Browsing author

abc

বাণিজ্য ও প্রযুক্তি খাতকে রাজনৈতিক রূপ দেওয়ার বিরোধিতা চীনের

বাণিজ্য ও প্রযুক্তি খাতকে রাজনীতি থেকে দূরে রাখা এবং জাতীয় নিরাপত্তার অজুহাত না তোলার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই কথা জানান।প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মার্কিন সরকার তাদের কেন্দ্রীয় সংস্থাগুলোকে চীনা প্রতিষ্ঠান ‘ডিপসিক’-এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বা টুলস ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে।মার্কিন সরকারের এমন […]

বাংলাদেশে চীনা ব্যাংকের কার্যক্রম ও অর্থায়নের সুযোগ প্রসারে বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’

বাংলাদেশে চীনা ব্যাংকগুলোর সরাসরি কার্যক্রম পরিচালনা এবং বিনিয়োগ অর্থায়নের নতুন ক্ষেত্র উন্মোচনের বার্তা নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ডে’। এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়নার প্রধান কার্যালয়ে যৌথভাবে এ বিশেষ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি এবং ইনভেস্ট বাংলাদেশ। এতে চীনের শীর্ষস্থানীয় ১১টি আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের ২৬টি প্রভাবশালী শিল্পপ্রতিষ্ঠানের নীতিনির্ধারকেরা অংশ নেন। মঙ্গলবার ইনভেস্ট বাংলাদেশের পক্ষ […]

চীনের নতুন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘চায়না ন্যাশনাল ডাটা গ্রুপ’-এর যাত্রা শুরু

চীনের উত্তর হ্যফেই প্রদেশের সিওংআন এলাকায় কেন্দ্রীয় সরকারের অধীনস্ত নতুন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘চায়না ন্যাশনাল ডাটা গ্রুপ কোম্পানি লিমিটেড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের উপ প্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং।চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অভূতপূর্ব সুযোগকে কাজে লাগানো, ‘ডিজিটাল চীন’ নির্মাণকে ত্বরান্বিত করতে […]

চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অপপ্রচার ও দমন-পীড়ন বন্ধে বেইজিংয়ের আহ্বান

চীনা প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য অগ্রগতি স্বীকার করতে এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার ও দমন-পীড়ন বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।পাঁচটি চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মঙ্গলবার এ মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র। একই সঙ্গে ওয়াশিংটনকে সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা এবং চীন-যুক্তরাষ্ট্রের বৃহত্তর অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা রক্ষার আহ্বান জানান তিনি।যুক্তরাষ্ট্র সরকার সোমবার ‘আমেরিকার বুদ্ধিবৃত্তিক […]

মেহেরপুরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

মেহেরপুরে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতোমধ্যে কেউ আগাম সবজি চাষ করে বাজারজাত শুরু করেছেন। আবার কেউ জমিতে চারা রোপণ করছেন, কেউ রোপিত চারার পরিচর্যা ও জমি প্রস্তুতের কাজে ব্যস্ত রয়েছেন।কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ […]

হাইতির রাজনৈতিক প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতির আহ্বান চীনের

হাইতির রাজনৈতিক প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের আহ্বান জানিয়েছে চীন। দেশটির রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ওঠা, নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের জীবনমান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বেইজিং।সোমবার হাইতি পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত সভায় দেওয়া ভাষণে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং এ আহ্বান জানান।ফু ছোং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে হাইতির রাজনৈতিক রূপান্তর ধীরগতিতে এগিয়েছে। বারবার […]

ইউরেশীয় সফর নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র চার ভাবনা

শান্তি, বন্ধুত্ব, সহযোগিতা ও অংশীদারত্ব—এই চার বিষয় ইউরেশীয় দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক এগিয়ে নেওয়ার মূল ভিত্তি। সোমবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেত্রোভার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এমনটা বলেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।ওয়াং ই জানান, এবারের সফরে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে এশিয়ায় পারস্পরিক […]

‘চীন-ইউরোপ সম্পর্কের ওপর আর্থ-বাণিজ্যিক মতভেদের নেতিবাচক প্রভাব কাঙ্খিত নয়’

চীন-ইউরোপ সম্পর্কের ওপর আর্থ-বাণিজ্যিক মতভেদের নেতিবাচক প্রভাব মোটেই কাঙ্খিত নয়; সংলাপের মাধ্যমে বিদ্যমান মতভেদ দূর করা জরুরি। আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং, বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র ইউরেশিয়ার চারটি দেশ সফরসংক্রান্ত পরিস্থিতি তুলে ধরার সময় এ কথা বলেন।ওয়াং ই’র বরাত দিয়ে মাও নিং বলেন, চীনের পররাষ্ট্রনীতি হলো ‘জোটের পরিবর্তে […]

