Browsing monthly archive

August 2026

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা জয়ী হবে না: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি কোনো অবস্থাতেই জয়ী হবে না। আজ (শুক্রবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন সি, এ মন্তব্য করেন।তিনি বলেন, তাইওয়ানের সাম্প্রতিক তথাকথিত ‘হানকুয়াং মহড়া’ একটি লোকদেখানো, অপচয়মূলক প্রহসন ব্যতিত আর কিছু ছিল না। মহড়া চলাকালে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) যুদ্ধের আতঙ্ক সৃষ্টি করে, সংশ্লিষ্ট শহরকে যুদ্ধক্ষেত্রে রূপান্তর করে, […]

সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া ‘বিষাক্ত গ্যাসে’ নিহত মানুষের সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।মারা যাওয়া আট শ্রমিকের মধ্যে চারজনের নাম–পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, সানি জলদাস (২২), পলাশ জলদাস […]

আত্মসমর্পণের পর জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর মূল্য পরিশোধ ও প্রচারের প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগে করা তার বিরুদ্ধে এ মামলা করা হয়।আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন […]

চলতি বছর চীনের চলচ্চিত্র বক্স অফিস আড়াই হাজার কোটি ইউয়ান ছাড়িয়েছে

সর্বশেষ তথ্যানুযায়ী, আজ (শুক্রবার) দুপুর পর্যন্ত, ২০২৬ সালে চীনের চলচ্চিত্রে অগ্রিম বিক্রিসহ মোট বক্স অফিস আয় ২ হাজার ৫০০ কোটি ইউয়ান ছাড়িয়ে গেছে।এর মধ্যে, গ্রীষ্মের ছুটিতে চলচ্চিত্রের অগ্রিম বিক্রিসহ মোট বক্স অফিস আয় ৯২০ কোটি ইউয়ান ছাড়িয়ে যায়। পাশাপাশি, টানা ৩৪ দিন বক্স অফিস দিনপ্রতি ১০ কোটি ইউয়ান আয় করে। এ সময় দর্শকের সংখ্যা ৬৩ […]

ইকুয়েডরের প্রেসিডেন্টের চীন সফরে নতুন পর্যায়ে যাবে দ্বিপক্ষীয় সম্পর্ক: মুখপাত্র

ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার চীন সফর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আজ (শুক্রবার) মুখপাত্র বলেন, ইকুয়েডর লাতিন আমেরিকার একটি গুরুত্বপূর্ণ দেশ এবং চীনের সার্বিক কৌশলগত অংশীদার।তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের নেতাদের নেতৃত্বে চীন-ইকুয়েডর সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হয়েছে। দুই দেশ ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগসহ বিভিন্ন সহযোগিতার দলিল এবং একটি অবাধ […]

বিশ্বের দ্বিতীয় হিউম্যানয়েড রোবট গেমস শুরু হচ্ছে বেইজিংয়ে

বেইজিংয়ের জাতীয় স্পিড স্কেটিং ওভালে (আইস রিবন) শুরু হতে চলেছে বিশ্বের দ্বিতীয় হিউম্যানয়েড রোবট গেমস। ২২ আগস্ট বেইজিং মহানগরের পৌর সরকার এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত হবে এর উদ্বোধনী অনুষ্ঠান।এবারের আসরের প্রতিপাদ্য—‘ভবিষ্যতের দিকে বুদ্ধিদীপ্ত প্রতিযোগিতা’। সহস্রাধিক হিউম্যানয়েড রোবট যোগ দেবে নানা ধরনের কার্যক্রমে। বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি রোবটগুলোর মধ্যে প্রতিযোগিতাও দেখা যাবে এতে।উদ্বোধনী অনুষ্ঠানে […]

ইয়েমেনের সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সংযম বজায় রাখার আহ্বান চীনের

ইয়েমেনের বিবদমান পক্ষগুলোর প্রতি সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইয়েমেন বিষয়ক এক উন্মুক্ত সম্মেলনে, জাতিসংঘে নিযুক্ত চীনের উপ স্থায়ী প্রতিনিধি সুন লেই, এ আহ্বান জানান।তিনি বলেন, গেল এক মাস ধরে ইয়েমেনের পরিস্থিতি দিন দিন অবনতি ঘটছে এবং ২০২২ সালের এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে সংঘাতের তীব্রতা […]

সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় ছয়টি দৃষ্টান্তমূলক মামলা প্রকাশ চীনের সর্বোচ্চ আদালতের

সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বিচার ব্যবস্থার ভূমিকা তুলে ধরে ছয়টি দৃষ্টান্তমূলক মামলা প্রকাশ করেছে চীনের সর্বোচ্চ গণ আদালত। ১৪ আগস্ট পরিবেশগত ও পরিবেশ সুরক্ষা আইন কার্যকর হওয়ার প্রাক্কালে এসব মামলা প্রকাশ করা হয়।চীনের সর্বোচ্চ গণ আদালত জানিয়েছে, মামলাগুলো সামুদ্রিক অধিকার ও স্বার্থ সুরক্ষা, সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নে সামুদ্রিক বিচারব্যবস্থার দায়িত্ব […]

ছ্যাং’ই-৬-এর নমুনা থেকে চাঁদের দুই পৃষ্ঠের রহস্যের নতুন সূত্র পেলেন চীনা বিজ্ঞানীরা

