চীন-রাশিয়া পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীরতর হচ্ছে: মুখপাত্র

রুশ প্রেসিডেন্টের সহকারী ও মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ বর্তমানে চীন সফর করছেন। মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান হিসেবে এটি জনাব পাত্রুশেভের প্রথম চীন সফর। গতকাল (বৃহস্পতিবার) বেজিংয়ে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, মুখপাত্র মাও নিং এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, চীন ও রাশিয়া নতুন যুগে পরস্পরের সার্বিক কৌশলগত অংশীদার। সাম্প্রতিক বছরগুলিতে, প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত নেতৃত্বে, উভয় দেশের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা ক্রমাগত গভীর থেকে গভীরতর হয়েছে এবং কৌশলগত ও পারস্পরিক কল্যাণকর সহযোগিতা ক্রমাগত প্রসারিত হয়েছে। এই সফরের সুযোগে, রাশিয়ার সাথে চীন কৌশলগত সংলাপ গভীরতর করতে এবং বাস্তব সহযোগিতা বাড়াতে ইচ্ছুক।

সূত্র: সিএমজি