দুশানবেতে বেলারুশের প্রধানমন্ত্রীর সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (মঙ্গলবার) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে, শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র প্রধানমন্ত্রীদের পরিষদের ২৫তম বৈঠকের অবকাশে, বেলারুশের প্রধানমন্ত্রী আলেকসান্দ্র তুরচিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।বৈঠকে লি ছিয়াং বলেন, চীন ও বেলারুশ পরস্পরের প্রকৃত বন্ধু, যারা একে অপরকে বিশ্বাস ও সমর্থন করে। দু’দেশের নেতাদের নেতৃত্বে, চীন-বেলারুশ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে।তিনি আরও […]

দুশানবেতে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্টের সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (মঙ্গলবার) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে, শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র প্রধানমন্ত্রীদের পরিষদের ২৫তম বৈঠকের অবকাশে, ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।বৈঠকে লি ছিয়াং বলেন, চীন শান্তি-আলোচনাকে এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আসছে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ত্বরান্বিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে।তিনি আরও বলেন, দু’দেশের […]

কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউটের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি’র অভিনন্দনবার্তা

চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠার ৭০তম বার্ষকী উপলক্ষে, সম্প্রতি একটি অভিনন্দনবার্তা পাঠান, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।বার্তায় তিনি বলেন, ৭০ বছরে ইনস্টিটিউট এমন বিপুলসংখ্যক নির্দলীয় প্রতিনিধি তৈরি করেছে, যারা চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাথে একই আদর্শ ও আকাঙ্ক্ষা পোষণ করেন এবং নিজেদের সংগ্রামে ঐক্যবদ্ধ। এটি দেশপ্রেমিক ঐক্যবদ্ধ ফ্রন্টকে সুসংহত ও বিকশিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।সি […]

প্রশান্ত মহাসাগরের তলদেশে চিয়াওলং, রহস্যময় সমুদ্রজীবের ছবি তুললেন গবেষকরা

পশ্চিম প্রশান্ত মহাসাগরে গভীর সমুদ্র গবেষণার অংশ হিসেবে সাফল্যের সাথে ৪৭০তম ডাইভ সম্পন্ন করেছে চীনের মানববাহী সাবমার্সিবল ‘চিয়াওলং’। ১৫ অক্টোবর পরিচালিত এই অভিযানের মাধ্যমে সমুদ্র তলদেশের রহস্যময় ও বিচিত্র জগতের নতুন চিত্র উঠে এসেছে।গবেষণাকালে চিয়াওলং-এর পর্যবেক্ষণ জানালা দিয়ে প্রশান্ত মহাসাগরের গভীরে থাকা একটি সামুদ্রিক স্পঞ্জের বিরল দৃশ্য ধারণ করা হয়।চীনা গবেষণা জাহাজ ‘ডিপ সি নং […]

‘প্রযুক্তিগত অগ্রগতি পশ্চিমা দেশগুলোর সাথে চীনের সহযোগিতার পদ্ধতি বদলে দিচ্ছে’

বৈশ্বিক প্রযুক্তিগত পরিমণ্ডলে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে, চীন অনেক প্রযুক্তিগত ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করায়, শিল্পক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর সাথে দেশটির সহযোগিতার পদ্ধতি বদলে যাচ্ছে। ব্রিটেনের প্রাক্তন বাণিজ্য সচিব ও অর্থনীতিবিদ ভিন্স কেবল, সম্প্রতি লন্ডনে সিনহুয়া সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে, এ কথা বলেন।তিনি বলেন, চীন ও অন্যান্য উদীয়মান অর্থনীতির অব্যাহত প্রবৃদ্ধি, আগামী দশকগুলোতে বিশ্ব অর্থনীতিতে […]

প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তিতে সেন্ট্রাল ইনস্টিটিউট অব সোশ্যালিজমকে সি চিন পিংয়ের অভিনন্দন

চীনের সেন্ট্রাল ইনস্টিটিউট অব সোশ্যালিজমের প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উপলক্ষে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান এবং দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং।মঙ্গলবার পাঠানো এক চিঠিতে সি চিন পিং প্রতিষ্ঠানটির দীর্ঘ ৭০ বছরের কার্যক্রমের প্রশংসা করেন।চিঠিতে সি বলেন, সেন্ট্রাল ইনস্টিটিউট অব সোশ্যালিজম এমন অনেক ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়েছে, যারা […]

বহুপাক্ষিকতা চর্চায় বুলগেরিয়ার অংশীদার হতে প্রস্তুত চীন: ওয়াং ই

ইউরেশীয় অঞ্চলে যোগাযোগ ও সংযোগ বৃদ্ধি, অভিন্ন উন্নয়ন ও পুনরুজ্জীবন এবং বহুপাক্ষিকতা চর্চায় বুলগেরিয়ার অংশীদার হতে প্রস্তুত চীন। সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভেলিস্লাভা পেত্রোভার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এ কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, গণপ্রজাতন্ত্রী চীনকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর […]