Browsing author

abc

বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হলো চীনের ছাংশান দ্বীপপুঞ্জের পরিযায়ী পাখির অভয়ারণ্য

আফরিন মিমচীনের ছাংশান দ্বীপপুঞ্জের পরিযায়ী পাখির অভয়ারণ্য ইউনেস্কোর বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।সোমবার দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৮তম অধিবেশনে চীনের ইয়েলো সি–বোহাই উপসাগর উপকূলবর্তী পরিযায়ী পাখির অভয়ারণ্যের সীমানা সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন করা হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছাংশান দ্বীপপুঞ্জকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন […]

ইউরোপীয় পর্যটকদের আগমন বাড়ায় চীনে গ্রীষ্মকালীন পর্যটনে নতুন উল্লম্ফন

চলতি বছর গ্রীষ্মকালীন ছুটিতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক পর্যটক চীনকে ভ্রমণ গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন। উষ্ণ আতিথেয়তা, সহজ ভ্রমণব্যবস্থা এবং স্বল্প পরিচিত গন্তব্য ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখার সুযোগ বিদেশি পর্যটকদের কাছে চীনকে আরও আকর্ষণীয় করে তুলেছে।‘অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যভিত্তিক ভ্রমণ’ থেকে শুরু করে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্দেশিত ভ্রমণ’—এ ধরনের বিভিন্ন সাংস্কৃতিক পর্যটন কর্মসূচি চালু করায় চীন দ্রুতই স্বল্প সময়ে […]

আইনের শাসন জোরদারে নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশ করেছে চীন

দেশের আধুনিকায়ন কার্যক্রমের জন্য অনুকূল আইনি পরিবেশ গড়ে তুলতে জনসাধারণের আইনবিষয়ক শিক্ষা জোরদার ও আইনের শাসন প্রতিষ্ঠায় নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশ করেছে চীন।২০২৬-২০৩০ মেয়াদের পরিকল্পনাটি এ ধরনের নবম পরিকল্পনা। এটি প্রণয়ন করেছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগ এবং চীনের বিচার মন্ত্রণালয়। পরিকল্পনায় আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি […]

ব্রুনাইয়ে গণমুক্তি ফৌজের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রুনাইয়ে চীনের গণমুক্তি ফৌজের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সন্ধ্যায় ব্রুনাইয়ে অবস্থিত চীনা দূতাবাসের উদ্যোগে মুয়ারা বন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ব্রুনাইয়ে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিরক্ষা এটাসে তাই ছিলিন তার বক্তব্যে বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করে। পাশাপাশি বিশ্বশান্তি রক্ষা এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, […]

চীনা দূতাবাসে জোরপূর্বক অনুপ্রবেশ: জাপানি আত্মরক্ষা বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

জাপানের আত্মরক্ষা বাহিনীর (এসডিএফ) এক কর্মকর্তার বিরুদ্ধে চলতি বছরের শুরুতে টোকিওতে অবস্থিত চীনা দূতাবাসে জোরপূর্বক সশস্ত্র অনুপ্রবেশের ঘটনায় একাধিক অভিযোগে সোমবার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন জাপানের প্রসিকিউটররা।টোকিও জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয় জাপানের স্থল আত্মরক্ষা বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট কোদাই মুরাতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। অভিযোগপত্রে তিনটি প্রধান অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো—অনধিকার প্রবেশ, […]

চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানালেন কিম জং-উন

জোসেওন রাজবংশের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ৭৩তম বার্ষিকী উপলক্ষে, গতকাল (রোববার) উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন, পিয়ংগাননাম-দো’র হোয়েচাং-গুনে অবস্থিত, চীনা স্বেচ্ছাসেবী বাহিনীর শহীদদের সমাধিক্ষেত্রে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। কেসিএনএ আজ (সোমবার) খবরটি জানায়।খবর অনুসারে, কিম জং-উন চীনা শহীদদের স্মরণে নীরবতা পালনের পাশাপাশি, মাও আনইংয়ের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন।সূত্র: সিএমজি

জাপানে সামরিকীকরণের বিরোধিতায় মাকোতো ইতো

জাপান হোগাকুইন বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মাকোতো ইতো, ‘প্রতিরক্ষা’-র অজুহাতে জাপানকে নতুন করে সামরিকীকরণের দিকে ঠেলে দেওয়ায়, সেদেশের সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি গতকাল (রোববার) টোকিওতে, এক বক্তৃতা-সভায়, সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগও আনেন।তিনি বলেন, জাপান চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর নির্বিচার বোমা-হামলা ও সামরিক দখলদারিত্ব চালিয়েছিল, যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। […]

উত্তাল সাগরে ৪৫ ভিয়েতনামিকে উদ্ধার, নিরাপদে হস্তান্তর করল চীন

দক্ষিণ চীন সাগরে ডুবে যাওয়া একটি জাহাজ থেকে উদ্ধার করা ৪৫ জন ভিয়েতনামি নাগরিককে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর শুরু করেছে চীন। রোববার শুরু হওয়া এই হস্তান্তর প্রক্রিয়া সোমবারের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।চীনের হাইনান মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টার জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ৭টা ৫ মিনিটে হস্তান্তর কার্যক্রম শুরু হয়। রাত ৮টা ৫ মিনিটের […]

