গ্লোবাল গভর্নেন্স ফোরাম ২০২৬-এর তারিখ ঘোষণা

হ্যবেই প্রদেশের সিয়োংআন নিউ এরিয়ায় অনুষ্ঠিত হবে গ্লোবাল গভর্নেন্স ফোরাম (সিয়োংআন) ২০২৬। ২৩ থেকে ২৫ অক্টোবর এ ফোরাম অনুষ্ঠিত হবে।

চীনা জনগণের কূটনৈতিক গবেষণা সমিতির আয়োজনে এবারের ফোরামের প্রতিপাদ্য ‘আস্থা ও সহযোগিতা পুনর্গঠন: শতাব্দীর পরিবর্তন এবং বৈশ্বিক শাসনের সংস্কার ও উন্নয়ন’।

৯০টিরও বেশি দেশের ১৮০ জনেরও বেশি অতিথি অংশ নেবেন ফোরামে। চীনা পক্ষের অংশগ্রহণকারী অতিথি প্রায় ১৮০ জন।

ফোরামের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, সাধারণ অধিবেশনে বক্তব্য, ৫টি বিভাগের উপ-ফোরামে ২২টি সেমিনার এবং একাধিক সহযোগী কার্যক্রম।

ফোরাম চলাকালে অংশগ্রহণকারী প্রতিনিধি ও গণমাধ্যমের জন্য সিয়োংআন নিউ এরিয়ার প্রতিনিধিত্বমূলক প্রকল্পগুলোতে মাঠ পরিদর্শনের ব্যবস্থা থাকবে।

সূত্র: সিএমজি