চায়না জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ছ্যাং’ই-৬ অভিযানের মাধ্যমে পৃথিবীতে আনা চন্দ্রপৃষ্ঠের মাটির নমুনা নিয়ে গবেষণায় চীনা বিজ্ঞানীরা নতুন অগ্রগতি অর্জন করেছেন। গবেষণায় চাঁদের দুই ভিন্ন গোলার্ধের বৈশিষ্ট্যগত পার্থক্যের রহস্য উন্মোচনে নতুন প্রমাণ পাওয়া গেছে।পৃথিবী থেকে দেখলে চাঁদের নিকটবর্তী অংশে কালো আগ্নেয় লাভায় গঠিত অসংখ্য সমভূমি বা মারিয়া দেখা যায়। বিপরীতে, চাঁদের দূরবর্তী অংশ মূলত উজ্জ্বল উচ্চভূমিতে […]

কুয়াংচৌ-শেনচেন-হংকং এক্সপ্রেস রেলপথে রেকর্ড সংখ্যক আন্তঃসীমান্ত যাত্রী

 সোমবার পর্যন্ত, কুয়াংচৌ-শেনচেন-হংকং এক্সপ্রেস রেলপথে আন্তঃসীমান্ত যাত্রী পারাপারে নতুন মাইলফলক অর্জন করলো চীন। এ বছর এই রেলপথে মোট ২ কোটি ৫৪ হাজার যাত্রী যাতায়াত করেছেন। শেনচেন রেলওয়ে বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় ১১ দিন আগেই এ রেলপথে ২ কোটি যাত্রীর আনাগোনা ঘটেছে।পরিসংখ্যানে দেখা গেছে, চীনের মূল ভূখণ্ড থেকে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে (এইচকেএসএআর) […]

চিকিৎসার জন্য চীনে বিদেশি রোগীর আগমন বাড়ছে

উন্নত চিকিৎসা প্রযুক্তি ও প্রশাসনিক সহায়তার কারণে আন্তঃসীমান্ত চিকিৎসা ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক কেন্দ্রে পরিণত হচ্ছে চীন। এর ফলে দেশটির পরিষেবা-বাণিজ্য রপ্তানিতে চিকিৎসাখাত নতুন সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে।দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে এই প্রবণতা বিশেষভাবে স্পষ্ট। শহরটি আন্তর্জাতিক ক্যান্সার চিকিৎসার অন্যতম প্রধান গন্তব্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। উন্নত ও ঝামেলাহীন চিকিৎসার সন্ধানে বিদেশি […]

দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার ভূখণ্ড ছিল, আছে এবং ভবিষ্যতেও রাশিয়ার ভূখণ্ডই থাকবে: মেদভেদেভ

দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ, যা জাপানে ‘উত্তরাঞ্চলীয় ভূখণ্ড’ নামে পরিচিত তা রাশিয়ার ভূখণ্ড ‘ছিল, আছে এবং ভবিষ্যতেও রাশিয়ার ভূখণ্ডই থাকবে’ বলে মন্তব্য করেছেন রুশ নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ।তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এই দ্বীপগুলোকে ‘অবিচ্ছেদ্যভাবে জাপানের’ দাবি করে দেওয়া বক্তব্যে কোনো পরিবর্তন আসবে না।এর আগে বৃহস্পতিবার তাকাইচি বিরোধপূর্ণ একটি দ্বীপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের […]

১ ট্রিলিয়ন ইউয়ানের সরাসরি রিভার্স রেপো পরিচালনা করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকিং ব্যবস্থায় পর্যাপ্ত তারল্য বজায় রাখতে ১ ট্রিলিয়ন ইউয়ানের (প্রায় ১৪৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার) একটি সরাসরি রিভার্স রেপো কার্যক্রম পরিচালনা করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না- পিবিওসি। শুক্রবার এ কার্যক্রম পরিচালনা করা হবে, বৃহস্পতিবার জানায় ব্যাংকটি।নির্দিষ্ট পরিমাণের এই কার্যক্রম সুদের হারভিত্তিক নিলামের মাধ্যমে পরিচালিত হবে। এতে বিভিন্ন মূল্যস্তরে বিজয়ী দর নির্ধারণ […]

স্মার্ট প্রযুক্তিতে সুরক্ষিত চীনের প্রধান পানি সরবরাহব্যবস্থা

বিশ্বের বৃহত্তম পানি স্থানান্তর প্রকল্পটি রয়েছে চীনে। এর দক্ষিণ থেকে উত্তরে পানি স্থানান্তর প্রকল্পের প্রধান পানির উৎস তানচিয়াংখৌ জলাধারের সুরক্ষা নিশ্চিতকরণে একটি সমন্বিত ও বুদ্ধিমান পানি মান পর্যবেক্ষণ নেটওয়ার্ক দিনরাত কাজ করছে।বহুমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে এই নেটওয়ার্কটি স্থলভাগের স্বয়ংক্রিয় পর্যবেক্ষণকেন্দ্র, পানির ওপর থাকা চালকবিহীন নৌযান, আকাশে থাকা ড্রোন এবং মহাকাশে থাকা রিমোট সেন্সিং স্যাটেলাইটকে সমন্বয় […]

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার মেয়াদ শেষ হচ্ছে রোববার, হরমুজ ঘিরে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হতে চলায় হরমুজ প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।