চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী লিউ হাইসিংয়ের সঙ্গে বৈঠক করেছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।

বৃহস্পতিবার আইডিসিপিসির সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাষ্ট্রদূত নাজমুল ইসলাম চলতি মাসে বাংলাদেশ সফর সফলভাবে সম্পন্ন করায় লিউ হাইসিংকে অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশ সফরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী-১-এর আতিথেয়তা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন লিউ হাইসিং। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দেশের অন্যান্য প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার মতবিনিময় নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।

বৈঠকে দুই দেশের মধ্যে সব ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময় হয়। বিশেষ করে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

উভয় পক্ষই দুই দেশ ও জনগণের পারস্পরিক কল্যাণে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সিএমজি