abc, Author at Mati News - Page 21 of 524
Monday, September 14

Author: abc

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা না বাড়াতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা না বাড়াতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

China, আন্তর্জাতিক
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ানো ও বিরোধ উসকে দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন। ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছিল, হুয়াংইয়ান দ্বীপ এলাকায় চীনের জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠার উদ্যোগ এবং ফিলিপাইনের জেলেদের তথাকথিত ঐতিহ্যবাহী মাছ ধরার এলাকায় প্রবেশে বাধা দেওয়ার প্রচেষ্টা তারা মেনে নেবে না। এর জবাবে কুও চিয়াখুন বলেন, হুয়াংইয়ান দ্বীপ সবসময়ই চীনের ভূখণ্ডের অংশ। তাই সেখানে জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠা ও পরিচালনা করা চীনের সার্বভৌম অধিকারের বিষয়। তিনি আরও বলেন, দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রের অন্য দেশকে সমালোচনা করার অবস্থান নেই। ২০১৬ সালের দক্ষিণ চীন সাগর বিষয়ক সালিশি রায়কে চীন অ...
নাইরোবিতে চীন ও কেনিয়ার কিশোর ফুটবলারদের প্রীতি ম্যাচ

নাইরোবিতে চীন ও কেনিয়ার কিশোর ফুটবলারদের প্রীতি ম্যাচ

China, আন্তর্জাতিক
বন্ধুত্ব ও খেলাধুলার দক্ষতা বিনিময়ের লক্ষ্যে কেনিয়ার রাজধানী নাইরোবিতে চীন ও কেনিয়ার কিশোর ফুটবলারদের মধ্যে প্রীতি ম্যাচ শুরু হয়েছে। এ আয়োজনে অংশ নিচ্ছে চীনের শায়ানসি প্রদেশের চিতান অনূর্ধ্ব-১১ ফুটবল দল এবং কেনিয়ার বিভিন্ন এলাকার ৮ থেকে ১১ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে গঠিত নাচা ফুটবল ক্লাবের দল। আফ্রিকার মাটিতে নিজেদের প্রথম ম্যাচে চিতান দলটি নাচা ফুটবল ক্লাবের মুখোমুখি হয়। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পুরো ম্যাচে দুই দলের খেলোয়াড়রাই একে অপরকে চ্যালেঞ্জ জানায় এবং ভালো খেলার চেষ্টা করে। ম্যাচ শেষে দুই দলের তরুণ খেলোয়াড়রা একে অপরের খেলার প্রশংসা করে। একই সঙ্গে মাঠের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার কথাও জানায় তারা। এই প্রীতি ম্যাচের মাধ্যমে দুই দেশের শিশুদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠার পাশাপাশি একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ...
ইয়াসুকুনী মন্দির নিয়ে জাপানের পদক্ষেপে চীনের তীব্র নিন্দা

ইয়াসুকুনী মন্দির নিয়ে জাপানের পদক্ষেপে চীনের তীব্র নিন্দা

China, আন্তর্জাতিক
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের ৮১তম বার্ষিকীতে ইয়াসুকুনী যুদ্ধ মন্দির সংক্রান্ত জাপানের নেতিবাচক পদক্ষেপের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চীন। একইসঙ্গে বেইজিংয়ের পক্ষ থেকে জাপানের কাছে প্রতিবাদ জানিয়ে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। শনিবার এক প্রেস বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আগ্রাসী যুদ্ধ শুরু করেছিল এবং মানবতাবিরোধী ভয়াবহ অপরাধ সংঘটিত করেছিল। মুখপাত্র বলেন, এটি আসলে যুদ্ধাপরাধীদের একটি মন্দির, কারণ এখানে আগ্রাসী যুদ্ধের জন্য দায়ী ১৪ জন দণ্ডিত ক্লাস-এ যুদ্ধাপরাধীকে সম্মান জানানো হয়। মুখপাত্র আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকে পাল্টে দেওয়া, জাপানের যুদ্ধাপরাধ ধামাচাপা দেওয়া, ঐতিহাসিক সত্যকে বিকৃত করা এবং দ্রুত সামরিকীকরণের পথ সুগম করার যে প্রকৃত উদ্দেশ্য জাপানি রাজনীতিবিদদের রয়...
থিয়েনচিনে সিএমজির চলচ্চিত্র ও সংস্কৃতি কার্নিভাল শুরু

