Browsing author

abc

‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপের মার্কিন অধিবেশন অনুষ্ঠিত

নভেম্বর ৪: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে গতকাল (মঙ্গলবার) ওয়াশিংটন ডিসিতে ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপের একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী ও সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং ভিডিওবার্তায় বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সিয়ে ফেং মূল […]

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের জাতীয় পরিকল্পনা ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রীর বৈঠক

নভেম্বর ৪: গত ৩ নভেম্বর (মঙ্গলবার) বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের জাতীয় পরিকল্পনা, বিনিয়োগ ও বৈদেশিক অর্থনৈতিক সম্পর্কবিষয়ক মন্ত্রী অং কিয়াও হো। একাদশ লানছাং-মেকং সহযোগিতা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে চীন সফর করছেন অং কিয়াও হো।ওয়াং ই বলেন, চীন ও মিয়ানমার সুখে-দুঃখে ভাই ভাই […]

সিজিটিএন অনলাইন জরিপ: চীনের উন্মুক্তকরণের ইতিবাচক মূল্যায়ন

নবম চীন আন্তর্জাতিক আমদানি মেলা উপলক্ষে, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন ও চীনের রেনমিন বিশ্ববিদ্যালয় যৌথভাবে, ‘২০২৬ সালের বৈশ্বিক উন্মুক্তকরণ পরিস্থিতি’ শীর্ষক অনলাইন জনমত জরিপ পরিচালনা করে। অংশগ্রহণকারীরা ব্যাপকভাবে চীনের উন্মুক্তকরণের ইতিবাচক মূল্যায়ন করেন।বিশ্বের ৪৪টি দেশের ২০ হাজার ১০০ জন নেটিজেন জরিপে অংশগ্রহণ করেন। জরিপে অংশগ্রহণকারীরা সাধারণভাবে মনে করেন, বিশ্বে উন্মুক্ত পরিবেশ ক্রমেই আরও জটিল […]

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে চীনের লিউ হাইসিংয়ের বৈঠক

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। বেলা ১২টার দিকে শুরু হওয়া এ বৈঠকে দীর্ঘক্ষণ বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্ক ছাড়া নানা বিষয়ে আলাপ করেন তারা।এর আগে চীনের মন্ত্রী লিউকে ফুল দিয়ে বঙ্গভবনে বরণ করে নেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। লিউ হাইসিং-এর সঙ্গে ছিলেন […]

তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির নেতা লিউ হাইসিংয়ের সাক্ষাৎ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। বুধবার সকাল ১০টা ৫ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন চীনা প্রতিনিধি দল।প্রধানমন্ত্রী তারেক রহমান কুশল বিনিময়ের পাশাপাশি দুদেশের কূটনৈতিক সম্পর্কসহ নানা বিষয়ে আলোচনা করেন।সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের […]

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে তাদের মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় লিউ হাইসিংয়ের সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবির রিজভী। ফুল দেওয়ার পর তারা কিছুক্ষণ নীরবতা পালন […]

বেইজিংয়ে শুরু হচ্ছে সপ্তম বিশ্ব গণমাধ্যম সম্মেলন, গুরুত্ব পাবে এআই ও গণমাধ্যম সহযোগিতা

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ৫ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম বিশ্ব গণমাধ্যম সম্মেলন। সিনহুয়া নিউজ এজেন্সি এবং বেইজিং পৌর সরকারের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।সম্মেলন সচিবালয়ের তথ্য অনুযায়ী, ‘বুদ্ধিমত্তার যুগে গণমাধ্যম: ঐকমত্য থেকে কর্মপন্থা’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ১১২টি দেশ ও অঞ্চলের প্রায় ৩৩০টি মূলধারার গণমাধ্যম প্রতিষ্ঠান, থিংক ট্যাংক, সরকারি বিভাগ […]

শাংহাই আমদানি মেলায় বাংলাদেশের জন্য যত সম্ভাবনা

ইয়াং ওয়েইমিং স্বর্ণা আট বছর আগের কথা। পাটের তৈরি হাতব্যাগের নমুনা ট্রলিতে ভরে নুরুস সাফা ও তাহেরা আক্তার দম্পতি উড়াল দিয়েছিলেন শাংহাইয়ের উদ্দেশে। তখন তাদের কোম্পানিতে কর্মী ছিলেন মাত্র দশজন। বাংলাদেশের পাটের তৈরি হস্তশিল্প এর আগে কখনও চীনের কোনো প্রদর্শনীতে যায়নি।এরপর পেরিয়েছে আট বছর। এখন সেই দম্পতির তৈরি পাটের পণ্য বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানে। […]

