Browsing monthly archive

October 2026

মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বন্ধু হয়ে পাশে থাকার বার্তা

মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিকের সঙ্গে বৈঠক করেছেন মন্টিনিগ্রো সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার মন্টিনিগ্রোর রাজধানী পোডগোরিকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীরে নেওয়া ও বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছেন তারা।চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই-কে চীনা নেতাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান স্পাজিক।জুনে চীন […]

সিজিটিএন জরিপ: ইয়াসুকুনিকে ‘যুদ্ধাপরাধীদের মন্দির’ মনে করে ৯০ শতাংশ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি ইয়াসুকুনি মন্দিরে আনুষ্ঠানিক নৈবেদ্য নিবেদন করেছেন। দেশটির অর্থনৈতিক ও রাজস্ব নীতিবিষয়ক মন্ত্রীও মন্দিরটি পরিদর্শন করেছেন। তাদের এসব পদক্ষেপ আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে।চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) বিশ্বব্যাপী পরিচালিত এক অনলাইন জরিপে দেখা গেছে, ৯০ দশমিক ৭১ শতাংশ উত্তরদাতা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ইয়াসুকুনি মন্দির নিয়ে প্রতিবেদন প্রকাশের সময় আরও স্পষ্টভাবে […]

কম ঘুমালে স্ট্রোকের ঝুঁকি বাড়ে? Does lake of sleep increases the risk of Stroke?

ব্যস্ত জীবনযাপন, মানসিক চাপ, অনিয়মিত ঘুমের অভ্যাসসহ নানা কারণে অনেকেই দীর্ঘদিন অনিদ্রায় ভোগেন। ঘুমের এ সমস্যা হৃদযন্ত্র ও মস্তিষ্কের ওপরও প্রভাব ফেলতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে রক্তচাপ বেড়ে যাওয়া, শরীরে প্রদাহ বৃদ্ধি, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সমস্যার মতো পরিবর্তন দেখা দিতে পারে। এসব সমস্যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। অনিদ্রার সঙ্গে উদ্বেগ, বিষণ্নতা, স্থূলতা ও হৃদরোগের সম্পর্ক রয়েছে। তবে অনিদ্রা থাকলেই যে কারও স্ট্রোক হবে, এমন নয়। স্ট্রোকের ঝুঁকি নির্ভর করে বয়স, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, শারীরিক নিষ্ক্রিয়তা এবং অন্যান্য স্বাস্থ্যগত বিষয়ের ওপরও।কত ঘণ্টা ঘুম প্রয়োজন: প্রাপ্তবয়স্কদের সাধারণত প্রতি রাতে ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমের পরামর্শ দেওয়া হয়। তবে ঘুমের সময়ের সঙ্গে ঘুমের মানও গুরুত্বপূর্ণ। বারবার ঘুম ভেঙে যাওয়া, ঘুমাতে দীর্ঘ সময় লাগা; কিংবা খুব সকালে ঘুম ভেঙে যাওয়ার সমস্যা নিয়মিত হলে তা অবহেলা করা উচিত নয়।ঝুঁকি কমাতে করণীয়· নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠা· শোয়ার আগে মোবাইল ফোনের ব্যবহার কমানো, সন্ধ্যার পর ক্যাফেইন এড়িয়ে চলা· নিয়মিত শরীরচর্চা ঘুমের মান উন্নত করতে সাহায্য করে· উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখাও জরুরিদীর্ঘদিন অনিদ্রায় ভুগলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ঘুমের ওষুধ নিজে থেকে খাওয়া ঠিক নয়। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে জনকেন্দ্রিক শাসন: চীন যেভাবে সরকারি কর্মদক্ষতা পরিমাপ করে

কোন জিনিস একটি সরকারের অর্জনকে অর্থবহ করে তোলে? এটি কি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, নাকি মানুষের জীবনে এর আনা ইতিবাচক পরিবর্তন?চীনে, দেশটির উন্নয়ন অগ্রাধিকারের সাথে সাথে এই উত্তরটিও পরিবর্তিত হয়েছে। ২০১২ সালে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, উচ্চমানের উন্নয়ন এবং জনগণের কল্যাণের উপর অধিক জোর দেওয়া হয়েছে। এই পরিবর্তনটি সরকারি কর্মদক্ষতা কীভাবে […]

