৩৫৬৯ মিটার উচ্চতায় লাসায় পৌঁছেছে চীনের সি৯১৯ জেটলাইনার
চীনের বাণিজ্যিক বিমান কর্পোরেশন সিওএমএসি-এর একটি সি৯১৯ জেটলাইনার বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের উচ্চভূমি লাসা গংগার একটি বিমানবন্দরে সফলভাবে অবতরণ করেছে। চীনের তৈরি উড়োজাহাজটি এবারই প্রথম লাসায় অবতরণ করলো।উড়োজাহাজটি দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ ঘণ্টা ৮ মিনিটে ফ্লাইটটি শেষ করে।বিমানবন্দরটি ইয়ারলুং সাংপো নদী উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৬৯ মিটার উঁচুতে। […]