August 2026 - Page 13 of 54 - Mati News
Tuesday, November 24

Month: August 2026

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সব বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সব বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ দেশের সব শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণের প্রত্যাশা, আইনের শাসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি—এই তিনটি বিষয়কে সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো উত্তরাধিকার সূত্রে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ছিল। দায়িত্ব নেওয়ার সময় পুলিশসহ শৃঙ্খলা বাহিনীর মনোবল ও কর্মপরিবেশ অত্যন্ত নাজুক ছিল, তবে গত ছয় মাসে সেই অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। এখন তাদের মনোবল ফির...
ভোলার দৌলতখানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

ভোলার দৌলতখানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

সারাদেশ
ভোলার দৌলতখানের বাংলাবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে মার্কেটের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শতাধিক ব্যবসায়ী এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে, যখন দোকানের মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী শিমুল চন্দ্র দাস ও রাখাল চন্দ্র দাসের সঙ্গে লিটন হাওলাদার ও আলম মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।বাংলাবাজার মসজিদ মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি হাজি মোহাম্মদ শফিউল্লাহ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন যে, স্থানীয় আলম মেম্বার ও লিটন হাওলাদারের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। হামলায় শিমুল চন্দ্র দাস ও রাখাল চন্দ্র দাস গুরুতর আহত হন। এদের মধ্যে রাখাল চন্দ্র দাসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে ভোলা সদর হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়...
নেপাল-তিব্বত সীমান্তে ভূমিধস ও আকস্মিক বন্যা: নিখোঁজ শতাধিক পর্যটকসহ বহু মানুষ

নেপাল-তিব্বত সীমান্তে ভূমিধস ও আকস্মিক বন্যা: নিখোঁজ শতাধিক পর্যটকসহ বহু মানুষ

আন্তর্জাতিক
নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে বুধবার ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে। পাহাড়ি মাটি ও পাথরের বিশাল স্তূপ নদীতে ধসে পড়ার ফলে সৃষ্ট এই বিপর্যয়ে নেপাল অংশে অন্তত ৩১ জনের প্রাণহানি হয়েছে। নেপালের পর্যটন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই অঞ্চল থেকে ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ১০৫ জন ভারতীয়, ৯৩ জন নেপালি, ১২ জন বৃটিশ, তিনজন মার্কিন নাগরিক এবং আটজন দক্ষিণ কোরীয় নাগরিক রয়েছেন। উদ্ধার অভিযান চলমান থাকলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল পার্লামেন্টে জানিয়েছেন, ওই এলাকায় ৪.৪ মাত্রার একটি ভূমিকম্পের প্রভাবে তুষারধস বা পাহাড়ধস থেকে বন্যার সূত্রপাত হতে পারে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভিডিও ফুটেজে দেখা ঘটনার প্রায় সাত মিনিট আগে ওই এলাকায় ভূমিকম্পটি রেকর্ড করা হয়। ইন্টারন্যাশনাল সেন্...
শাহজালাল বিমানবন্দরে ১১ বছর ধরে পড়ে থাকা ১২ উড়োজাহাজ: বেবিচকের পাওনা ৪ হাজার কোটি টাকা

শাহজালাল বিমানবন্দরে ১১ বছর ধরে পড়ে থাকা ১২ উড়োজাহাজ: বেবিচকের পাওনা ৪ হাজার কোটি টাকা

রাজধানী
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের সামনের অ্যাপ্রোন এলাকায় দীর্ঘ ১১ বছর ধরে ১২টি উড়োজাহাজ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। একসময়ের যাত্রী ও পণ্য পরিবহনের প্রতীক এসব বিমান এখন মরিচা ধরা অকেজো স্ক্র্যাপে পরিণত হয়েছে। এই পরিত্যক্ত উড়োজাহাজগুলো বিমানবন্দরের প্রায় ১ লাখ ৯২ হাজার ১০০ বর্গফুট অপারেশনাল জায়গা দখল করে রেখেছে, যা বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং ও নিয়মিত উড়োজাহাজ পার্কিংয়ের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটাচ্ছে। বিশেষ করে তৃতীয় টার্মিনাল চালুর পর কার্গো ও লজিস্টিক সুবিধা সম্প্রসারণের জন্য এই জায়গাটি দ্রুত খালি করা অপরিহার্য হয়ে পড়েছে।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, চারটি বেসরকারি এয়ারলাইন্সের মালিকানাধীন এই ১২টি উড়োজাহাজের বিপরীতে পার্কিং ফি ও চক্রবৃদ্ধি হারে সারচার্জসহ বেবিচকের মোট পাওনা প্রায় ৪ হাজার কোটি টাকা। এর...
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিক কারাগারে

