Browsing author

abc

মোংলা বন্দরকে আধুনিক প্রবেশদ্বারে রূপান্তরে প্রতিশ্রুতিবদ্ধ সিআরসিসি: তাই হেকেন

আফরিন মিমবাংলাদেশের মোংলা বন্দরকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রবেশদ্বারে রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)। একইসঙ্গে সর্বোচ্চ নির্মাণমান, গুণগত উৎকর্ষ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।বৃহস্পতিবার ‘মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ অঙ্গীকারের কথা […]

আত্মসংস্কারই চীনা কমিউনিস্ট পার্টির প্রাণশক্তি ও শাসনক্ষমতার মূল চাবিকাঠি

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি) আত্ম-সংস্কার এবং পূর্ণাঙ্গ ও কঠোর অভ্যন্তরীণ শাসনব্যবস্থার মাধ্যমে নিজেদের প্রাণশক্তি বজায় রাখা ও শাসনক্ষমতা উন্নত করার চেষ্টা করছে। কোনো একটি বিশেষ ঐতিহাসিক মুহূর্তের ওপর নির্ভর না করে দলটি ধারাবাহিক আত্ম-সংস্কারকে নিজেদের শাসনপ্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করেছে।চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) সদ্য প্রকাশিত এক প্রামাণ্যচিত্রে […]

চীনের সহযোগিতায় মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

আফরিন মিমবাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নিমার্ণ কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরে আয়োজিত অনুষ্ঠানে তিনি ‘মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন এ […]

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের সিআরসিসির সমঝোতা স্মারক সই

বাংলাদেশে জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবহন, পরিবেশবান্ধব অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)।বৃহস্পতিবার সকালে মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান তাই […]

চীনে দুর্নীতিবিরোধী ব্যবস্থায় ক্ষমতা নিয়ন্ত্রণের তিন কৌশল তুলে ধরল সিজিটিএন

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) নতুন তথ্যচিত্রে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) দুর্নীতিবিরোধী ব্যবস্থা এবং সরকারি ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখার কৌশল তুলে ধরা হয়েছে।“দ্য কমিউনিস্ট পার্টি অব চায়নার থ্রি নো’স: চীন কীভাবে ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখে” শীর্ষক তথ্যচিত্রে দুর্নীতি প্রতিরোধে সিপিসির ‘তিনটি না’ নীতির বিশ্লেষণ করা হয়েছে। এই ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের পাশাপাশি অভ্যন্তরীণ নৈতিকতা, চারিত্রিক […]

কুয়াংচৌয়ে ১৪০তম ক্যান্টন মেলা সমাপ্ত, অংশ নিলেন রেকর্ড ৩ লাখ ৫২ হাজার বিদেশি ক্রেতা

চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌয়ে বুধবার শেষ হয়েছে চীন আমদানি ও রপ্তানি মেলার ১৪০তম আসর, যা ক্যান্টন ফেয়ার নামে পরিচিত। এবারের মেলায় ২১৯টি দেশ ও অঞ্চল থেকে রেকর্ড ৩ লাখ ৫২ হাজার বিদেশি ক্রেতা অংশ নিয়েছেন। আগের আসরের তুলনায় এই সংখ্যা ১২ দশমিক ২ শতাংশ বেশি।এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মান আরও উন্নত হয়েছে। এতে […]

প্রাথমিক শিক্ষায় চীনের সহযোগিতায় নতুন অধ্যায় শুরু: এহছানুল হক মিলন

প্রাথমিক পর্যায় থেকেই বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার শিক্ষা ও চীনা ভাষা শেখার সুযোগ তৈরি করছে চীন। দুই দেশের বন্ধুত্বকে কেবল চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় শামসুল হক স্কুল […]

ডলারের বিপরীতে ইউয়ানের মান বাড়ল

মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ২৪ পয়েন্ট বেড়ে ৬ দশমিক ৭১৫৬-এ দাঁড়িয়েছে। বৃহস্পতিবার চীনের বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থা এ তথ্য জানিয়েছে।চীনের বৈদেশিক মুদ্রার স্পট বাজারে প্রতিদিনের লেনদেনে ইউয়ানের বিনিময় হার কেন্দ্রীয় নির্ধারিত হারের তুলনায় সর্বোচ্চ ২ শতাংশ বাড়তে বা কমতে পারে।প্রতিদিন আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজার খোলার আগে বাজারের বিভিন্ন অনুমোদিত […]

চীনের বাল্ক পণ্যবাজার সূচক অক্টোবরে ২১ শতাংশ বেড়েছে

বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ শিল্পখাতের তথ্যে দেখা গেছে, অক্টোবরে চীনের বাল্ক পণ্যবাজারের উন্নয়ন পরিমাপক সূচকে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।চীনের লজিস্টিকস ও ক্রয়খাতবিষয়ক ফেডারেশন প্রকাশিত তথ্যে বলা হয়েছে, গত মাসে বাল্ক পণ্যের মূল্যসূচক দাঁড়িয়েছে ১৩৭ পয়েন্টে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি।তথ্যে আরও বলা হয়েছে, চীনের পণ্য মূল্যসূচকে বছরওয়ারি উল্লেখযোগ্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে বোঝা […]

পরিবেশবান্ধব রাসায়নিক উৎপাদনের নতুন পদ্ধতি উদ্ভাবন চীনা বিজ্ঞানীদের

ফয়সল আবদুল্লাহরাসায়নিক উৎপাদনের শত বছরের পুরনো একটি প্রক্রিয়া হলো কার্বনাইলেশন। সেই প্রক্রিয়ায় নতুন ও পরিবেশবান্ধব পদ্ধতি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। ওষুধ, খাদ্য সংরক্ষক এবং প্রসাধনী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই রাসায়নিক বিক্রিয়া।সম্প্রতি বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, ব্যয়বহুল ধাতব অনুঘটকের পরিবর্তে কঠিন জিওলাইট ব্যবহার করার এই প্রযুক্তি পরিবেশবান্ধব ও কম শক্তি-নির্ভর রাসায়নিক শিল্প […]

সিপিসির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের নির্দেশনা বাস্তবায়নের আহ্বান ওয়াং হুনিংয়ের

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির সদ্যসমাপ্ত পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের নির্দেশনাগুলো গভীরভাবে অধ্যয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং।বুধবার সিপিসির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং সংস্থাটির স্থায়ী কমিটির অধিবেশনের সমাপনী বৈঠকে বক্তব্যে এ আহ্বান জানান।২৬ থেকে ২৯ অক্টোবর […]

চীনে এআইয়ের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগের ব্যাপক সম্ভাবনা দেখছেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা। তাদের ধারণা, এআই নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি এর বাস্তব অর্থনৈতিক সুফল ও বিনিয়োগের মুনাফা অর্জনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।বুধবার শেষ হওয়া পঞ্চম বৈশ্বিক অর্থায়ন সংশ্লিষ্ট নেতাদের বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগ ব্যাংকার ও […]

চোং আরের ৪৫ কিলোমিটার পিছু হটা: রাষ্ট্রে রাষ্ট্রে সততা ও আন্তরিকতার শিক্ষা

ইয়াং ওয়েইমিং স্বর্ণাচীনের জনগণ বরাবরই বিশ্বাসযোগ্যতাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এসেছে। শুধু ব্যক্তিজীবনে পালনীয় একটি মহৎ গুণ হিসেবে নয়, বরং রাষ্ট্র পরিচালনার নীতির অংশ হিসেবেও তারা সততা ও প্রতিশ্রুতি রক্ষার বিষয়টিকে বিবেচনা করে। হাজার হাজার বছরের ঐতিহ্য ও প্রজন্মের পর প্রজন্মের চর্চায় ‘বিশ্বাসযোগ্যতা’ চীনা জনগণের চিন্তাধারা ও কর্মপদ্ধতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। একই সঙ্গে এটি চীনের […]

এমন আশ্চর্য রাত : উপন্যাস : ধ্রুব নীল (পর্ব ১)

ধ্রুব নীলের ধারাবাহিক উপন্যাস এমন আশ্চর্য রাত ।পর্ব-১একতলা আধপাকা বাড়িটার পেছনে মজা খাল। খালে প্যাচপ্যাচে কাদামাটি। একে মজা খাল বলতে হবে কেন? ইন্টারনেটে উত্তর খুঁজতে ইচ্ছে হলো না জহির উদ্দিনের।পৌষের আরও দুদিন। খালে পানি নেই। জংলায় ঢাকা ভাঙাচোরা ঘাট।শুক্লাদ্বাদশীর চাঁদ। কুয়াশা ভেদ করে আসা আলোয় ঘাট-জঙ্গল চোখে পড়ে না। আলো-আঁধারিতে ব্রোঞ্জের মূর্তির মতো জলচৌকিতে বসে […]

আগামী পাঁচ বছরে জাতীয় পানি নেটওয়ার্ক উন্নয়নের কাজ ত্বরান্বিত করবে চীন

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের আজ (বুধবার) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়, আগামী পাঁচ বছরে তথা পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নকালে, চীনের জাতীয় পানি নেটওয়ার্ক উন্নয়নের কাজ ত্বরান্বিত করা হবে।ব্রিফিংয়ে বলা হয়, দক্ষিণ-উত্তর পানি স্থানান্তর প্রকল্পের উন্নয়ন ও নির্মাণকাজ আরও এগিয়ে নেওয়া হবে; প্রকল্পটির পূর্বাঞ্চলীয় রুটের দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজ শুরু করা হবে এবং মধ্যাঞ্চলীয় […]