abc, Author at Mati News - Page 7 of 488
Wednesday, July 29

Author: abc

বিশ্ব সাইবার শাসন ব্যবস্থায় ডিজিটাল সার্বভৌমত্ব ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর চীনের জোর

বিশ্ব সাইবার শাসন ব্যবস্থায় ডিজিটাল সার্বভৌমত্ব ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর চীনের জোর

China, Tech news
বৈশ্বিক সাইবার শাসনব্যবস্থায় ডিজিটাল সার্বভৌমত্ব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে চীনের অবস্থান এআইখাতের বৈষম্য দূর করতে ও আরও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক অবকাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি জাতিসংঘের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত গ্লোবাল মেকানিজমের প্রথম প্লেনারি বৈঠকে ডিজিটাল যুগে বৈশ্বিক সাইবার শাসনব্যবস্থার ওপর নিজেদের অবস্থানপত্র জমা দিয়েছে চীন। জাতিসংঘের সাধারণ পরিষদের রেজ্যুলেশনের মাধ্যমে গঠিত এই স্থায়ী ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে অবস্থানপত্র তুলে ধরা হয়। অবস্থানপত্রে আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা এবং বহুপাক্ষিকতা বজায় রাখার মতো মূল নীতিগুলোর ওপর জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়, সব দেশেরই নিজ নিজ জাতীয় বাস্তবতা অনুযায়ী এআইসহ ডিজিটাল প্রযুক্তির স্বাধীন পথ বেছে নেওয়ার অধিকার রয়েছে। এর আগে বুধবার এক প্রেস ব্রিফিং...
২০৩৫ সালের মধ্যে শীর্ষ ক্রীড়াবান্ধব রাষ্ট্র গড়ার রূপরেখা প্রকাশ চীনের

২০৩৫ সালের মধ্যে শীর্ষ ক্রীড়াবান্ধব রাষ্ট্র গড়ার রূপরেখা প্রকাশ চীনের

China
২০৩৫ সালের মধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়াবান্ধব রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে একটি নতুন রূপরেখা প্রকাশ করেছে চীন। এতে জনসাধারণের শারীরিক সুস্থতা বৃদ্ধি, ক্রীড়া শিল্পের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয় পরিষদ অনুমোদিত এ রূপরেখা চীনের ক্রীড়া সাধারণ প্রশাসন প্রকাশ করেছে। এটি পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) সময়কালকে কেন্দ্র করে প্রণিত হয়েছে। পরিকল্পনাটি সাধারণ ভূমিকা, মূল কাজ এবং সুরক্ষাব্যবস্থা— এই তিনটি প্রধান স্তম্ভের অধীনে ১১টি বিভাগে বিন্যস্ত। এতে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য কৌশলগত পদক্ষেপ নির্ধারণ করা হয়েছে। জাতীয় শারীরিক সুস্থতা, শীর্ষ ক্রীড়া, যুব প্রশিক্ষণ, দলীয় খেলাধুলা, ক্রীড়া শিল্প, ক্রীড়া সংস্কৃতি, আন্তর্জাতিক বিনিময়, শিক্ষা, বিজ্ঞান, প্রতিভা উন্ন...
নতুন যুগে পার্টি স্কুলের কাজে নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান

নতুন যুগে পার্টি স্কুলের কাজে নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান

China
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের প্রেসিডেন্ট ছাই ছি দেশটির সব পার্টি স্কুলকে নতুন যুগে নিজেদের কাজে ক্রমাগত নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান জানিয়েছেন। বুধবার বেইজিংয়ে দেশজুড়ে পার্টি স্কুলগুলোর প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। পার্টি স্কুলের গুরুত্ব তুলে ধরে ছাই ছি বলেন, টেকসই উপায়ে পূর্ণ ও কঠোর দলীয় শৃঙ্খলা বা আত্ম-শাসনের প্রচার করা, অনুগত, সৎ ও দায়িত্বশীল গুণগতমানসম্পন্ন কর্মকর্তাদল গড়ে তোলা এবং চীনা আধুনিকায়নের অবিরাম অগ্রগতি নিশ্চিত করতে পার্টি স্কুলগুলোকে তাদের প্রজ্ঞা ও শক্তি দিয়ে অবদান রাখতে হবে। তিনি দলের জন্য প্রতিভা লালন এবং নীতিগত পরামর্শ দেওয়ার মূল লক্ষ্যের ওপর ভিত্তি করে শিক্ষাদান ও গবেষণা সক্ষমতা আরও উন্নতকরণে জোর দেন। এছাড়াও, কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্...
বড়-ছোট দেশের সমতার ভিত্তিতে সম্পর্কের দৃষ্টান্ত চীন-ব্রুনাই: ওয়াং ই