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিক কারাগারে

আইন-আদালত
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে প্রতারণার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার দায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বিদিশার বিরুদ্ধে আগে থেকেই সাজা পরোয়ানা জারি ছিল। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ এই আদেশ দেন।এর আগে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে তাঁকে আদালতের হাজতখানায় নেওয়া হয় এবং বিকেল চারটার দিকে মামলার শুনানি শুরু হয়।আদালতে জামিন শুনানি ও যুক্তিতর্কআসামিপক্ষ: বিদিশার আইনজীবী আতিকুর রহমান জামিন আবেদন করে দাবি করেন, আসামি এই মামলার বিষয়ে অবগত ছিলেন না। তিনি নির্দোষ এবং তাঁর বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে, যার দেখাশোনা করার মতো কেউ নেই।রাষ্ট...
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া এক তরুণীকে সাহসিকতার সঙ্গে উদ্ধার করেছেন পুলিশ সদস্য অমিত হাসান। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে পৌর এলাকার শিমরাইল সেতু থেকে ওই তরুণী নদীতে ঝাঁপ দিলে কনস্টেবল অমিত হাসান নিজের জীবনের ঝুঁকি নিয়ে পানিতে নেমে তাকে উদ্ধার করেন।ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১০টার দিকে। পুলিশ লাইন্সের কনস্টেবল অমিত হাসান তার এক ব্যাচমেটকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। শিমরাইল কান্দি এলাকার প্রথম সেতু থেকে ওই তরুণীকে নদীতে ঝাঁপ দিতে দেখে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে পানিতে ঝাঁপ দেন এবং সাঁতরে তাকে উদ্ধার করেন।উদ্ধারের পর একটি নৌকার সহায়তায় ওই তরুণীকে নদীর তীরে আনা হয়। এরপর তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।হাসপাতালের পুলিশ বক্সে দায়িত্বরত কনস্টেবল মঞ্জুর আলম ফারাবী জানান, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ১নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাছির উ...
ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সেজন্য রোডম্যাপ প্রয়োজন: আইনমন্ত্রী

ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সেজন্য রোডম্যাপ প্রয়োজন: আইনমন্ত্রী

জাতীয়
দেশে ফ্যাসিবাদ যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং দায়িত্বশীল অবস্থানে থেকে কেউ যেন নিজেরাও ফ্যাসিস্ট হয়ে না ওঠেন, তা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে আইনমন্ত্রী ২০২৪ সালের জুলাই আন্দোলনের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেই সময় মাত্র ২০ দিনে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া প্রায় ৩০০ মানুষ হাত বা পা হারিয়ে পঙ্গুত্ববরণ করেছেন এবং অনেকে মাথা হারিয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের মতো মুখ থাকলেও মুখোশধারী কিছু ব্যক্তি রাতের অন্ধকারে ক্রসফায়ারের নামে মা...
শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার সুযোগ নেই: বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক

শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার সুযোগ নেই: বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক

সারাদেশ
কোরআন ও হাদিসের নির্দেশনার পরিপন্থি কোনো আইন সংবিধানে টিকে থাকার সুযোগ নেই। শরিয়াহবিরোধী যেকোনো আইন বাতিল বা সংশোধনযোগ্য বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। বুধবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতে ইসলামের আয়োজনে অনুষ্ঠিত 'শানে রেসালত সম্মেলন'-এ তিনি এসব কথা বলেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও ইসলামি শরিয়াহর গুরুত্ব নিয়ে আয়োজিত এই সম্মেলনে বিপুলসংখ্যক মুসল্লি ও আলেম-ওলামা অংশ নেন।মাওলানা আব্দুল মালেক তার বক্তব্যে বলেন, আইন প্রণেতারা পশ্চিমা বিশ্বের আদলে আইন তৈরি করতে পারেন, তবে দেশীয় কোনো আইনকে ইসলামি শরিয়াহর সমতুল্য মনে করার অবকাশ নেই। যদি ভুলবশত সংবিধানে এমন কোনো বিধান অন্তর্ভুক্ত হয়ে থাকে যা কোরআন-সুন্নাহর মৌলিক আকিদার সঙ্গে সাংঘর্ষিক, তবে তা পরিবর্তনের কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, সংসদ সদস্যর...
কিরগিজস্তানে পালিত হচ্ছে ‘চীনের নানচিং সপ্তাহ’

কিরগিজস্তানে পালিত হচ্ছে ‘চীনের নানচিং সপ্তাহ’

China
২০২৬ সালের ‘চীনের নানচিং সপ্তাহ’ তথা মধ্য-এশিয়ার সাংস্কৃতিক আদান-প্রদান কার্যক্রম, গতকাল (মঙ্গলবার), কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হয়েছে। চীন ও কিরগিজস্তানের সরকার, সাংস্কৃতিক সংস্থা ও প্রকাশনালয়গুলোর প্রতিনিধিরা, এদিন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে, অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশকেক চীনা সংস্কৃতিকেন্দ্রের পরিচালক কাও ছেন বলেন, এবারের ‘নানচিং সপ্তাহ’ নানচিংয়ের গভীর ঐতিহাসিক ঐতিহ্য এবং সমসাময়িক উদ্ভাবনী প্রাণশক্তিকে বিশকেকে নিয়ে আসা, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করেছে। কিরগিজস্তানের জাতীয় বিজ্ঞান একাডেমির শিক্ষাবিদ ও এশীয় ধ্রুপদী অনুবাদ কর্মসূচির চীন-কিরগিজস্তান প্রকল্পের কিরগিজ বিশেষজ্ঞ কমিটির সভাপতি আব্দুলদাজান আকমাতালিয়েভ বলেন, কিরগিজস্তান ও চীনের মধ্যে অসামান্য সাহিত্যকর্মের পারস্পরিক অনুবাদ ও প্রকাশনা উভয় দেশের পাঠকদের একে অপরের চিন্তাভাবনা ও স...
বেইজিংয়ে চাও লে চি’র সঙ্গে উচ্চপদস্থ উজবেক কর্মকর্তার বৈঠক

বেইজিংয়ে চাও লে চি’র সঙ্গে উচ্চপদস্থ উজবেক কর্মকর্তার বৈঠক

China
উজবেকিস্তানের প্রেসিডেন্ট-কার্যালয়ের পরিচালক সায়্যিদা মিরজিয়োয়েভা, আজ (বুধবার) বেইজিংয়ে, চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও লে চি’র সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতে চাও লে চি বলেন, দু’দেশের প্রেসিডেন্টদ্বয়ের কৌশলগত নেতৃত্বে, চীন-উপবেকিস্তান কৌশলগত পারস্পরিক আস্থা আরও জোরদার হয়েছে এবং বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হচ্ছে। পাশাপাশি, নতুন যুগের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ককে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করা হয়েছে। তিনি আরও বলেন, চীন উজবেকিস্তানের সাথে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন, রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদার, এবং সার্বক্ষণিক পারস্পরিক কল্যাণকর সহযোগিতা উন্নত করতে ইচ্ছুক। এনপিসি উজবেকিস্তানের আইনগত সংস্থাগুলোর সাথে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় জোরদার করতেও আগ্রহী। জবাবে মিরজিয়োয়েভা বলেন, উজবেকিস্তান দৃঢ়ভাবে ‘এক-চীননীতি’ মেনে চলবে ...
শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন চীনের প্রেসিডেন্ট

শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন চীনের প্রেসিডেন্ট

China
  চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, ৩০ অগাষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত, বিশকেকে অনুষ্ঠেয় ২০২৬ সালের শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন এবং কিরগিজ প্রেসিডেন্ট সাদির নুরগোজোয়েভিচ জাপারভ ও মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল-সিসি’র আমন্ত্রণে, এই দুইটি দেশে রাষ্ট্রীয় সফর করবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র, আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, এ তথ্য জানান। সূত্র: সিএমজি...
দায়িত্ব নেওয়ার পর প্রতিটি অপরাধের আসামিদের আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর প্রতিটি অপরাধের আসামিদের আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানী
বর্তমান সরকারের ছয় মাসের শাসনামল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, এই সময়ের মধ্যে সংঘটিত প্রতিটি অপরাধের ঘটনায় পুলিশ বাহিনী দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, অপরাধের বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম বড় সাফল্য।আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের সময় পুলিশ বাহিনীর মনোবল ও সক্ষমতা বেশ ভঙ্গুর অবস্থায় ছিল। গত ছয় মাসে তাদের সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে একটি সুসংহত অবস্থানে নিয়ে আসা হয়েছে। বাহিনীর সদস্যদের মনোবল ফিরে আসায় তারা এখন পূর্ণ শক্তি নিয়ে অপরাধ দমনে কাজ করে যাচ্ছে, যার ফলে তিনি মাঝেমধ্যেই তাদের কাজের প্রশংসা করেন।সম্প্রতি রংপুরে...
সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

সারাদেশ
সিরাজগঞ্জে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা, মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।সকাল সাড়ে ১১টার দিকে শহরের দরগা রোড এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম আল কাদরী ও শহর শাখার সভাপতি খায়রুল ইসলামসহ বিভিন্ন দরবার শরিফের পীর-মাশায়েখ, খাদেম ও ভক্তরা অংশগ্রহণ করেন।দিনব্যাপী আয়োজিত আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-কে মানবতার মুক্তির দূত হিসেবে অভিহিত করেন। তারা বলেন, মহানবীর জীবনাদর্শ যথাযথভাবে অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজজী...
ফরিদপুরের সালথায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৯, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

ফরিদপুরের সালথায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৯, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

রাজধানী
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে ঘটা এই সহিংসতায় অন্তত নয়জন আহত হয়েছেন। সংঘর্ষের সুযোগ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের বিরুদ্ধে অন্তত আটটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে।সংঘর্ষের সূত্রপাত ও পরিস্থিতিপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বাংরাইল গ্রামের বাসিন্দা মনির বিশ্বাস ও মিশরু বিশ্বাসের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেল চারটার দিকে এই বিরোধের জেরে দুই পক্ষের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত নয়জন আহত হন। আহতদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে জখম হওয়া ছয়জনকে উদ্ধার করে ফরিদ...
কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়

কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়

Cover Story
রাজধানীর কারওয়ান বাজারে প্রতিদিন প্রায় দুই থেকে তিন কোটি টাকা চাঁদাবাজি হয় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি অভিযোগ করেন, কারওয়ান বাজারের পাইকারি মুরগির দোকানগুলো থেকে মাসে প্রায় ৬০ লাখ টাকা চাঁদা নেওয়া হয় এবং শেষ পর্যন্ত সেই অর্থের চাপ ভোক্তাদের ওপরই পড়ে। সোমবার (১৮ মে) রাজধানীর একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক প্রাক-বাজেট সংলাপে এসব মন্তব্য করেন সাইফুল আলম খান মিলন। নিজের সংসদীয় এলাকা তেজগাঁও-কারওয়ান বাজারের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘আমি তো আসলে চাঁদাবাজি এরিয়ার এমপি। আমাদের কারওয়ান বাজারে দৈনিক প্রায় দুই থেকে তিন কোটি টাকা কালেকশন হয়। কারওয়ান বাজারে কয়েকটা পাইকারি মুরগির দোকান আছে, তাদের কাছ থেকে মাসে ৬০ লাখ টাকা ...