ইয়াংসি নদী বদ্বীপ আন্তর্জাতিক যুব চলচ্চিত্র সপ্তাহের উদ্বোধন

জাতীয় চলচ্চিত্র প্রশাসনের তত্ত্বাবধানে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও চ্যচিয়াং প্রদেশের সরকারের যৌথ উদ্যোগে, ২০২৬ সালের ইয়াংসি নদী বদ্বীপ আন্তর্জাতিক যুব চলচ্চিত্র সপ্তাহ নিংপোতে উদ্বোধন হয়েছে। সিএমজি’র প্রধান শেন হাইসিয়ং এবং চ্যচিয়াং প্রদেশের গভর্নর লিউ চিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সিএমজি’র উপ-প্রধান ছি চুছুয়ান তাঁর ভাষণে বলেন, সিএমজি হলো চীনা চলচ্চিত্র উন্নয়নের সাক্ষী, রেকর্ডার এবং অংশগ্রহণকারী […]

ইউননানে ‘শেনচৌ ১৩’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন

মেকং নদীতে চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ডের যৌথ টহল ও আইন প্রয়োগ উপলক্ষে, ‘মুক্তাঙ্গন চলচ্চিত্র’ শীর্ষক একটি বিশেষ প্রদর্শনী, গতকাল (শনিবার) ইয়ুননান প্রদেশের চিংহং শহরের চিংহা পুলিশ জেটিতে অনুষ্ঠিত হয়।চারটি দেশের প্রায় ২০০ আইন প্রয়োগকারী কর্মকর্তা, একসাথে ‘শেনচৌ ১৩’ শীর্ষক তথ্যচিত্র দেখেন। তথ্যচিত্রে তিন জন চীনা নভোচারীর দৃষ্টিকোণ থেকে, সুবিশাল মহাবিশ্বের চমত্কার দৃশ্য এবং মহাকাশের […]

চতুর্থ ‘লিয়াংচু ফোরাম’ শুরু

চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়, জাতীয় সাংস্কৃতিক নিদর্শন ব্যুরো, এবং চ্যচিয়াং প্রদেশের সরকারের যৌথ উদ্যোগে, আজ (রোববার) সকালে, চতুর্থ ‘লিয়াংচু ফোরাম’ হাংচৌ শহরে উদ্বোধন হয়।এবারের ফোরামের প্রতিপাদ্য হলো: ‘সভ্যতার উত্তরাধিকার ও জ্ঞানদীপ্তি: সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা এবং যুগের আলো প্রজ্বলন।’চলতি বছর হচ্ছে লিয়াংচু ধ্বংসাবশেষ আবিষ্কারের ৯০তম বার্ষিকী। এবারের ফোরামে একটি উদ্বোধনী অনুষ্ঠান ও প্রধান ফোরাম, ৫টি […]

লি ছিয়াংয়ের উজবেকিস্তান সফর শুরু

উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আব্দুল্লা নিগমাটোভিচ আরিপভ’র আমন্ত্রণে, চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং, গতকাল (শনিবার) উজবেকিস্তানের তাশখন্দে পৌঁছে সেদেশ সফর শুরু করেন।আরিপভ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের নিয়ে বিমানবন্দরে লি ছিয়াংকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে লি ছিয়াংয়ের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে লি ছিয়াং বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বিগত ৩৪ বছরে, পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপট সত্ত্বেও, চীন ও উজবেকিস্তান […]

সিজিটিএন-কে বতসোয়ানার প্রসিডেন্টের একান্ত সাক্ষাত্কার

সম্প্রতি বেইজিংয়ে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)-কে একটা একান্ত সাক্ষাত্কার দেন, বতসোয়ানার প্রসিডেন্টে ডুমা বোকো।চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে, বোকো ১২ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চীন সফর করেন। সফরকালে তিনি ফুচিয়ান প্রদেশের নিংত্যেতে দারিদ্র্যবিমোচন বিষয়ক প্রদর্শনী দেখেন। বেইজিংয়ে তিনি চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ইতিহাসের প্রদর্শনী হলও ঘুরে দেখেন।তার এবারের সফর […]