বড়-ছোট দেশের সমতার ভিত্তিতে সম্পর্কের দৃষ্টান্ত চীন-ব্রুনাই: ওয়াং ই

China
চীন ও ব্রুনাইয়ের সম্পর্ক বড় ও ছোট দেশের মধ্যে সমতা ও পারস্পরিক লাভজনক সহযোগিতার দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বুধবার ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল মাতিনের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ অভিন্ন সমঝোতা বাস্তবায়নে ব্রুনাইয়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। পাশাপাশি অর্থনীতি ও বাণিজ্য, জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নিতে তার দেশ আগ্রাহী বলেও জানান তিনি। এসময় বৈঠকে প্রিন্স আবদুল মাতিন বলেন, চীন ব্রুনাইয়ের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং বৃহত্তম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। চীনের সঙ্গে সহযোগিতাকে ব্রুনাই অত্যন্ত গুরুত্ব দেয় বলেও জানান তিনি। ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে। কৌশলগত সহযোগিতামূলক...
চরম আবহাওয়ার তীব্রতা বৃদ্ধিতে ত্রাণ তহবিল ও জরুরি সহায়তা জোরদার চীনের

চরম আবহাওয়ার তীব্রতা বৃদ্ধিতে ত্রাণ তহবিল ও জরুরি সহায়তা জোরদার চীনের

China
চরমভাবাপন্ন আবহাওয়ার প্রকোপ বৃদ্ধিতে দুর্যোগ মোকাবেলায় আর্থিক ও বস্তুগত সহায়তা আরও জোরদার করেছে চীন। কেন্দ্রীয় সরকার দুর্যোগ ত্রাণ তহবিল, জরুরি সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের জন্য বিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়েছে। বুধবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের অর্থ মন্ত্রণালয়ের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ বিভাগের উপ-পরিচালক চিং চাওহং বলেন, ‘দুর্যোগ প্রতিরোধ ও মোকাবেলায় সহায়তার জন্য অর্থ মন্ত্রণালয় আর্থিক, জনবল এবং বস্তুগত সম্পদ আরও শক্তিশালী করছে।‘ তিনি জানান, ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিলে ২০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ রেখেছে। চলতি বছরের বন্যা মৌসুম শুরু হওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকার আটবার দ্রুত তহবিল বরাদ্দ ব্যবস্থা সক্রিয় করেছে এবং দুর্যোগ-কবলিত এলাকাগুলোতে মোট ১ দশমিক ১৯ বিলিয়ন ইউয়ান বিতরণ করেছে। চিং চাওহং বলেন, দুর্যোগ মোকাবেলায় জ...
চীন-ভিয়েতনাম সহযোগিতা জোরদার করা উচিত: ওয়াং ই

চীন-ভিয়েতনাম সহযোগিতা জোরদার করা উচিত: ওয়াং ই

China
চীন ও ভিয়েতনামের উচিত নিজ নিজ দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের সামগ্রিক স্বার্থকে বিবেচনায় নিয়ে ঐক্য ও সহযোগিতা জোরদার করা। বুধবার ম্যানিলায় ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই চুংয়ের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, সমাজতান্ত্রিক দেশ এবং দুটি বৃহৎ উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও ভিয়েতনামকে অভিন্ন সমঝোতা বাস্তবায়ন করতে হবে। ওয়াং ই আরও বলেন, দু’দেশের উচিত উচ্চপর্যায়ের যোগাযোগ ও বিনিময় আরও জোরদার করা, আন্তঃসংযোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো এমন অনেক ক্ষেত্রে বাস্তব সহযোগিতা এগিয়ে নেওয়া এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নে পরিবেশ যৌথভাবে বজায় রাখা। অন্যদিকে, ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই চুং বলেন, সবপর্যায়ে চীনের সঙ্গে যোগাযোগ বাড়াতে ভিয়েতনাম আগ্রহী। সূত্র: সিএমজি...
একসঙ্গে কাজ করবে চীন-বাংলাদেশ: ড. খলিলের সঙ্গে বৈঠকে ওয়াং ই

