October 2026 - Page 13 of 30 - Mati News
Monday, November 2

Month: October 2026

মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বন্ধু হয়ে পাশে থাকার বার্তা

মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বন্ধু হয়ে পাশে থাকার বার্তা

China
মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিকের সঙ্গে বৈঠক করেছেন মন্টিনিগ্রো সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার মন্টিনিগ্রোর রাজধানী পোডগোরিকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীরে নেওয়া ও বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছেন তারা। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই-কে চীনা নেতাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান স্পাজিক। জুনে চীন সফরের সময় উষ্ণ অভ্যর্থনা পাওয়ার কথা স্মরণ করে স্পাজিক বলেন, ‘ওয়াং ই-এর এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি চীনের গুরুত্বের প্রতিফলন।’ তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিবাদ ও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে মন্টিনিগ্রো ও চীনের মধ্যে ঐতিহাসিক স্মৃতি ও ঐতিহ্যবাহী বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে।’ স্পাজিক বলেন, ‘একটি প্রধান দেশ হিসেবে চীনের অবস্থান ও প...
সিজিটিএন জরিপ: ইয়াসুকুনিকে ‘যুদ্ধাপরাধীদের মন্দির’ মনে করে ৯০ শতাংশ

সিজিটিএন জরিপ: ইয়াসুকুনিকে ‘যুদ্ধাপরাধীদের মন্দির’ মনে করে ৯০ শতাংশ

China
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি ইয়াসুকুনি মন্দিরে আনুষ্ঠানিক নৈবেদ্য নিবেদন করেছেন। দেশটির অর্থনৈতিক ও রাজস্ব নীতিবিষয়ক মন্ত্রীও মন্দিরটি পরিদর্শন করেছেন। তাদের এসব পদক্ষেপ আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) বিশ্বব্যাপী পরিচালিত এক অনলাইন জরিপে দেখা গেছে, ৯০ দশমিক ৭১ শতাংশ উত্তরদাতা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ইয়াসুকুনি মন্দির নিয়ে প্রতিবেদন প্রকাশের সময় আরও স্পষ্টভাবে ‘যুদ্ধাপরাধীদের মন্দির’ শব্দবন্ধটি ব্যবহারের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, এর মাধ্যমে জাপানি সামরিকবাদের পুনরুত্থান সম্পর্কে বিশ্বকে সতর্ক করা সম্ভব। ইয়াসুকুনি মন্দিরকে জাপানি সামরিকবাদের একটি আধ্যাত্মিক প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সেখানে আগ্রাসী যুদ্ধের জন্য সরাসরি দায়ী ১৪ জন ‘এ’ শ্রেণির যুদ্ধাপরাধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ...
কম ঘুমালে স্ট্রোকের ঝুঁকি বাড়ে? Does lake of sleep increases the risk of Stroke?

কম ঘুমালে স্ট্রোকের ঝুঁকি বাড়ে? Does lake of sleep increases the risk of Stroke?

Health, Health and Lifestyle
ব্যস্ত জীবনযাপন, মানসিক চাপ, অনিয়মিত ঘুমের অভ্যাসসহ নানা কারণে অনেকেই দীর্ঘদিন অনিদ্রায় ভোগেন। ঘুমের এ সমস্যা হৃদযন্ত্র ও মস্তিষ্কের ওপরও প্রভাব ফেলতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে রক্তচাপ বেড়ে যাওয়া, শরীরে প্রদাহ বৃদ্ধি, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সমস্যার মতো পরিবর্তন দেখা দিতে পারে। এসব সমস্যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। অনিদ্রার সঙ্গে উদ্বেগ, বিষণ্নতা, স্থূলতা ও হৃদরোগের সম্পর্ক রয়েছে। তবে অনিদ্রা থাকলেই যে কারও স্ট্রোক হবে, এমন নয়। স্ট্রোকের ঝুঁকি নির্ভর ...
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে জনকেন্দ্রিক শাসন: চীন যেভাবে সরকারি কর্মদক্ষতা পরিমাপ করে

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে জনকেন্দ্রিক শাসন: চীন যেভাবে সরকারি কর্মদক্ষতা পরিমাপ করে