থিয়েনচিনে সিএমজির চলচ্চিত্র ও সংস্কৃতি কার্নিভাল শুরু

China, আন্তর্জাতিক
চীনের উত্তরাঞ্চলের থিয়েনচিনে শহরে শুরু হয়েছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত চলচ্চিত্র ও সংস্কৃতি কার্নিভাল। শুক্রবার শুরু হওয়া এই আয়োজনের এবারের মূল থিম ‘২০২৬ চলচ্চিত্র অর্থনীতি উন্নয়ন বর্ষ’। চলচ্চিত্রকে কেন্দ্র করে নানা ধরনের বিনোদনমূলক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে মানুষের আগ্রহ বাড়ানো এবং ভোক্তা ব্যয় বাড়ানোই এর লক্ষ্য। কার্নিভালে সিনেমা দেখার পাশাপাশি সংস্কৃতি, বাণিজ্য ও পর্যটনকে একসঙ্গে যুক্ত করে বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। থিয়েনচিন কর্তৃপক্ষ সিনেমার টিকিটের স্টাব দেখিয়ে বিভিন্ন ছাড় ও বিশেষ সেবা দেওয়ার পাশাপাশি একটি বিশেষ সাংস্কৃতিক-পর্যটন রুট চালু করবে। এদিন চিনওয়ান প্লাজা ও পিনহাই কালচারাল সেন্টারে দুটি মেলাও শুরু হয়েছে। সাত দিনব্যাপী এসব মেলায় চলচ্চিত্র শিল্পের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ, উন্মুক্ত বিনামূল্যের সিনেমা প্রদর্শনী, চলচ্চিত্রভিত্তিক প্রদর্শনী এবং চীন...
আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে চীনে কমলো পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে চীনে কমলো পেট্রোল-ডিজেলের দাম

China, আন্তর্জাতিক
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার প্রভাব পড়েছে চীনের স্থানীয় বাজারেও। দেশটি পেট্রোল ও ডিজেলের খুচরা দাম কমিয়েছে। শনিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। চীনের জাতীয় উন্নয়ন এবং সংস্কার কমিশন (এনডিআরসি) জানিয়েছে, প্রতি টন পেট্রোলের দাম ২৩০ ইউয়ান এবং ডিজেলের দাম ২২০ ইউয়ান কমানো হয়েছে। চীনের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পরিবর্তনের সঙ্গে মিল রেখে প্রতি ১০ কার্যদিবস পরপর দেশের পেট্রোল ও ডিজেলের দাম সমন্বয় করা হয়। গত ৩১ জুলাই দাম সমন্বয়ের পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা কিছুটা কমে। এতে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা বাড়ে এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যায়। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা থেমে যাওয়ায় তেলের দাম আবার কিছুটা বাড়তে শুরু করে। সূত্র: সিএমজি...
চীনে বসছে এপেকের তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তাদের সবচেয়ে বড় আসর

চীনে বসছে এপেকের তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তাদের সবচেয়ে বড় আসর

China, আন্তর্জাতিক
আগস্টের শেষ দিকে চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরে বসতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক)-এর তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক। অংশগ্রহণকারী ও আয়োজনের দিক থেকে এটিই এখন পর্যন্ত এ ধরনের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন শুক্রবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। চীন এ বছর এপেকের আয়োজক দেশ। আগামী ১৭ থেকে ২৮ আগস্ট তালিয়ানে প্রায় ১৩০টি বৈঠক ও অনুষ্ঠান হবে। এর মধ্যে থাকবে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক, বিভিন্ন কমিটির সভা, ওয়ার্কিং গ্রুপের বৈঠক ও কর্মশালা। বৈঠকে বাণিজ্য, পরিবহন, খাদ্য, কাস্টমস, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা ও দুর্নীতি দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এসব আয়োজনে এপেকের সদস্য অর্থনীতি, এপেক সচিবালয়, এপেক বিজনেস অ্যাডভাইজরি কাউন্সিল ও প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন কাউন্সিলের ২ হাজার ৩০০ জনের বেশি প...
আচীনের হ্যনানে বন্যায় ভেঙে যাওয়া বাঁধ মেরামত