একসঙ্গে কাজ করবে চীন-বাংলাদেশ: ড. খলিলের সঙ্গে বৈঠকে ওয়াং ই

China
বৈশ্বিক এজেন্ডায় উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত এবং জাতিসংঘ সংস্কার সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ওয়াং ই বলেন, ‘জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন গুরুতরভাবে পিছিয়ে রয়েছে। তাই ২০৩০ পরবর্তী উন্নয়ন সহযোগিতা নিয়ে এখনই পরিকল্পনা শুরু করা প্রয়োজন।’ তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং জাতিসংঘও গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। চীন জাতিসংঘের মর্যাদা ও ভূমিকা দৃঢ়ভাবে সমুন্নত রাখবে এবং সংস্থাটির পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে কাজ করতে প্রস্তুত।’ এ ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে দু’দেশের নেতারা নত...
চীনের উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক উন্নয়নে শক্তিশালী গতি সঞ্চার করেছে

চীনের উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক উন্নয়নে শক্তিশালী গতি সঞ্চার করেছে

China, Tech news
    ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত শাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন, ২০২৬’ তথা কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক শাসনবিষয়ক উচ্চ-পর্যায়ের বৈঠক। সম্মেলনে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নৈতিক উন্নয়নে চীনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর সক্ষমতা বৃদ্ধি ও বুদ্ধিমত্তার ব্যবধান পূরণে সহায়তা করার জন্য চীনের বাস্তবসম্মত পদক্ষেপের তারিফ করেন। তাঁরা মনে করেন, একটি দায়িত্বশীল বড় রাষ্ট্র হিসেবে, এটি কেবল চীনের দায়িত্বশীলতাই প্রদর্শন করেনি, বরং বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তার সুস্থ, নিরাপদ ও সুশৃঙ্খল উন্নয়নে একটি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী চালিকাশক্তিও যুগিয়েছে। এবার সম্মেলনের মোট প্রদর্শনী এলাকা প্রথমবারের মতো ১ লাখ বর্গমিটার ছাড়িয়ে যায়, যেখানে ১,১০০-এর বেশি চীনা ও বিদেশি সংস্থা অংশগ্রহণ করে। সম্মেলনস্থলে প্রদর্শিত অসংখ্য পণ্যে কৃত্র...
জাতিসংঘে ‘ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক সাইবার শাসন’ বিষয়ে চীনের অবস্থান প্রকাশ

জাতিসংঘে ‘ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক সাইবার শাসন’ বিষয়ে চীনের অবস্থান প্রকাশ

China
জাতিসংঘে ‘ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক সাইবার শাসন’ বিষয়ে চীনের অবস্থান তুলে ধরা হয়েছে। গত ২০ জুলাই নিউইয়র্কে, বৈশ্বিক সাইবার নিরাপত্তার জন্য জাতিসংঘের স্থায়ী ব্যবস্থার প্রথম বৈঠকে, এ অবস্থান তুলে ধরে চীনা প্রতিনিধিদল। বৈঠক চলবে ২৪ জুলাই পর্যন্ত। বৈঠকে উপস্থাপিত ‘ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক সাইবার শাসন বিষয়ে চীনের অবস্থান’ শীর্ষক দলিলে, সাইবার সার্বভৌমত্বের ওপর গুরুত্বারোপের ধারাবাহিকতায়, চীন এবার ডিজিটাল সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ নীতিটি সামনে এনেছে, যা বৈশ্বিক শাসন উদ্যোগ বাস্তবায়ন এবং সাইবার জগতে অভিন্ন কল্যাণের সমাজ গঠনের পথে চীনের সর্বশেষ পদক্ষেপ। দলিলে জোর দিয়ে বলা হয়েছে, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে, সকল দেশকে সাইবার জগতে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিসমূহ মেনে চলতে হবে; ডিজিটাল সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করতে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন...
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের

আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের

China
ইউরোপীয় কমিশনের চীনা ই-কমার্স প্ল্যাটফর্ম আলিএক্সপ্রেসকে ৫৫ কোটি ইউরো জরিমানার সিদ্ধান্তে তীব্র অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার বিবৃতিতে মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র ডিজিটাল সার্ভিসেস আইনের আওতায় আলিএক্সপ্রেসকে প্রায় ৫৫ কোটি ইউরো বা ৬২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার জরিমানার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানাচ্ছে বেইজিং।“ মুখপাত্র বলেন, প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের অজুহাতে ডিজিটাল বাধা তৈরি এবং ইউরোপে চীনা ই-কমার্স প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম সীমিত ও দমনে বৈষম্যমূলক পদক্ষেপের বিরোধিতা করে তার দেশ। এ অবস্থায় ইইউ-কে আইনের অস্পষ্টতার সুযোগ নিয়ে নির্বাহী ক্ষমতার অপব্যবহার বন্ধ এবং চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ন্যায্য ও সুষ্ঠু আচরণের আহ্বান জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। সূত্র: সিএমজি বাংলা...
আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় মানবিক চিকিৎসা মিশনে চীন

আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় মানবিক চিকিৎসা মিশনে চীন

China, Health, Health and Lifestyle
আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় মানবিক চিকিৎসাসেবা দিতে যাত্রা শুরু করেছে চীনের গণমুক্তি ফৌজ-পিএলএ’র নৌবাহিনীর একটি বিশেষ হাসপাতাল জাহাজ। বুধবার পূর্ব চীনের শানতোং প্রদেশের ছিংতাও বন্দর থেকে জাহাজটি যাত্রা করে। ‘মিশন হারমনি-২০২৬’ নামে এই মিশন ২০০ দিনের বেশি সময় ধরে চলবে। এসময় জাহাজটি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে গিয়ে সেখানকার মানুষকে দেবে বিনামূল্যে চিকিৎসাসেবা। পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ও করবে জাহাজের কর্মীরা। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, এই উদ্যোগের লক্ষ্য ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতা জোরদার করা এবং বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়নে অবদান রাখা। চীনের নিজস্ব নকশা ও প্রযুক্তিতে নির্মিত ১০ হাজার টন শ্রেণির এই জাহাজে ১৮টি ক্লিনিক্যাল বিভাগ, পাঁচটি সহায়ক রোগ নির্ণয় ইউনিট ও আটটি অপারেশন থিয়েটার আছে। সূত্র: সিএমজি বাংলা...
বিদেশে থাকা তাইওয়ানবাসীদেরও কনস্যুলার সুরক্ষা দেবে চীন: মুখপাত্র

বিদেশে থাকা তাইওয়ানবাসীদেরও কনস্যুলার সুরক্ষা দেবে চীন: মুখপাত্র

China
বিদেশে অবস্থানরত চীনা নাগরিকদের পাশাপাশি তাইওয়ান অঞ্চলের বাসিন্দাদেরও কনস্যুলার সুরক্ষা ও সহায়তা দেওয়া মূল ভূখণ্ড চীনের দায়িত্ব বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়। বুধবার এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কার্যালয়ের মুখপাত্র চাং হান এ কথা বলেন। সম্প্রতি রাশিয়ার ইরকুতস্কের কাছে এক সড়ক দুর্ঘটনায় কয়েকজন তাইওয়ান পর্যটক আহত হন। এ ঘটনায় চীনের ইরকুতস্ক কনস্যুলেট জেনারেলের সহায়তা প্রসঙ্গে জানতে চাইলে চাং হান বলেন, গভীর রাতে সহায়তার অনুরোধ পাওয়ার পরপরই কনস্যুলেট দ্রুত স্থানীয় হাসপাতালের সঙ্গে সমন্বয় করে অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করে এবং গুরুতর আহত তাইওয়ান পর্যটকদের হাসপাতালে গিয়ে খোঁজখবর নেয়। তিনি জানান, আহতদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চাং হান বলেন, তাইওয়ান প্রণালীর দুই পাশের মানুষই চীনা। আমাদের স্বদেশিরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তারা মাতৃভূমির যত্ন ও ...
প্রথম দূর-সমুদ্র মিশনে একসঙ্গে ৯টি উপগ্রহ উৎক্ষেপণ করল চীন

