্চ সাহিত্য সম্মান ল্যু সুন সাহিত্য পুরস্কারে। ৫৬ বছর বয়সী ওয়াং চিপিং পেশায় একজন খাবার সরবরাহকারী। চীনের কোটি কোটি ডেলিভারি রাইডারের মতো তিনিও প্রতিদিন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে বেড়ান। তবে অপেক্ষার ছোট ছোট মুহূর্ত—রেস্তোরাঁয় খাবার তৈরি হওয়া, লিফটের সামনে দাঁড়িয়ে থাকা কিংবা গ্রাহকের দরজায় অপেক্ষা এসবই তার কাছে হয়ে ওঠে কবিতা লেখার সময়। সম্প্রতি তার কাব্যগ্রন্থ ‘লো ফ্লাইট’ চীনের নবম ল্যু সুন সাহিত্য পুরস্কার লাভ করেছে। বইটিতে উঠে এসেছে ডেলিভারি রাইডারদের সংগ্রাম, ক্লান্তি, স্বপ্ন, অপমান, ভ...
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো চীনা ইউয়ান

মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো চীনা ইউয়ান

China
মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা রেনমিনবি (ইউয়ান)-এর বিনিময় হার আরও শক্তিশালী হয়েছে। মঙ্গলবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থা জানিয়েছে, ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ৩১ পিপস বেড়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৬.৭৯১৭ ইউয়ানে দাঁড়িয়েছে। চীনের স্পট বৈদেশিক মুদ্রার বাজারে প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সূত্র: সিএমজি বাংলা...
চীনে এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য বেড়ে ১ লাখ ৯৯ হাজার কিলোমিটার

চীনে এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য বেড়ে ১ লাখ ৯৯ হাজার কিলোমিটার

China
চীনের এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য বেড়ে ১ লাখ ৯৯ হাজার কিলোমিটারে পৌঁছেছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির পরিবহন উপমন্ত্রী সু চংকুয়াং। তিনি বলেন, ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) বাস্তবায়নকালীন সময়ে চীনের পরিবহন অবকাঠামো উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। সু চংকুয়াং জানান, বর্তমানে চীনের চালু থাকা উচ্চগতির রেলপথের দৈর্ঘ্য ৫০ হাজার কিলোমিটার অতিক্রম করেছে। এছাড়া দেশজুড়ে পরিবহন কার্যক্রমে ব্যবহৃত বিমানবন্দরের সংখ্যা বেড়ে ২৭০টিতে পৌঁছেছে। তিনি আরও বলেন, ডাক ও পার্সেল সেবার ক্ষেত্রেও চীন বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা আকার এবং সেবাগ্রহীতার সংখ্যার দিক থেকে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে। সূত্র: সিএমজি বাংলা...
যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

China
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পূর্ণমাত্রার যুদ্ধে’ রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এই যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্রের নয়; অর্থনীতি ও জনগণের জীবনযাত্রাও এখন সংঘাতের অন্যতম প্রধান ক্ষেত্র। সোমবার তেহরানে বিচার বিভাগের উচ্চ পরিষদের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। প্রেসিডেন্টের কার্যালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পেজেশকিয়ান বলেন, সামরিক হামলার মাধ্যমে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয় এ উপলব্ধি থেকেই প্রতিপক্ষ এখন ইরানের বিরুদ্ধে ‘হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের সম্পদ ও জীবনযাত্রা সুরক্ষিত রাখাই যুদ্ধকালীন সরকারের প্রধান অগ্রাধিকার। পেজেশকিয়ান আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তার সরকার ইরানের জাতীয় অধিকার ও স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করেছে। তিনি ১৮...
চীন-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষরিত; দু’পক্ষ সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক সহযোগিতা প্রসার করবে

চীন-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষরিত; দু’পক্ষ সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক সহযোগিতা প্রসার করবে

China
চীন ও থাইল্যান্ড গতকাল (সোমবার) বেইজিংয়ে ‘সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার সমঝোতা স্মারক’ স্বাক্ষর করেছে। দু’পক্ষ সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক সহযোগিতাকে এগিয়ে নেবে, নিয়মিত বৈঠক করবে, আদান-প্রদান জোরদার করবে এবং দু’দেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় সরকার ও প্রতিষ্ঠানগুলোকে বাস্তবসম্মত সহযোগিতা ক্রমাগত গভীর ও প্রসারিত করতে, দু’দেশের প্রতিষ্ঠানগুলোর জন্য আরও ভালো বাণিজ্যিক পরিবেশ তৈরি করতে এবং যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে। সাম্প্রতিক বছরগুলোতে চীন-থাইল্যান্ড সরবরাহ শৃঙ্খল সহযোগিতার সম্ভাবনা ক্রমাগত উন্মোচিত হচ্ছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে চীন ও থাইল্যান্ডের মধ্যে একটি বাস্তবসম্মত ও কার্যকর সরবরাহ শৃঙ্খল সহযোগিতা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা জোরদার হবে, দু’দেশের সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত হবে এবং যৌথভাবে একটি ঘনিষ্ঠতর চীন-থাইল্যান্ড...
ফিলিপাইনের ম্যানিলায় ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু

ফিলিপাইনের ম্যানিলায় ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু

China
জুলাই ২১: ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী বৈঠক আজ (মঙ্গলবার) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হয়েছে। আগামী কয়েকদিন ধরে আসিয়ান সদস্য রাষ্ট্র এবং বিভিন্ন সংলাপ সহযোগী দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, বৈশ্বিক বাণিজ্য এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর মতবিনিময়ে করবেন। জটিল ও অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতির অসংখ্য প্রতিবন্ধকতার প্রেক্ষাপটে, এই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আলোচনা প্রক্রিয়া ও ফলাফল আঞ্চলিক দেশগুলো এবং আন্তর্জাতিক সমাজের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। সূত্র: সিএমজি বাংলা...
উসকানি বন্ধ করুন, ফিলিপাইনকে চীনের সতর্কবার্তা

উসকানি বন্ধ করুন, ফিলিপাইনকে চীনের সতর্কবার্তা

China
চীনের রেন’আই চিয়াওয়ের কাছে অনুপ্রবেশ, উসকানি ও ভিত্তিহীন প্রচারণা অবিলম্বে বন্ধে ফিলিপাইনের প্রতি আহ্বান জানিয়েছে চায়না কোস্ট গার্ড-সিসিজি। বিবৃতিতে সিসিজি জানিয়েছে যে, ‘অবৈধভাবে নোঙর করে রাখা ফিলিপাইনের জাহাজ এলটি-৫৭ থেকে আসা সদস্যরা চীনের একটি ছোট টহল নৌযানকে আগ্রাসীভাবে হয়রানি করে। সকাল ৯টার দিকে নিয়মিত টহলরত চীনা কোস্ট গার্ডের নৌযানটির দিকে ফিলিপাইনের দুটি রাবারের নৌকা বিপজ্জনকভাবে দ্রুত এগিয়ে আসে এবং সতর্ক করা সত্ত্বেও বিপজ্জনকভাবে নৌযানটিকে ধাক্কা দেয়।’ এ সময় ফিলিপাইনের সদস্যরা চীনা আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বৈঠা, লাঠি ও অন্যান্য সরঞ্জাম দিয়ে ইচ্ছাকৃতভাবে আঘাত করে বলেও জানায় সিসিজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে চীনা কোস্ট গার্ড মৌখিক সতর্কতা, নৌযান পরিচালনা এবং পাল্টা ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সংযম দেখিয়ে সংশ্লিষ্ট আইন ও বিধি মেনে এসব ব্যবস...
চীনে যৌথ উদ্যোগের মেয়াদ ২০৩৮ সাল পর্যন্ত বাড়াল হোন্ডা ও জিএসি

চীনে যৌথ উদ্যোগের মেয়াদ ২০৩৮ সাল পর্যন্ত বাড়াল হোন্ডা ও জিএসি

China
জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা মোটর এবং চীনের অটোমোবাইল গ্রুপ (জিএসি গ্রুপ) তাদের যৌথ উদ্যোগের (জয়েন্ট ভেঞ্চার) মেয়াদ ২০৩৮ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এ বিষয়ে দুই প্রতিষ্ঠান একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, জিএসি হোন্ডা-র মালিকানার কাঠামো অপরিবর্তিত থাকবে। তবে যৌথ প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব জ্বালানি যানবাহন উৎপাদনে দ্রুত অগ্রসর হবে এবং বাজারে নিজেদের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করবে। বিশ্বের বৃহত্তম অটোমোবাইল বাজার চীনে বর্তমানে দেশীয় নির্মাতারা বৈদ্যুতিক গাড়ি ও স্মার্ট প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত অগ্রগতি অর্জন করায় বিদেশি গাড়ি নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে। এই প্রেক্ষাপটেই যৌথ উদ্যোগের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোন্ডা ও জিএসি গ্রুপ জানিয়েছে, তারা উভয় প্রতিষ্ঠানের প্রযুক্তি ও সম্পদের সর্বোচ্চ ব্যবহা...