Default
কোন জিনিস একটি সরকারের অর্জনকে অর্থবহ করে তোলে? এটি কি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, নাকি মানুষের জীবনে এর আনা ইতিবাচক পরিবর্তন? চীনে, দেশটির উন্নয়ন অগ্রাধিকারের সাথে সাথে এই উত্তরটিও পরিবর্তিত হয়েছে। ২০১২ সালে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, উচ্চমানের উন্নয়ন এবং জনগণের কল্যাণের উপর অধিক জোর দেওয়া হয়েছে। এই পরিবর্তনটি সরকারি কর্মদক্ষতা কীভাবে পরিমাপ করা হয় এবং কীভাবে মূল্যায়ন কর্মকর্তাদের আচরণকে পরিচালিত করতে পারে, সেদিকেও নতুন করে মনোযোগ এনেছে। পিকিং বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ গভর্নমেন্টের অধ্যাপক মা লিয়াং, কর্মদক্ষতা মূল্যায়নকে সরকারি আচরণকে রূপদানকারী একটি মূল প্রক্রিয়া হিসেবে দেখেন। তার ভাষায়, “যা পরিমাপ করা হয়, তাই করা হয়।” কর্মকর্তাদের মূল্যায়নের জন্য ব্যবহৃত সূচকগুলো কেবল তারা তাদের অর্জনকে কীভাবে বোঝেন তা-ই নয়, বরং তারা কীভাবে সম্পদ বর...
ইয়াংসি নদী বদ্বীপ আন্তর্জাতিক যুব চলচ্চিত্র সপ্তাহের উদ্বোধন

ইয়াংসি নদী বদ্বীপ আন্তর্জাতিক যুব চলচ্চিত্র সপ্তাহের উদ্বোধন

China, Entertainment
জাতীয় চলচ্চিত্র প্রশাসনের তত্ত্বাবধানে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও চ্যচিয়াং প্রদেশের সরকারের যৌথ উদ্যোগে, ২০২৬ সালের ইয়াংসি নদী বদ্বীপ আন্তর্জাতিক যুব চলচ্চিত্র সপ্তাহ নিংপোতে উদ্বোধন হয়েছে। সিএমজি’র প্রধান শেন হাইসিয়ং এবং চ্যচিয়াং প্রদেশের গভর্নর লিউ চিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিএমজি’র উপ-প্রধান ছি চুছুয়ান তাঁর ভাষণে বলেন, সিএমজি হলো চীনা চলচ্চিত্র উন্নয়নের সাক্ষী, রেকর্ডার এবং অংশগ্রহণকারী ও সহায়ক। আজ, সিএমজি চ্যচিয়াংয়ের সাথে মিলে, ২০২৬ ইয়াংসি নদী বদ্বীপ আন্তর্জাতিক যুব চলচ্চিত্র সপ্তাহ পালন করছে। এটি আলো ও ছায়ার আদান-প্রদান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা, গভীর একীভূতকরণের সৃজনশীল অনুশীলন, এবং পর্বত ও সমুদ্রের ওপারে বিনিময় এবং পারস্পরিক শিক্ষার বহিঃপ্রকাশ। এবারে চলচ্চিত্র সপ্তাহের লক্ষ্য হলো, একটি পেশাদার ও পূর্ণাঙ্গ চলচ্চিত্র প্ল্যাটফর্ম তৈরি করা; তরুণদের চ...
ইউননানে ‘শেনচৌ ১৩’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন

ইউননানে ‘শেনচৌ ১৩’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন

China, Entertainment
মেকং নদীতে চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ডের যৌথ টহল ও আইন প্রয়োগ উপলক্ষে, 'মুক্তাঙ্গন চলচ্চিত্র' শীর্ষক একটি বিশেষ প্রদর্শনী, গতকাল (শনিবার) ইয়ুননান প্রদেশের চিংহং শহরের চিংহা পুলিশ জেটিতে অনুষ্ঠিত হয়। চারটি দেশের প্রায় ২০০ আইন প্রয়োগকারী কর্মকর্তা, একসাথে ‘শেনচৌ ১৩’ শীর্ষক তথ্যচিত্র দেখেন। তথ্যচিত্রে তিন জন চীনা নভোচারীর দৃষ্টিকোণ থেকে, সুবিশাল মহাবিশ্বের চমত্কার দৃশ্য এবং মহাকাশের সূক্ষ্ম দৈনন্দিন জীবন তুলে ধরা হয়। এ তথ্যচিত্র প্রদর্শন সিএমজি’র ‘মুক্তাঙ্গন চলচ্চিত্র’ শীর্ষক জনকল্যাণমূলক স্ক্রিনিং ট্যুরের দশম বার্ষিকীর ধারাবাহিক কার্যক্রমগুলির অন্যতম। চলতি বছর হলো চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ডের মধ্যে মেকং নদীতে যৌথ টহল ও আইন প্রয়োগ ব্যবস্থা চালু হবার ১৫তম বার্ষিকী। ১৫ বছর ধরে, চার দেশের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী বিভাগ যৌথভাবে মেকং নদীপথের নিরাপত্তা ও মসৃণতা নিশ্চিত করে, শক্তি...
চতুর্থ ‘লিয়াংচু ফোরাম’ শুরু

