হংকং ও ম্যাকাওয়ের বিনিয়োগকারীদের জন্য কুয়াংতোংয়ে অনলাইন নিবন্ধন সেবা চালু

চীনে কুয়াংতোং প্রদেশে হংকং ও ম্যাকাওয়ের বিনিয়োগকারীদের জন্য অনলাইন ব্যবসা নিবন্ধনসেবা চালু করা হয়েছে। মঙ্গলবার ‘কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের অনলাইন নিবন্ধন সেবাকেন্দ্র’ নামে এ প্ল্যাটফর্ম চালু করা হয়।

নতুন এ সেবার মাধ্যমে হংকং ও ম্যাকাওয়ের বিনিয়োগকারীরা বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের মূল ভূখণ্ডের ৯টি শহরে কোনো কাগজপত্র ছাড়াই অনলাইনে ব্যবসা নিবন্ধন করতে পারবেন।

এ উদ্যোগের ফলে ব্যবসা নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ হবে। পাশাপাশি কুয়াংতোং, হংকং ও ম্যাকাওয়ের মধ্যে ব্যবসা নিবন্ধনের নিয়মকানুনের সামঞ্জস্য বাড়বে এবং বাজারে প্রবেশের বাধা কমবে।

চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ কুয়াংতোং প্রদেশে হংকংয়ের বিনিয়োগে পরিচালিত এক লাখ ছয় হাজার প্রতিষ্ঠান এবং ম্যাকাওয়ের বিনিয়োগে পরিচালিত ১৫ হাজার কোম্পানি নিবন্ধিত ছিল। সবমিলিয়ে, প্রদেশটির বিদেশি বিনিয়োগপুষ্ট কোম্পানিগুলোর ৫৫ শতাংশই ছিল হংকং ও ম্যাকাওয়ের বিনিয়োগকারীদের মালিকানাধীন।

সূত্র: সিএমজি