Browsing monthly archive

August 2026

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সব বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার নয়াপল্টনে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ সব বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

ভোলার দৌলতখানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

ভোলার দৌলতখানের বাংলাবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

নেপাল-তিব্বত সীমান্তে ভূমিধস ও আকস্মিক বন্যা: নিখোঁজ শতাধিক পর্যটকসহ বহু মানুষ

নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী, যার মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক।

শাহজালাল বিমানবন্দরে ১১ বছর ধরে পড়ে থাকা ১২ উড়োজাহাজ: বেবিচকের পাওনা ৪ হাজার কোটি টাকা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ১২টি উড়োজাহাজ। এসব বিমানের কারণে বিমানবন্দরের প্রায় ১ লাখ ৯২ হাজার ১০০ বর্গফুট জায়গা দখল হয়ে আছে, যা কার্গো হ্যান্ডলিং ও অপারেশনাল কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিক কারাগারে

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া এক তরুণীকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন কনস্টেবল অমিত হাসান। বর্তমানে ওই তরুণী সুস্থ আছেন।

ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সেজন্য রোডম্যাপ প্রয়োজন: আইনমন্ত্রী

দেশে ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে এবং নিজেদের ফ্যাসিস্ট হওয়া থেকে বিরত থাকতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার সুযোগ নেই: বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক

কিশোরগঞ্জের কটিয়াদীতে আয়োজিত শানে রেসালত সম্মেলনে বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক বলেছেন, কোরআন ও হাদিসবিরোধী কোনো আইন সংবিধানে থাকলে তা বাতিলযোগ্য।

কিরগিজস্তানে পালিত হচ্ছে ‘চীনের নানচিং সপ্তাহ’

২০২৬ সালের ‘চীনের নানচিং সপ্তাহ’ তথা মধ্য-এশিয়ার সাংস্কৃতিক আদান-প্রদান কার্যক্রম, গতকাল (মঙ্গলবার), কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হয়েছে। চীন ও কিরগিজস্তানের সরকার, সাংস্কৃতিক সংস্থা ও প্রকাশনালয়গুলোর প্রতিনিধিরা, এদিন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে, অংশগ্রহণ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশকেক চীনা সংস্কৃতিকেন্দ্রের পরিচালক কাও ছেন বলেন, এবারের ‘নানচিং সপ্তাহ’ নানচিংয়ের গভীর ঐতিহাসিক ঐতিহ্য এবং সমসাময়িক উদ্ভাবনী প্রাণশক্তিকে বিশকেকে নিয়ে আসা, দুই […]

বেইজিংয়ে চাও লে চি’র সঙ্গে উচ্চপদস্থ উজবেক কর্মকর্তার বৈঠক

উজবেকিস্তানের প্রেসিডেন্ট-কার্যালয়ের পরিচালক সায়্যিদা মিরজিয়োয়েভা, আজ (বুধবার) বেইজিংয়ে, চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও লে চি’র সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন।সাক্ষাতে চাও লে চি বলেন, দু’দেশের প্রেসিডেন্টদ্বয়ের কৌশলগত নেতৃত্বে, চীন-উপবেকিস্তান কৌশলগত পারস্পরিক আস্থা আরও জোরদার হয়েছে এবং বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হচ্ছে। পাশাপাশি, নতুন যুগের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ককে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করা […]

শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন চীনের প্রেসিডেন্ট

 চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, ৩০ অগাষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত, বিশকেকে অনুষ্ঠেয় ২০২৬ সালের শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন এবং কিরগিজ প্রেসিডেন্ট সাদির নুরগোজোয়েভিচ জাপারভ ও মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল-সিসি’র আমন্ত্রণে, এই দুইটি দেশে রাষ্ট্রীয় সফর করবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র, আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, এ তথ্য জানান।সূত্র: […]

দায়িত্ব নেওয়ার পর প্রতিটি অপরাধের আসামিদের আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের ছয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, প্রতিটি অপরাধের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির পাশাপাশি শোভাযাত্রা ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়।

ফরিদপুরের সালথায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৯, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

ফরিদপুরের সালথায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন। এ সময় আটটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়

রাজধানীর কারওয়ান বাজারে প্রতিদিন প্রায় দুই থেকে তিন কোটি টাকা চাঁদাবাজি হয় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।তিনি অভিযোগ করেন, কারওয়ান বাজারের পাইকারি মুরগির দোকানগুলো থেকে মাসে প্রায় ৬০ লাখ টাকা চাঁদা নেওয়া হয় এবং শেষ পর্যন্ত সেই অর্থের চাপ ভোক্তাদের ওপরই পড়ে।সোমবার (১৮ মে) […]