চতুর্থ ‘লিয়াংচু ফোরাম’ শুরু

China
চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়, জাতীয় সাংস্কৃতিক নিদর্শন ব্যুরো, এবং চ্যচিয়াং প্রদেশের সরকারের যৌথ উদ্যোগে, আজ (রোববার) সকালে, চতুর্থ ‘লিয়াংচু ফোরাম’ হাংচৌ শহরে উদ্বোধন হয়। এবারের ফোরামের প্রতিপাদ্য হলো: ‘সভ্যতার উত্তরাধিকার ও জ্ঞানদীপ্তি: সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা এবং যুগের আলো প্রজ্বলন।’ চলতি বছর হচ্ছে লিয়াংচু ধ্বংসাবশেষ আবিষ্কারের ৯০তম বার্ষিকী। এবারের ফোরামে একটি উদ্বোধনী অনুষ্ঠান ও প্রধান ফোরাম, ৫টি শাখা ফোরাম এবং ৫টি পার্শ্ব অনুষ্ঠান থাকছে। অংশগ্রহণকারীরা সভ্যতা, পারস্পরিক শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন। তিন দিনব্যাপী ফোরাম চলাকালে ‘লিয়াংচু সাংস্কৃতিক ও সৃজনশীল বাজার’ এবং ‘চীনা সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদানসমূহের উদ্ভাবনী নকশার বিশেষ প্রদর্শনী’ শীর্ষক কার্যক্রমও আয়োজিত হবে। সূত্র: সিএমজি...
লি ছিয়াংয়ের উজবেকিস্তান সফর শুরু

লি ছিয়াংয়ের উজবেকিস্তান সফর শুরু

China
উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আব্দুল্লা নিগমাটোভিচ আরিপভ’র আমন্ত্রণে, চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং, গতকাল (শনিবার) উজবেকিস্তানের তাশখন্দে পৌঁছে সেদেশ সফর শুরু করেন। আরিপভ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের নিয়ে বিমানবন্দরে লি ছিয়াংকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে লি ছিয়াংয়ের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লি ছিয়াং বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বিগত ৩৪ বছরে, পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপট সত্ত্বেও, চীন ও উজবেকিস্তান সর্বদা একে অপরকে সম্মান করেছে এবং সমকক্ষ হিসেবে গণ্য করেছে। দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা ক্রমাগত এগিয়ে চলেছে ও প্রতিনিয়ত নতুন প্রাণশক্তিতে উদ্ভাসিত হচ্ছে। এর আগে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মিরোমোনোভিচ মির্জিওয়েভ বিশকেকে বৈঠক করেন এবং চীন-উজবেকিস্তান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছান। চীন উজ...
সিজিটিএন-কে বতসোয়ানার প্রসিডেন্টের একান্ত সাক্ষাত্কার

সিজিটিএন-কে বতসোয়ানার প্রসিডেন্টের একান্ত সাক্ষাত্কার

China
সম্প্রতি বেইজিংয়ে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)-কে একটা একান্ত সাক্ষাত্কার দেন, বতসোয়ানার প্রসিডেন্টে ডুমা বোকো। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে, বোকো ১২ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চীন সফর করেন। সফরকালে তিনি ফুচিয়ান প্রদেশের নিংত্যেতে দারিদ্র্যবিমোচন বিষয়ক প্রদর্শনী দেখেন। বেইজিংয়ে তিনি চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ইতিহাসের প্রদর্শনী হলও ঘুরে দেখেন। তার এবারের সফর সম্পর্কে তিনি সিজিটিএনকে বলেন, চীনা জনগণের আত্মবিশ্বাস, তাদের গভীর ঐতিহাসিক ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারের মধ্যে নিহিত। ঐক্য ও সহযোগিতার চেতনা চীনের সমগ্র ইতিহাসজুড়ে পরিব্যাপ্ত রয়েছে। এবারের সফরকালে আমি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দু’দেশের সম্পর্ককে একটি পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছি। উভয় দেশই এই অংশীদারিত্বকে কাজে লাগিয়ে সহযোগিতার স...
বয়োজ্যেষ্ঠদের যত্নশীল হওয়া চীনা জাতির ঐতিহ্যগত গুণ: সি চিন পিং