বয়োজ্যেষ্ঠদের যত্নশীল হওয়া চীনা জাতির ঐতিহ্যগত গুণ: সি চিন পিং

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল হওয়া চীনা জাতির একটি ঐতিহ্যগত গুণ। প্রবীণদের যত্ন নেওয়া ও তাদের সাহায্য করা সমগ্র সমাজের একটি সম্মিলিত দায়িত্ব।তিনি নিয়মিত বিরতিতে বিভিন্ন গ্রাম, আবাসিক এলাকা, বয়স্ক পরিচর্যা প্রতিষ্ঠান এবং বয়স্ক পরিচর্যা পরিষেবা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং কর্মীদের তাঁদের আরও […]

৭০ বছর ধরে ক্যান্টন মেলা যে কারণে জনপ্রিয়তা ধরে রেখেছে: সিএমজি সম্পাদকীয়

চলতি বছর চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হচ্ছে এবং ক্যান্টন মেলার ৭০তম বার্ষিকী। বিগত ৭০ বছরে ক্যান্টন মেলার প্রদর্শনী-এলাকা ৯৬০০ বর্গমিটার থেকে বেড়ে বর্তমানে ১৫.৫ লাখ বর্গমিটারে দাঁড়িয়েছে এবং ক্রেতার সংখ্যা ১২০০ থেকে বেড়ে ৩ লাখ ছাড়িয়েছে। এটি চীনে অনুষ্ঠিত দীর্ঘতম সময় ধরে চলা, বৃহত্তম পরিসরের, এবং সবচেয়ে সফল আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের ক্যান্টন মেলায় […]

ইয়াসুকুনি মন্দিরে জাপানি রাজনীতিকদের কর্মকাণ্ডে চীনের নিন্দা

জাপানের টোকিওতে অবস্থিত বিতর্কিত ইয়াসুকুনি মন্দিরে দেশটির রাজনীতিকদের যাতায়াত ও আনুষ্ঠানিক নৈবেদ্য পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। শনিবার জাপানে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র এ নিন্দা জানান।এ প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান অন্য দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করেছিল এবং অমানবিক নৃশংসতা চালিয়েছিল। ইয়াসুকুনি মন্দিরকে ঘিরে জাপানের সাম্প্রতিক কর্মকাণ্ডের […]

চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বৈশ্বিক সহযোগিতার আহ্বান চীনা প্রধানমন্ত্রীর

ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, গবেষণা ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। একই সঙ্গে বিশ্ববাসীর জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং বৈশ্বিক স্বাস্থ্যবৈষম্য কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বেইজিংয়ে শনিবার অনুষ্ঠিত ওয়ার্ল্ড কনফারেন্স অন ট্র্যাডিশনাল মেডিসিন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন লি ছিয়াং। এ সম্মেলনে অংশ নেন প্রায় ১ […]

সামুদ্রিক সম্পদ সংরক্ষণে চীন-দক্ষিণ কোরিয়ার যৌথ টহল

মাছ ধরার কার্যক্রম সুশৃঙ্খল রাখা, অবৈধ মাছ ধরা প্রতিরোধ এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণে যৌথ টহল চালিয়েছে চীন ও দক্ষিণ কোরিয়া। ৮ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলা এ অভিযানে দু’দেশের সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থাগুলো অংশ নেয়।চীনের কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, চীনের ‘ছাংশান’ এবং দক্ষিণ কোরিয়ার মৎস্য পরিদর্শন জাহাজ ‘মুগুংহওয়া-৪২’ দু’দেশের মৎস্য চুক্তির আওতায় নির্ধারিত অস্থায়ী ব্যবস্থাপনা […]

১৪০তম ক্যান্টন ফেয়ার: এআই প্রযুক্তির বিপ্লব ও চীনা রপ্তানি বাণিজ্যে নতুন গতি

চীনের কুয়াংচৌ শহরে জাঁকঝমকভাবে চলছে বিখ্যাত ‘ক্যান্টন ফেয়ার’-এর ১৪০তম আসর। তিন ধাপে আয়োজিত এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। শনিবার ছিল মেলার তৃতীয় দিন। এবারের মেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত নতুন নতুন পণ্যের বিশেষ প্রদর্শনী সবাইকে চমকে দিয়েছে। আধুনিক এসব প্রযুক্তিভিত্তিক পণ্য চীনের বিশ্ব বাণিজ্য ও রপ্তানি বাড়াতে নতুন গতির সঞ্চার […]