ফৌজদারি কার্যবিধি আইন সংশোধন করবে চীন

চীনের ফৌজদারি কার্যবিধি আইনের সংশোধনী খসড়া প্রথমবারের মতো পর্যালোচনার জন্য উপস্থাপন করা হয়েছে। গতকাল (সোমবার) চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ২৫তম অধিবেশনে খসড়াটি পেশ করা হয়।এটি চীনের ফৌজদারি কার্যবিধি আইনের চতুর্থ সংশোধন। চলমান আইনটি ১৯৭৯ সালের জুলাইয়ে প্রণয়ন করা হয়। ১৯৯৬ ও ২০১২ সালে এতে দুবার ব্যাপক সংশোধন আনা হয়। সর্বশেষ ২০১৮ সালে কিছু ধারা […]

উয়ুচেনে বিশ্ব ইন্টারনেট সম্মেলন শুরু, গুরুত্ব পাচ্ছে ওপেন সোর্স এআই

২০২৬ সালের বিশ্ব ইন্টারনেট সম্মেলন (ডাব্লিউআইসি) উয়ুচেন সামিট শুরু হয়েছে। মঙ্গলবার পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের উয়ুচেনে এ সামিট শুরু হয়। এবারের সম্মেলনের আলোচ্যসূচিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা।সাইবারস্পেসে অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে ওপেন সোর্স, অন্তর্ভুক্তি, যৌথ অবদান ও সুফল ভাগাভাগির প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, কোম্পানি […]

সামনে এগোচ্ছে চীনের সচ্ছল জনগোষ্ঠী

বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা ও নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও চীনের ক্রমবর্ধমান সচ্ছল জনগোষ্ঠী আর্থিকভাবে আত্মবিশ্বাসী ও সক্রিয় রয়েছে। তবে দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ এখনও যথেষ্ট নয়। সম্প্রতি প্রকাশিত এক শিল্প প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।‘চীনের উদীয়মান সচ্ছল জনগোষ্ঠীর আর্থিক সুস্থতা সূচক’-এর এবারের সংস্করণ ১০ম ধারাবাহিক বার্ষিক প্রতিবেদন। গত ২৭ অক্টোবর প্রকাশিত সূচকটিতে ২০২১ সালের […]

চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে ভিয়েতনামি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির (সিপিভি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। সোমবার বেইজিংয়ে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির (সিপিভি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং নীতি ও কৌশল কমিশনের চেয়ারম্যান নগুয়েন থান নঘি নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক করেন তিনি।বৈঠকে ওয়াং বলেন, দুই পার্টি ও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে গৃহীত গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়ন […]

চীনের লিচিয়ান-২ রকেটে নতুন স্যাটেলাইট বহর উৎক্ষেপণ

 চীন সফলভাবে লিচিয়ান-২ ওয়াই২ ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষামূলক অঞ্চল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।বেইজিং সময় সকাল ৮টা ১৫ মিনিটে উৎক্ষেপণের পর রকেটটি ১৮টি স্যাটেলাইটের একটি বহর নির্ধারিত কক্ষপথে পাঠায়। এটি লিচিয়ান-২ রকেটের দ্বিতীয় উৎক্ষেপণ।সূত্র: সিএমজি

চীন-রাশিয়া সম্পর্ক আরও গভীর করতে চাও ল্যচি-মাতভিয়েঙ্কোর বৈঠক

চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত যোগাযোগ, রাজনৈতিক পারস্পরিক আস্থা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে একমত হয়েছেন দুই দেশের জ্যেষ্ঠ আইনপ্রণেতারা। সোমবার বেইজিংয়ে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচির সঙ্গে বৈঠক করেন রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো।বৈঠকে চাও ল্যচি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্যকে দিক নির্দেশনা হিসেবে নিয়ে মস্কোর […]

তিনদিনের সফরে ঢাকায় আসছেন লিউ হাইসিং

তিন দিনের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। তার এ সফরে রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।সফরের অংশ হিসেবে বুধবার রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘চায়না-বাংলাদেশ পলিটিক্যাল পার্টিজ প্লাস’ শীর্ষক রাউন্ডটেবিল অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের রাজনৈতিক দলগুলোর যোগাযোগ ও […]