বেঁচে ফেরা ভিয়েতনামি নাবিকদের বার্তা— ‘ধন্যবাদ চীন’

দক্ষিণ চীন সাগরে জাহাজডুবির পর চীনের দ্রুত উদ্ধার অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উদ্ধার হওয়া ভিয়েতনামি নাবিকরা। ভিডিও বার্তায় তারা বলেন, ‘ধন্যবাদ চীন’।উদ্ধার হওয়া এক নাবিক চীনা উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাতে লেখা একটি চিঠিও প্রকাশ করেছেন।এদিকে, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জাহাজডুবির পর দ্রুত অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার জন্য চীনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।মন্ত্রণালয়ের মুখপাত্র ফাম থু […]

বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার নিন্দা জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন সম্প্রতি একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে একজন নাবিককে হত্যা করেছে। এটি জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, গতকাল (রোববার) সামাজিক যোগাযোগ-মাধ্যমে, এ মন্তব্য করেন।তিনি বলেন, ইউরোপকে যুদ্ধে টেনে আনার লক্ষ্যে ইসরায়েলের নির্দেশে এই আক্রমণটি চালানো হয়। তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাস এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই […]

কোরীয় যুদ্ধের বিজয়বার্ষিকীতে চীনা স্বেচ্ছাসেবী সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন কিম জং উন

কোরীয় উপদ্বীপে ফাদারল্যান্ড লিবারেশন ওয়ারে বিজয়ের ৭৩তম বার্ষিকী উপলক্ষে চীনা পিপলস ভলান্টিয়ার আর্মির (সিপিভি) শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী কোরিয়ার (ডিপিআরকে) সর্বোচ্চ নেতা কিম জং উন।সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, রোববার ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিষয়ক কমিশনের সভাপতি কিম জং উন দক্ষিণ ফিয়ংআন প্রদেশের হোচাং কাউন্টিতে অবস্থিত চীনা স্বেচ্ছাসেবী সেনাদের […]

কানসুতে আকস্মিক বন্যায় প্রাণ গেল ১০ জনের, ত্রাণ কার্যক্রমে বিশেষ দল

আকস্মিক বন্যায় হতাহতের ঘটনার পর ত্রাণ ও উদ্ধার কার্যক্রম তদারকিতে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কানসু প্রদেশে বিশেষ কর্মদল পাঠিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং জাতীয় বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দপ্তর।জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় কানসু প্রদেশে বন্যা প্রতিরোধ জরুরি সাড়া লেভেল-৪ চালু করা হয়েছে।রোববার বিকেলে আকস্মিক ভারী বৃষ্টির কারণে কানসুর তিংসি শহরের ওয়েইয়ুয়ান কাউন্টির […]

নৌলের প্রভাবে চীনের তিন প্রদেশে বন্যা সতর্কতা জোরদার

টাইফুন নৌলের প্রভাবে পাহাড়ি বন্যার আশঙ্কা বেড়ে যাওয়ায় চীনের চিয়াংসি, হুনান ও কুয়াংতোং প্রদেশে বন্যা মোকাবিলায় জরুরি সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে। দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় বন্যা মোকাবিলায় জরুরি সাড়া দেওয়ার মাত্রা লেভেল-৪ থেকে লেভেল-৩-এ উন্নীত করেছে।রোববার মন্ত্রণালয় জানায়, তিন প্রদেশের ৪৩টি কাউন্টিতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত পাহাড়ি বন্যার রেড অ্যালার্ট জারি রয়েছে।পরিস্থিতি […]

ডলারের বিপরীতে আরও শক্তিশালী ইউয়ান

মার্কিন ডলারের বিপরীতে চীনা মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের বিনিময় হার আরও শক্তিশালী হয়েছে। সোমবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্যব্যবস্থা জানিয়েছে, ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ২৮ পিপস বেড়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৬ দশমিক ৭৯১১ ইউয়ান নির্ধারিত হয়েছে।চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।এই […]

চীনের প্রথম বহুমুখী ও দীর্ঘস্থায়ী ড্রোনের সফল প্রথম উড্ডয়ন

বিমান চলাচলের উপযুক্ততার মানদণ্ড অনুযায়ী তৈরি চীনের প্রথম বহুমুখী ও দীর্ঘস্থায়ী মানববিহীন আকাশযান (ইউএভি) টিপি২০০ রোববার পূর্ব চীনের শানতোং প্রদেশের ইয়ানথাই শহরে সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে।ই-থং ইউএভি সিস্টেম কোম্পানি লিমিটেডের তৈরি করা টিপি২০০-এর পরীক্ষামূলক উড্ডয়নের সময় আকাশযানটি স্থিতিশীল ও নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় ছিল। এছাড়া এর আরোহণের উচ্চতা, ভ্রমণকালীন গতি এবং অন্যান্য সব কার্যক্ষমতার মান নকশায় […]