বয়োজ্যেষ্ঠদের যত্নশীল হওয়া চীনা জাতির ঐতিহ্যগত গুণ: সি চিন পিং

China
চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল হওয়া চীনা জাতির একটি ঐতিহ্যগত গুণ। প্রবীণদের যত্ন নেওয়া ও তাদের সাহায্য করা সমগ্র সমাজের একটি সম্মিলিত দায়িত্ব। তিনি নিয়মিত বিরতিতে বিভিন্ন গ্রাম, আবাসিক এলাকা, বয়স্ক পরিচর্যা প্রতিষ্ঠান এবং বয়স্ক পরিচর্যা পরিষেবা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং কর্মীদের তাঁদের আরও যত্ন নেওয়ার নির্দেশ দেন। গত বছর পর্যন্ত চীনে ৬০ বছর বা তারচেয়ে বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল ৩২ কোটি ৩৩ লক্ষ ৮০ হাজার, যা মোট জনসংখ্যার ২৩ শতাংশ। পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় জনসংখ্যার বার্ধক্য সমস্যা সক্রিয়ভাবে মোকাবিলার জন্য জাতীয় কৌশল বাস্তবায়ন এবং প্রবীণ সেবা ও শিল্পখাতের সমন্বিত উন্নয়নের জন্য নীতিগত ব্যবস্থার উন্নতির প্রয়োজনীয়তার রূপরেখা তুলে ধরা হয়। চীনের প্রবীণ সেবা ব্যবস্থা ক্রমাগত উন্নত ...
৭০ বছর ধরে ক্যান্টন মেলা যে কারণে জনপ্রিয়তা ধরে রেখেছে: সিএমজি সম্পাদকীয়

৭০ বছর ধরে ক্যান্টন মেলা যে কারণে জনপ্রিয়তা ধরে রেখেছে: সিএমজি সম্পাদকীয়

China
চলতি বছর চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হচ্ছে এবং ক্যান্টন মেলার ৭০তম বার্ষিকী। বিগত ৭০ বছরে ক্যান্টন মেলার প্রদর্শনী-এলাকা ৯৬০০ বর্গমিটার থেকে বেড়ে বর্তমানে ১৫.৫ লাখ বর্গমিটারে দাঁড়িয়েছে এবং ক্রেতার সংখ্যা ১২০০ থেকে বেড়ে ৩ লাখ ছাড়িয়েছে। এটি চীনে অনুষ্ঠিত দীর্ঘতম সময় ধরে চলা, বৃহত্তম পরিসরের, এবং সবচেয়ে সফল আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের ক্যান্টন মেলায় পাঠানো অভিনন্দনপত্রে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উল্লেখ করেন যে, ৭০ বছরে ক্যান্টন মেলা চীন ও অন্যান্য দেশের মধ্যে বাণিজ্য প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি চীনের জন্য উচ্চ-পর্যায়ের উন্মুক্তকরণ সম্প্রসারণ ও একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এবারের মেলায় প্রথম পর্বের মূল বিষয়বস্তু হলো ‘উন্নত উত্পাদন’। এতে পাঁচটি প্রধান খাতের সর্বশেষ সাফল্য তুল...
ইয়াসুকুনি মন্দিরে জাপানি রাজনীতিকদের কর্মকাণ্ডে চীনের নিন্দা

ইয়াসুকুনি মন্দিরে জাপানি রাজনীতিকদের কর্মকাণ্ডে চীনের নিন্দা

China
জাপানের টোকিওতে অবস্থিত বিতর্কিত ইয়াসুকুনি মন্দিরে দেশটির রাজনীতিকদের যাতায়াত ও আনুষ্ঠানিক নৈবেদ্য পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। শনিবার জাপানে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র এ নিন্দা জানান। এ প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান অন্য দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করেছিল এবং অমানবিক নৃশংসতা চালিয়েছিল। ইয়াসুকুনি মন্দিরকে ঘিরে জাপানের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করেছে চীন। চীনা আরও মুখপাত্র বলেন, জাপানকে তার আগ্রাসনের ইতিহাস নিয়ে গভীরভাবে আত্মসমালোচনা করতে হবে এবং যুদ্ধকালীন দায়দায়িত্ব স্বীকার করতে হবে। ইয়াসুকুনি মন্দিরের মতো স্পর্শকাতর বিষয়ে কথা বলা ও পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি সামরিকতাবাদের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানান তিনি। এশিয়ার প্রতিবেশী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা...
চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বৈশ্বিক সহযোগিতার আহ্বান চীনা প্রধানমন্ত্রীর

চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বৈশ্বিক সহযোগিতার আহ্বান চীনা প্রধানমন্ত্রীর

China, Health, Health and Lifestyle
ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, গবেষণা ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। একই সঙ্গে বিশ্ববাসীর জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং বৈশ্বিক স্বাস্থ্যবৈষম্য কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বেইজিংয়ে শনিবার অনুষ্ঠিত ওয়ার্ল্ড কনফারেন্স অন ট্র্যাডিশনাল মেডিসিন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন লি ছিয়াং। এ সম্মেলনে অংশ নেন প্রায় ১ হাজার ২০০ প্রতিনিধি। বক্তব্যে চীনের প্রধানমন্ত্রী বলেন, মানুষের সুস্বাস্থ্য রক্ষা ও সভ্যতার বিকাশে ঐতিহ্যবাহী চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিনের চর্চা ও অভিজ্ঞতার মাধ্যমে চীনের ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছে। তিনি বলেন, ঐতিহ্যবাহী চিকিৎসার উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। চীন এ চিকিৎসাব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যব...
সামুদ্রিক সম্পদ সংরক্ষণে চীন-দক্ষিণ কোরিয়ার যৌথ টহল

সামুদ্রিক সম্পদ সংরক্ষণে চীন-দক্ষিণ কোরিয়ার যৌথ টহল

Agriculture Tips, China
মাছ ধরার কার্যক্রম সুশৃঙ্খল রাখা, অবৈধ মাছ ধরা প্রতিরোধ এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণে যৌথ টহল চালিয়েছে চীন ও দক্ষিণ কোরিয়া। ৮ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলা এ অভিযানে দু’দেশের সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থাগুলো অংশ নেয়। চীনের কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, চীনের ‘ছাংশান’ এবং দক্ষিণ কোরিয়ার মৎস্য পরিদর্শন জাহাজ ‘মুগুংহওয়া-৪২’ দু’দেশের মৎস্য চুক্তির আওতায় নির্ধারিত অস্থায়ী ব্যবস্থাপনা অঞ্চলে টহল দেয়। ১০ দিনব্যাপী এ অভিযানে ২১০ ঘণ্টার বেশি সময় টহল চলে। এ সময় দু’দেশের কর্মকর্তারা ১২৩টি মাছ ধরার নৌযানের কার্যক্রম পর্যবেক্ষণ ও নথিভুক্ত করেন। সংস্থাটির মতে, এই যৌথ অভিযান দু’দেশের মৎস্য চুক্তি বাস্তবায়নের একটি কার্যকর পদক্ষেপ। এর মাধ্যমে সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বেড়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় মাছ ধরার নৌযানগুলোর কার্যক্রম তদারকির ক্ষেত্রেও সমন্বয় জোরদার হয়েছে।...
১৪০তম ক্যান্টন ফেয়ার: এআই প্রযুক্তির বিপ্লব ও চীনা রপ্তানি বাণিজ্যে নতুন গতি

১৪০তম ক্যান্টন ফেয়ার: এআই প্রযুক্তির বিপ্লব ও চীনা রপ্তানি বাণিজ্যে নতুন গতি

China
চীনের কুয়াংচৌ শহরে জাঁকঝমকভাবে চলছে বিখ্যাত 'ক্যান্টন ফেয়ার'-এর ১৪০তম আসর। তিন ধাপে আয়োজিত এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। শনিবার ছিল মেলার তৃতীয় দিন। এবারের মেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত নতুন নতুন পণ্যের বিশেষ প্রদর্শনী সবাইকে চমকে দিয়েছে। আধুনিক এসব প্রযুক্তিভিত্তিক পণ্য চীনের বিশ্ব বাণিজ্য ও রপ্তানি বাড়াতে নতুন গতির সঞ্চার করেছে। প্রতিষ্ঠার ৭০ বছরপূর্তির স্মারক হিসেবে আয়োজিত এবারের মেলায় ২ লাখ ৩৫ হাজারেরও বেশি এআই চালিত পণ্য প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া ২০ হাজারের বেশি প্রদর্শক সংস্থা তাদের উদ্ভাবনে নানা ধরনের আধুনিক প্রযুক্তি প্রয়োগ করেছে। এআই পণ্যের স্টলগুলোতে দর্শনার্থীর দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ক্যান্টন ফেয়ারে প্রদর্শিত উদ্ভাবনগুলো মানুষের জীবনযাত্রায় আসছে ইতিবাচক পরিবর্তন। তৃতীয়বারের মতো মেলায় আসা ম্যাক্স ইয়ং এবার সঙ্গে নিয়ে এসেছিলেন তার ...