Browsing monthly archive

October 2026

চীন সফরে আসছেন রুশ প্রেসিডেন্টের সহকারী পাত্রুশেভ

রুশ প্রেসিডেন্টের সহকারী এবং সামুদ্রিক বিষয়ক কমিশনের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ, আগামী ৮ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত, চীন সফর করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণাণয়, আজ (বুধবার) বেইজিংয়ে, এ তথ্য জানায়।মন্ত্রণালয় আরও জানায়, সফরকালে পাত্রুশেভ চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় বৈদেশিক কার্যালয়ের পরিচালক ওয়াং ই-র সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সূত্র: সিএমজি

তাইওয়ান ইস্যু সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ ব্যাপার: মুখপাত্র

তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ বিষয়। এই ইস্যুর সমাধান সম্পূর্ণভাবে চীনাদের নিজস্ব বিষয়; এতে কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। আজ (বুধবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন।তিনি আরও বলেন, ওয়াশিংটনের উচিত সি-ট্রাম্প বৈঠকে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করা, এক-চীননীতি ও চীন-যুক্তরাষ্ট্র তিনটি যৌথ ইশতেহার মেনে চলা, […]

জাতিসংঘে মানবাধিকার পরিস্থিতি নিয়ে অভিযোগের কড়া জবাব চীনের

চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কয়েকটি দেশের করা অভিযোগের কড়া জবাব দিয়েছে চীন। সোমবার, জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটির ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই এসব অভিযোগকে ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ অপপ্রচার হিসেবে উল্লেখ করে, মানবাধিকার ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান।সুন লেই বলেন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, আয়ারল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও লিথুয়ানিয়ার […]

নিংসিয়া পাইপলাইন নেটওয়ার্কে ২০ কোটি টন তেল পরিবহনের মাইলফলক

চীনের নিংসিয়া অপরিশোধিত তেল পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে ২০ কোটিরও বেশি টন অপরিশোধিত তেল পরিবহন করা হয়েছে। দেশটির জ্বালানি অবকাঠামো পরিচর্যাকারী প্রতিষ্ঠান চায়না অয়েল অ্যান্ড গ্যাস পাইপিং নেটওয়ার্ক কর্পোরেশন মঙ্গলবার এক ঘোষণায় এই ঐতিহাসিক মাইলফলকের কথা জানিয়েছে।কানসু প্রদেশ এবং নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত ৫৬৪ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নেটওয়ার্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন […]

চীন-ইইউ অর্থনৈতিক সম্পর্ক সংলাপের মাধ্যমে সহযোগিতার আহ্বান বেইজিংয়ের

চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার শিল্প ও সরবরাহ চেইন অত্যন্ত গভীরভাবে যুক্ত এবং পরস্পর নির্ভরশীল। তাই বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে যেকোনো ব্যবধান দূর করতে পারস্পরিক সংলাপ ও পরামর্শের ওপর জোর দিয়েছে চীন।মঙ্গলবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এসব কথা বলেন।ইইউর পক্ষ থেকে চীনের সাথে বাণিজ্য সম্পর্কে সম্ভাব্য রূপরেখা বা সমন্বয়ের […]

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চীন। সাইবার অপরাধসংক্রান্ত প্রশিক্ষণ, কারিগরি ও লজিস্টিক সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ জানিয়েছে দেশটি।মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও ডেপুটি চিফ অব মিশন […]

চীনে জাতীয় দিবসের ছুটিতে সিনেমার আয় ৯০০ মিলিয়ন ইউয়ান ছাড়াল

চীনে জাতীয় দিবসের এক সপ্তাহের ছুটিতে চলচ্চিত্র বাজারে ব্যাপক সাড়া পড়েছে। ১ অক্টোবর থেকে শুরু হওয়া ছুটির পঞ্চম দিন পর্যন্ত টানা প্রতিদিন সিনেমার বক্সঅফিস আয় ১০০ মিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। আগাম টিকিট বিক্রিসহ মোট আয় ইতোমধ্যে ৯০০ মিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা প্রায় ১৩৪ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারের সমান।ছুটিতে দেশি-বিদেশি বিভিন্ন ঘরানার নতুন সিনেমা মুক্তি পেয়েছে। […]

তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির কঠোর বিরোধিতায় চীন

 চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির তীব্র বিরোধিতা করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। মঙ্গলবার তিনি বলেন, এ বিষয়ে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট। সম্প্রতি তাইওয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা দুটি এফ-১৬ভি যুদ্ধবিমান পেয়েছে এবং চলতি বছরের মধ্যে আরও ৬৪টি যুদ্ধবিমান পাওয়ার পরিকল্পনা আছে—গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন।কুও চিয়াখুন […]

যুদ্ধ-সক্ষমতা বাড়াতে মরুভূমিতে চীনা সেনাবাহিনীর লাইভ-ফায়ার মহড়া

 যুদ্ধ-সক্ষমতা ও দ্রুত প্রতিক্রিয়ার দক্ষতা বাড়াতে মরুভূমিতে লাইভ-ফায়ার মহড়া চালিয়েছে চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) ৭৫তম গ্রুপ আর্মির একটি ব্রিগেড।মহড়ায় বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো দ্রুত নির্ধারিত এলাকায় অবস্থান নেয়। পরে শত্রু ড্রোনের অনুকরণে তৈরি লক্ষ্যবস্তু দিয়ে হামলার পরিস্থিতি তৈরি করা হয়। সেনারা ইলেকট্রো-অপটিক্যাল ও যোগাযোগ ব্যবস্থা জ্যাম করার পাশাপাশি গোলাবর্ষণের মাধ্যমে এসব লক্ষ্যবস্তু ধ্বংস করে।এরপর অবস্থান পরিবর্তনের […]