প্রথম দূর-সমুদ্র মিশনে একসঙ্গে ৯টি উপগ্রহ উৎক্ষেপণ করল চীন

China
আফরিন মিম মহাকাশ প্রযুক্তিতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল চীন। দেশের পূর্ব উপকূল থেকে অনেক দূরে, পূর্ব চীন সাগরের জলসীমা থেকে প্রথমবারের মতো দূর-সমুদ্র উৎক্ষেপণ মিশন সফলভাবে সম্পন্ন করেছে গ্র্যাভিটি-১ রকেট। এই অভিযানে একসঙ্গে কক্ষপথে পাঠানো হয়েছে ৯টি উপগ্রহ। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫৪ মিনিটে শাংহাইয়ের পূর্ব দিকের সমুদ্র এলাকা থেকে রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এটি ছিল গ্র্যাভিটি-১ রকেটের প্রথম দূর-সমুদ্র উৎক্ষেপণ এবং একই সঙ্গে চীনের ইয়াংজি নদীর বদ্বীপ অঞ্চলের পূর্ব চীন সাগরে কোনো বেসরকারি বাণিজ্যিক রকেটের প্রথম সমুদ্রভিত্তিক উৎক্ষেপণ। এই মিশনে উৎক্ষেপণ করা হয়েছে ছয়টি তোংপো উপগ্রহ, সিকুয়াং-২ ০১, থিয়ানই-৪৯ এবং চিতিংসিয়াং-৩ । তোংপো উপগ্রহগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দিন-রাত কিংবা যেকোনো আবহাওয়ায় পৃথিবীর ছবি ও তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। দুর্যোগ পর্যবেক্ষণ, প্রাকৃতিক সম...
তুনহুয়াংয়ে গ্রীষ্মকালীন শিল্প উৎসব, প্রাচীন সিল্ক রোডের ঐতিহ্যে প্রাণ

তুনহুয়াংয়ে গ্রীষ্মকালীন শিল্প উৎসব, প্রাচীন সিল্ক রোডের ঐতিহ্যে প্রাণ

China, Entertainment
সাকিব সিকান্দার হাজার বছরের প্রাচীন তুনহুয়াং সংস্কৃতি ও প্রাচীন সিল্ক রোডের ইতিহাসকে কেন্দ্র করে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশের তুনহুয়াং শহরে অনুষ্ঠিত হচ্ছে গ্রীষ্মকালীন শিল্প উৎসব। সেখানে বিপুল পর্যটকের ভিড় জমে ওঠে। তুনহুয়াং সংস্কৃতি ও পর্যটন গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসব তিন মাসব্যাপী চলবে। তুনহুয়াংয়ের গুরুত্বপূর্ণ পর্যটন সম্পদের পুনরুজ্জীবন এবং শহরটিকে একটি স্বতন্ত্র গ্রীষ্মকালীন সাংস্কৃতিক ও পর্যটন ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পর্যটক অংশ নেন। তারা মনোমুগ্ধকর আলোকসজ্জা ও শিল্প স্থাপনা উপভোগ করেন। আয়োজকদের মতে, উৎসব চলাকালীন নিয়মিতভাবে নৃত্য পরিবেশনা, হানফু পোশাক প্রদর্শনী এবং গ্রীষ্মকালীন বাজারসহ নানা আয়োজন থাকবে। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য রাতে...
তরুণী ভ্লগারের চোখে জাদুকরী বেইজিং

তরুণী ভ্লগারের চোখে জাদুকরী বেইজিং

China
সাকিব সিকান্দার চীনের রাজধানী বেইজিং এখন শুধু ইতিহাসের ভাণ্ডারই নয়, বরং এমন এক জীবন্ত সাংস্কৃতিক মঞ্চ। সেখানে রয়েছে ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মেলবন্ধন। সম্প্রতি প্রকাশিত এক আন্তর্জাতিক ভ্লগারের ভিডিওতে উঠে এসেছে শহরটির এই বহুমাত্রিক রূপ। ঐতিহ্যবাহী চীনা অপেরার নান্দনিক অঙ্গভঙ্গি থেকে শুরু করে ভবনের ছাদে আয়োজিত সঙ্গীতানুষ্ঠান এবং নদীতীরের মনোমুগ্ধকর পরিবেশনা—বেইজিং তার দৈনন্দিন নগরজীবনের নানা স্থানে রেখে দিয়েছে স্মরণীয় সাংস্কৃতিক অভিজ্ঞতা। ভ্লগারের যাত্রার প্রথম গন্তব্য ছিল অষ্টাদশ শতাব্দীর চীনা সাহিত্যের কালজয়ী উপন্যাস ‘লাল প্রাসাদের স্বপ্ন’ অবলম্বনে সাজানো এক ইমার্সিভ রেস্তোরাঁ। সেখানে দর্শনার্থীরা ঐতিহ্যবাহী পোশাকে উপন্যাস-অনুপ্রাণিত বিশেষ খাবারের স্বাদ নিয়ে যেন গল্পেরই একটি অংশ হয়ে ওঠেন। ওই ভ্লগার বলেন, ‘আমার সত্যিই মনে হচ্ছে যেন আমি কোনো রূপকথার জগতে চলে এসেছি। লাল প্রাসাদের স্বপ্নে...