আচীনের হ্যনানে বন্যায় ভেঙে যাওয়া বাঁধ মেরামত

China, আন্তর্জাতিক
চীনের মধ্যাঞ্চলীয় হ্যনান প্রদেশে বন্যার পানির চাপে ভেঙে যাওয়া একটি বাঁধ প্রায় দুই দিনের জরুরি মেরামতকাজের পর শুক্রবার রাতে সফলভাবে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পিংতিংশান শহরের চিয়াসিয়ান কাউন্টিতে বেইরু নদীর তীরে বুধবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে ৪০ মিটারেরও বেশি প্রশস্ত গর্তের সৃষ্টি হয় এবং নিরাপত্তার জন্য দুই হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাঁধের ওপরের রাস্তা সরু হওয়ায় ভারি নির্মাণযান ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে উদ্ধারকর্মীরা মানবশৃঙ্খল তৈরি করে বালু ও পাথরভর্তি বস্তা হাতে হাতে পৌঁছে দেন। পাশাপাশি ড্রোন ও উদ্ধারকারী নৌকা ব্যবহার করে মেরামতের প্রয়োজনীয় সামগ্রী ঘটনাস্থলে নেওয়া হয়। সম্প্রতি টাইফুন ডলফিনের অবশিষ্টাংশের প্রভাবে প্রবল বৃষ্টিপাত শুরু হলে হ্যনানের বিভিন্ন এলাকায় ব্যাপক বন্যা দেখা...
সেপ্টেম্বরের মধ্যে হংকংয়ের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রকাশের আশা

সেপ্টেম্বরের মধ্যে হংকংয়ের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রকাশের আশা

China
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে জনসাধারণের মতামত সংগ্রহ ও তা বিশ্লেষণের কাজ চলছে বলে জানিয়েছেন হংকং প্রশাসনের সাংবিধানিক ও মূল ভূখণ্ডবিষয়ক সচিব জানিস তসে সিউ-ওয়া। তিনি বলেন, এই পরিকল্পনা শুধু হংকংয়ের উন্নয়নের জন্য নয়, বরং চীনের ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনারও গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে হংকংকে দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা হবে। জানিস জানান, গত ১৫ জুন থেকে ১৪ আগস্ট পর্যন্ত পরিকল্পনাটি নিয়ে জনমত সংগ্রহ করা হয়েছে। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত জানতে ১০০টির বেশি বৈঠক ও আলোচনা আয়োজন করা হয়। এর মধ্যে প্রায় ৩০টি বিশেষ আলোচনা সভায় বিভিন্ন খাতের মানুষের মতামত নেওয়া হয়েছে। এসব কার্যক্রমে হংকংয়ের প্রধান নির্বাহীও নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, হংকংয়ের সাধারণ মানুষ ও বিভিন্ন প্রত...
দক্ষিণ চীন সাগরের দ্বীপ ও প্রবালপ্রাচীরের পরিবেশগত অবস্থার উন্নতি

দক্ষিণ চীন সাগরের দ্বীপ ও প্রবালপ্রাচীরের পরিবেশগত অবস্থার উন্নতি

China, আন্তর্জাতিক
আফরিন মিম দক্ষিণ চীন সাগরের নয়টি দ্বীপ ও প্রবালপ্রাচীরের পরিবেশগত অবস্থা সামগ্রিকভাবে ভালো রয়েছে। তবে কিছু এলাকায় পরিবেশের উন্নতি হলেও কয়েকটি প্রবালপ্রাচীরে অবনতিও দেখা গেছে। শুক্রবার চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দক্ষিণ চীন সাগর ব্যুরোর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরের দ্বীপ ও প্রবালপ্রাচীরগুলোর পরিবেশ নিয়ে এটি প্রথম সামগ্রিক মূল্যায়ন। এর মাধ্যমে এসব এলাকার পরিবেশ রক্ষা ও ব্যবস্থাপনায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। সিশা দ্বীপপুঞ্জে পরিবেশের উন্নতিও হয়েছে। অন্যদিকে, চাংশা দ্বীপপুঞ্জের হুয়াংইয়ান দ্বীপ এলাকায় সামুদ্রিক জীববৈচিত্র্য বেশ সমৃদ্ধ। সেখানে এখন পর্যন্ত ১৩৫ প্রজাতির প্রবাল পাওয়া গেছে। সংরক্ষিত এলাকায় জীবিত প্রবালের বিস্তৃতি ৩৮ দশমিক ৮ শতাংশ। নানশা দ্বীপপুঞ্জের বেশিরভাগ এলাকার পরিবেশও ভালো অবস্থায় রয়েছে। তবে কিছু প্রবালপ্...
দক্ষিণ চীন সাগরে রেন’আই রিফে অভিযান অব্যাহত রাখবে চীনর

