Browsing monthly archive

August 2026

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বর্ষায় জলাবদ্ধতায় ডুবছে বাবুগঞ্জের পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়

বরিশালের বাবুগঞ্জের ১০২ নম্বর পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্ষায় তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। পানি নিষ্কাশনের অব্যবস্থাপনায় স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

ইরানের অর্থনীতি অচল করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই যুদ্ধ?

ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। তবে দীর্ঘমেয়াদী এই কৌশলে তিনি কতটা অবিচল থাকতে পারবেন, তা নিয়ে দেখা দিয়েছে নানা সংশয়।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে নিয়ে যা বললেন জামাতা ফাহাম আবদুস সালাম

বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার খবরে তাকে ‘দায়িত্বশীল বড় ছেলে’ হিসেবে অভিহিত করেছেন তার জামাতা ও লেখক ফাহাম আবদুস সালাম।

অনুরাগ কশ্যপের সঙ্গে প্রেম ও পরিবারের সম্পর্ক নিয়ে মুখ খুললেন শুভ্রা শেঠী

পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে সম্পর্কের বয়সের ব্যবধান ও পরিবারের প্রতিক্রিয়া নিয়ে খোলামেলা কথা বললেন শুভ্রা শেঠী।

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ফেরাতে ওমান-ইরান চুক্তির অপেক্ষায় কাতার

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার থমকে যাওয়া আলোচনা পুনরায় শুরু করা সহজ হবে বলে জানিয়েছে কাতার।

হরমুজ প্রণালি থেকে আমিরাতের তেলবাহী ট্যাংকার আটক করল ইরানের বিপ্লবী গার্ড

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) হরমুজ প্রণালি থেকে সংযুক্ত আরব আমিরাতের একটি কেমিক্যাল ও তেলবাহী ট্যাংকার আটক করেছে।

জামালপুরের মেলান্দহে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন একজন

জামালপুরের মেলান্দহে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শামছুদ্দিন আহমেদ রুবেল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

প্রয়োজন হলে ইমরান খানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হতে পারে: পাকিস্তান সরকার

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের চিকিৎসার বিষয়ে পাকিস্তান সরকার জানিয়েছে, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর আইনি বিকল্প বিবেচনা করা হতে পারে।

নানচিং গণহত্যা স্মৃতি জাদুঘর: এক টুকরো মাটির ক্ষত ও শান্তির ঘণ্টাধ্বনি

 ইয়াং ওয়েইমিং স্বর্ণাচোখ বন্ধ করুন। একটি জায়গার কথা ভাবুন। পায়ের নিচে হাড়গোড়ের স্তূপ। মাথার ওপর নীরব আকাশ। চারপাশে অসংখ্য তরুণ-তরুণীর বিষণ্ন মুখ, যারা কিনা বহুকাল আগের একটি শীতের দিনে চিরকালের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তাদের আর বড় হয়ে ওঠা হয়নি, কাউকে ভালোবাসা হয়নি, দেখা হয়নি পৃথিবীর সৌন্দর্য। এটা নানচিং। এটা চিয়াংতুংমেন।নানচিং শহরের পশ্চিমে একটি জায়গা—চিয়াংতুংমেন। […]

কাউকে দেখে নয়, স্বচ্ছতার সাথে কাজ করবে দুদক: চেয়ারম্যান

দায়িত্ব নেওয়ার দ্বিতীয় কার্যদিবসেই জমে থাকা গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিষ্পত্তির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাব ছাড়াই স্বাধীনভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন চেয়ারম্যান।

তুরস্কের সামরিক সহায়তা নিয়ে পাকিস্তানকে সতর্ক করলেন ভারতের সাবেক মেজর জেনারেল

পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’ নিয়ে উদ্বেগ ও হুঁশিয়ারি জানিয়েছেন ভারতের সাবেক মেজর জেনারেল গগন দ্বীপ বক্সি।

বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন সুনীতা, গোবিন্দের সঙ্গে দাম্পত্য কলহের অবসান

বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘদিনের দাম্পত্য টানাপোড়েনের অবসান ঘটল। বিচ্ছেদের আইনি আবেদন প্রত্যাহার করে নিয়েছেন সুনীতা।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপ শুভেচ্ছা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তাকে লাল গোলাপ উপহার দিয়ে অভিনন্দন জানান।

দেশের ১৪টি ঝুঁকিপূর্ণ এলাকায় ৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার

দেশের ১৪টি ঝুঁকিপূর্ণ উপজেলা ও থানায় প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬ শুরু হচ্ছে। এর আওতায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।