ফ্রান্স-জার্মানিকে মুক্ত বাণিজ্য ও সহযোগিতা বজায় রাখার আহ্বান চীনের

ফ্রান্স ও জার্মানিকে উন্মুক্ত সহযোগিতা ও মুক্ত বাণিজ্য ব্যবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিওর নিয়ম মেনে চলা এবং ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বারবার সুরক্ষাবাদী বাণিজ্যনীতি গ্রহণে উৎসাহিত না করার আহ্বান জানিয়েছে দেশটি। মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা বলেন।ফ্রান্স ও জার্মানি ইইউকে বাণিজ্য প্রতিরক্ষা ব্যবস্থা আরও বেশি ব্যবহার এবং […]

চীনসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে

বাংলাদেশের রপ্তানির গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠছে এশিয়ার বড় বাজারগুলো। এর মধ্যে চীনের বাজারে বাংলাদেশের রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে।সম্প্রতি বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বরে চীনে বাংলাদেশের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ২২ কোটি ৫৪ লাখ ১০ হাজার […]

অর্ধ শতাব্দীর করমর্দন

ইয়াং ওয়েইমিং স্বর্ণাঅক্টোবর মাস চীনাদের কাছে উৎসবমুখর সময়। জাতীয় দিবসের ছুটিতে রাস্তায় রাস্তায় লাল পতাকা টাঙানো হয়। পরিবারগুলো ঘুরতে বের হয়। কিন্তু অক্টোবরের আরেকটি বিশেষ তাৎপর্য আছে। ৪ অক্টোবর—চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার দিন। এ বছর যে সম্পর্কের পূর্ণ হচ্ছে ৫১ বছর।ইতিহাসের দীর্ঘ নদীতে ৫১ বছর হয়তো খুব বেশি নয়। কিন্তু একজন মানুষের জীবনে […]

বিশ্বমঞ্চে স্থান করে নিচ্ছে ইয়ুননানের কিন্নর-নৃত্য

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়ুননান প্রদেশে তাই নৃগোষ্ঠীর সংস্কৃতির সঙ্গে মিশে আছে নানা প্রাচীন লোকগাথা ও ঐতিহ্য। এরই একটি অনন্য উদাহরণ কিন্নর নৃত্য।তাই সম্প্রদায়ের পৌরাণিক কাহিনিতে কিন্নরকে বলা হয় অর্ধেক মানুষ ও অর্ধেক পাখির এক স্বর্গীয় সুরসাধক। বৌদ্ধ ধর্মের বিভিন্ন উপাখ্যান ও লোককথা থেকে উঠে আসা এই চরিত্রকে পবিত্র ও শ্রদ্ধার প্রতীক হিসেবে দেখা হয়।কিন্নর-নৃত্যের সবচেয়ে আকর্ষণীয় […]

হিমালয়ের ভূমিধসের ঘটনা খতিয়ে দেখতে নেপাল গেলেন চীনা বিজ্ঞানীদের একটি দল

অক্টোবর ৫: গতকাল (রোববার), ‘হিমালয় ৮·২৬ চরম ভূতাত্ত্বিক দুর্যোগবিষয়ক চীনের জরুরি আন্তঃসীমান্ত বৈজ্ঞানিক অভিযান দল’, ছেংতু থেকে নেপালের উদ্দেশে যাত্রা করে। এই অভিযানে ডজনখানেক বিশ্ববিদ্যালয় ও গবেষণা-প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক গবেষক অংশ নিচ্ছেন। তাঁরা হিমালয়ে সাম্প্রতিক ভূমিধসের ঘটনা খতিয়ে দেখবেন।চলতি বছরের ২৬ আগস্ট, নেপালের উত্তর সীমান্ত অঞ্চলে ভূমিধসের ঘটনায় ব্যাপক হতাহত হয়। দুর্যোগের উত্স নেপালের অভ্যন্তরে […]

প্রযুক্তিগত সক্ষমতার কারণে চীনের প্রতি আকৃষ্ট হচ্ছেন বিদেশি উদ্যোক্তারা

চীনে নতুন ব্যবসা শুরু করে সফল হয়েছেন এমন কয়েকজন বিদেশি উদ্যোক্তা জানিয়েছেন, দেশটির বিশেষ নীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানের কারণেই তারা পেশাজীবনের জন্য চীনকে বেছে নিয়েছেন।কঙ্গো প্রজাতন্ত্রের উদ্যোক্তা ওনদা ডেঙ্গুয়েট রলফ গারসন ইন্টারনেটে ব্যাপক পরিচিতি পান উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের ছাংআন বিশ্ববিদ্যালয়ে সেতু ও টানেল প্রকৌশল পড়ার সময় স্থানীয় উপভাষায় গান গেয়ে। […]