দক্ষিণ চীন সাগরে রেন’আই রিফে অভিযান অব্যাহত রাখবে চীনর

China, আন্তর্জাতিক
দক্ষিণ চীন সাগরের রেন’আই রিফ সংলগ্ন জলসীমায় অধিকার রক্ষা ও আইন প্রয়োগের কার্যক্রম চীন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন সি। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে রেন’আই রিফ এলাকায় চীনের কোস্ট গার্ডের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে যৌথ বিবৃতি দেওয়ার খবরের জবাবে ছেন এই মন্তব্য করেন। ওই বিবৃতিতে তারা সংশ্লিষ্ট সব পক্ষকে পেশাদার ও নিরাপদে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছিল। ছেন বলেন, ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে চীনের বিরুদ্ধে আনা ভিত্তিহীন অভিযোগ ও অপবাদ আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। এটি অবশ্যই জোর দিয়ে বলতে হবে যে রেন’আই রিফ চীনের নানশা দ্বীপপুঞ্জের অংশ এবং চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। ফিলিপাইনের পক্ষ থেকে যাই বলা হোক বা করা...
বাইরে কোনো শব্দ নেই, তবু কানে শোঁ শোঁ? হতে পারে…

বাইরে কোনো শব্দ নেই, তবু কানে শোঁ শোঁ? হতে পারে…

Health, Health and Lifestyle
চারপাশ একেবারে নীরব। কিন্তু আপনার কানে যেন একটানা শোঁ শোঁ শব্দ হচ্ছে। কখনো আবার গুনগুন, ঘণ্টার শব্দ কিংবা অদ্ভুত কোনো আওয়াজ। আশপাশের কেউ সেই শব্দ শুনতে পাচ্ছে না, অথচ আপনার কানে তা স্পষ্ট। এমন অভিজ্ঞতাকে বলা হয় টিনিটাস। এটি নিজে কোনো রোগ নয়; বরং বিভিন্ন শারীরিক সমস্যার একটি উপসর্গ। টিনিটাস সাধারণত এক কানে অনুভূত হলেও দুই কানেও হতে পারে। কেমন শব্দ শোনা যায়? টিনিটাসের শব্দ একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। কারও কানে শোঁ শোঁ বা গুনগুন শব্দ হয়, আবার কেউ ঘণ্টাধ্বনির মতো শব্দ শুনতে পারেন। শব্দটি সারাক্ষণ থাকতে পারে, আবার নির্দিষ্ট সময় পরপরও দেখা দিতে পারে। দীর্ঘদিন এই সমস্যায় ভুগলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। কাজে মনোযোগ দেওয়াও কঠিন হয়ে যায়। এমনকি দীর্ঘস্থায়ী টিনিটাস মানসিকভাবে হতাশ করে তুলতে পারে। কেন হয় টিনিটাস? এর পেছনে নানা কারণ থাকতে পারে। কানে অতিরিক্ত ময়লা জ...
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি এখন কত টাকা

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি এখন কত টাকা

Cover Story, অর্থনীতি, আজকের সেরা
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে। ফলে এখন থেকে ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা। এক ভরি স্বর্ণের পরিমাণ ১১ দশমিক ৬৬৪ গ্রাম। বাজুস বলেছে, পরবর্তী ঘোষণা না দেওয়া ...
নীলফামারীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ঝাড়ফুঁক দিয়ে জীবিত করার অবাস্তব চেষ্টা

নীলফামারীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ঝাড়ফুঁক দিয়ে জীবিত করার অবাস্তব চেষ্টা

Default
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে মৃত এক যুবককে তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করার চেষ্টার ঘটনা ঘটেছে। বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া গ্রামের বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০) সাপের কামড়ে মারা যাওয়ার পর তার আত্মীয়স্বজনরা এই অদ্ভুত উদ্যোগ নেন। শুক্রবার সকালে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে আনার পর ওঝা ডেকে প্রায় দুই ঘণ্টা ধরে চলে ঝাড়ফুঁক। স্থানীয়দের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে, লাশের বিষ নামাতে সাপ এসেছে, যা দেখতে দূরদূরান্ত থেকে শত শত উৎসুক জনতা ভিড় করেন। তাদের ধারণা ছিল, টিভির পর্দার মতো বাস্তবেও সর্প দংশনে মৃত ব্যক্তি ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত হয়ে উঠবে।চিকিৎসকের মৃত ঘোষণার পরও ওই যুবকের লাশ তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করা যাবে, সে বিশ্বাসে তার লাশ ২ ঘণ্টাব্যাপী ওঝা দিয়ে তন্ত্রমন্ত্র পড়া ও ঝাড়ফুঁক করান আত্মীয়স্বজনরা। এ ঘটনাটি মুখে মুখে ছড়িয়ে পড়লে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হ...
যৌনতা নিয়ে যে ৫টি বিষয় জানতেই হবে!

