বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, সাপ্তাহিক সর্বোচ্চের কাছাকাছি

বিশ্ববাজারে ফের জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। বর্তমানে তেলের দাম সাপ্তাহিক সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫.৬৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১.৫৬ ডলারে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৭.১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৯.৮ শতাংশ বেড়েছে।

ইরানজ্বালানি তেলতেলের দামবিশ্ববাজারযুক্তরাষ্ট্র