যৌনতা নিয়ে যে ৫টি বিষয় জানতেই হবে!

Health, Health and Lifestyle, Lifestyle Tips, Relationship
ভালোবাসা নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু যৌনতা নিয়ে কথা বলতে গেলেই কেন যেন সবাই হঠাৎ “লো ব্যাটারি” হয়ে যায়! অথচ সুস্থ সম্পর্ক ও সুস্থ জীবনের জন্য যৌনস্বাস্থ্য সম্পর্কে কিছু মৌলিক তথ্য জানা বেশ গুরুত্বপূর্ণ।১. সম্মতি—সবকিছুর প্রথম শর্তভালোবাসা থাকলেই সবকিছুর অনুমতি পাওয়া যায় না। দুজনের স্পষ্ট ও স্বেচ্ছায় সম্মতি জরুরি। “চুপ আছে, মানে রাজি”—এটা কোনো যুক্তি নয়!২. নিরাপদ যৌনতা মানে দায়িত্বশীল যৌনতাঅনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও যৌনবাহিত সংক্রমণের ঝুঁকি কমাতে নিরাপদ যৌনতার বিষয়ে জানা জরুরি। কনডম সঠিকভাবে ব্যবহার করা তার একটি গুরুত্বপূর্ণ উপায়।৩. যৌনবাহিত সংক্রমণ সবসময় বোঝা যায় না 🔬কেউ দেখতে সম্পূর্ণ সুস্থ হলেই যে তার কোনো যৌনবাহিত সংক্রমণ নেই—এমনটা ধরে নেওয়া ঠিক নয়। প্রয়োজন অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গুরুত্বপূর্ণ।৪. বয়স বাড়লেই প্রশ্ন শেষ হয় না!যৌনস্বাস্থ্য শুধু তরুণদের বিষয় নয়। বয়স, সম্পর্কের অ...
স্বাস্থ্যকর ৫ অভ্যাস, যা প্রেমের মতোই জীবন বদলে দিতে পারে

স্বাস্থ্যকর ৫ অভ্যাস, যা প্রেমের মতোই জীবন বদলে দিতে পারে

Health, Health and Lifestyle
ভালোবাসা থাক, জীবনও থাক সুস্থ! ভালোবাসার মানুষকে খুশি রাখতে আমরা কত কিছুই না করি! নতুন জামা, নতুন হেয়ারস্টাইল, পারফিউম—সবই চলে। কিন্তু একটা কথা বলুন তো, প্রেম করার জন্য যদি হৃদয় লাগে, সেই হৃদয়টাকে সুস্থ রাখার দায়িত্ব কার? তাই প্রেম থাকুক আর না থাকুক, জীবনে এই ৫টি স্বাস্থ্যকর অভ্যাস থাকতেই পারে। 1. সকালে একটু হাঁটাপ্রেমে পড়লে যেমন অকারণে হাঁটাহাঁটি বাড়ে, তেমনি স্বাস্থ্য ভালো রাখতেও হাঁটুন। প্রতিদিন ২০–৩০ মিনিট হাঁটা শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে। আর প্রিয় মানুষটির সঙ্গে হাঁটতে পারলে তো—ব্যায়ামও হলো, ডেটও হলো! 2. পর্যাপ্ত পানি পান করুনপ্রিয়জনকে দিনে ২০ বার “পানি খেয়েছ?” মেসেজ করার আগে নিজেই পানি খান। শরীরকে পানিশূন্য হতে দেবেন না। তবে প্রেমে ডুবে থাকলেও পানিতে ডুববেন না! 3. ঘুমকে গুরুত্ব দিনরাত জেগে চ্যাট করতে করতে ভোর হয়ে গেলে পরদিন আয়নায় নিজের চেহারা দেখে মনে হতে পারে—প্রে...