October 2026 - Page 2 of 6 - Mati News
Sunday, October 11

Month: October 2026

তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ অজুহাতে বাণিজ্য সংরক্ষণবাদ: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের

তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ অজুহাতে বাণিজ্য সংরক্ষণবাদ: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের

China
তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন ক্ষমতা’ বা ‘ওভারক্যাপাসিটি’র অজুহাতে যেকোনো ধরনের বাণিজ্য সংরক্ষণবাদের কঠোর বিরোধিতা করেছে চীন। একই সাথে, এই অযুহাত তুলে যেসব দেশ চীনের স্বার্থ ক্ষুণ্ন করার নীতি গ্রহণ করবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বেইজিং। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্য নীতি নিয়ে বেইজিংয়ের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় গত বুধবার ১৪টি দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে তথাকথিত "কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং উৎপাদন" বিষয়ক একটি যৌথ মন্ত্রীপর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করে। এর জের ধরেই চীন বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের এই কঠোর প্রতিক্রিয়া জানায়। বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার বিষয়ে চীন ইতোপূর্বেও একাধিকবার নিজেদের অবস্থান স্প...
২০৩০ সালের মধ্যে ৭.৭ লাখ কিমি ভূগর্ভস্থ পাইপলাইন সংস্কারের পরিকল্পনা চীনের

২০৩০ সালের মধ্যে ৭.৭ লাখ কিমি ভূগর্ভস্থ পাইপলাইন সংস্কারের পরিকল্পনা চীনের

China
নগর অবকাঠামো আধুনিকায়ন এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিশাল মেগা প্রকল্প হাতে নিয়েছে চীন। সম্প্রতি আবাসন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশটির প্রায় ৭ লাখ ৭০ হাজার কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন সংস্কার ও আধুনিকায়ন করা হবে। দেশটির ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে বাস্তবায়নের জন্য নির্ধারিত এই উদ্যোগে ৬টি মূল অগ্রাধিকার খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো—গ্যাস পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিতকরণ, সুপেয় পানি সরবরাহ ক্ষমতা বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পয়োনিষ্কাশন নেটওয়ার্ক আধুনিকায়ন, কেন্দ্রীয় হিটিং ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং যোগ্য শহরগুলোতে সমন্বিত ইউটিলিটি টানেল নির্মাণ। প্রকল্পগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে চীনের আবাসন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ‘সংস্কারের আগে স্বাস্থ্য পরীক্ষা’ নীতি চালুর ওপর জোর দিয়েছে। ম...
অভিযোগ জমা পড়ার আগেই বেইজিংয়ে বাসিন্দাদের সমস্যা মেটাচ্ছেন কমিউনিটি কর্মীরা

অভিযোগ জমা পড়ার আগেই বেইজিংয়ে বাসিন্দাদের সমস্যা মেটাচ্ছেন কমিউনিটি কর্মীরা

China
স্থানীয় বাসিন্দাদের নানা নাগরিক সমস্যা অসন্তোষে রূপ নেওয়ার আগেই তা সমাধানের এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে চীনের বেইজিং শহরের কমিউনিটি কর্মীরা। নাগরিক সেবাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে বেইজিংয়ের ‘১২৩৪৫ পাবলিক সার্ভিস হটলাইন’কে ব্যবহার করে কার্যকর ও আগাম পদক্ষেপ নিচ্ছেন তারা। কমিউনিটি কর্মীরা প্রতিদিন সরাসরি এলাকা পরিদর্শন করেন, বয়োবৃদ্ধ ও নতুন বাসিন্দাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন এবং যেকোনো সমস্যার খবর পাওয়া মাত্রই সরেজমিনে গিয়ে সমাধান করছেন। কমিউনিটি কর্মী ইয়ে ইং জানান, সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট এর গ্রুপ এবং ব্যক্তিগত বার্তার মাধ্যমে তারা বাসিন্দাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। অন্যদিকে, কোনো গাছের ডাল ঝুঁকে পড়া থেকে শুরু করে ছোটখাটো সব সমস্যা গ্রিড কর্মীরা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানিয়ে দেন। বিশেষ করে একা থাকা এবং বিশেষ চাহিদাসম্পন্ন বয়োবৃদ্ধদের প্রতি সার্বক্ষণিক নজর ...
বেইজিং বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগে একমত চীন-ইইউ

বেইজিং বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগে একমত চীন-ইইউ

China
বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন বিষয়ে সমঝোতায় পৌঁছেছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-ইইউ বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক পরামর্শ প্রক্রিয়ার দ্বিতীয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী বৈঠকে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং ইউরোপীয় কমিশনের বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক কমিশনার মারোস শেফচোভিচ আলোচনা করেন। বৈঠকে দুই পক্ষের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ভারসাম্য, রপ্তানি নিয়ন্ত্রণ, মেধাস্বত্ব এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সংস্কারসহ ১৬টি বিষয়ে সমঝোতা হয়। দুই পক্ষই জানিয়েছে, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে তারা ডব্লিউটিওর কাঠামোর মধ্যে নিজেদের মতপার্থক্য সমাধানের চেষ্টা করবে। পাশাপাশি, দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ করতে কাজ করবে। বাণিজ্...
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসে নারীদের একক ও দ্বৈত শিরোপা চীনের

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসে নারীদের একক ও দ্বৈত শিরোপা চীনের

China
বাংলাদেশের রাজশাহীতে আয়োজিত ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টে নারীদের একক ও দ্বৈত—দুই বিভাগেই শিরোপা জিতেছে চীন। শুক্রবার রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে এই সাফল্য পায় দেশটির খেলোয়াড়রা। মেয়েদের একক ফাইনালে চীনের চিমো সং নিজের দেশের চেনসি তোংকে ৬-০, ৬-০ সেটে হারিয়ে শিরোপা জেতেন। পুরো ম্যাচে প্রতিপক্ষকে কোনো সেট জিততে দেননি তিনি। অন্যদিকে, নারীদের দ্বৈত বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে চীন। ফাইনালে দেশটির সিয়াং সিয়াং ও শুয়াং চুর জুটি শিরোপা জিতে নেয়। টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জি বলেন, নারীদের একক ও দ্বৈত—দুই বিভাগের ফাইনাল ছিল একতরফা। পুরো টুর্নামেন্টে চীনের খেলোয়াড়রা ভালো খেলেছেন বলেও মন্তব্য করেন তিনি। গত ৫ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয় এই টুর্নামেন্ট। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় অংশ গ্রহণ করেন। সূত্র: সিএমজ...
সাইবার ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ার আহ্বান চীনের

সাইবার ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ার আহ্বান চীনের

China
সাইবার নিরাপত্তার মতো সংবেদনশীল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান। সম্প্রতি চীনভিত্তিক কথিত সাইবার হামলা ও হ্যাকিং কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিঅ্যাওজে) যে বক্তব্য দিয়েছে, তার জবাবে এক প্রশ্নে মাও নিং চীনের এই অবস্থানের কথা তুলে ধরেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, চীন দেশের আইন অনুযায়ী সব ধরনের হ্যাকিং কার্যক্রমের কঠোর বিরোধিতা করে এবং তা দমনে কার্যকর পদক্ষেপ নেয়। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানো এবং বিভ্রান্তি সৃষ্টিরও তীব্র বিরোধিতা করে আসছে তার দেশ। সাইবার নিরাপত্তাকে চীন ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে মাও নিং জানান, যুক্তরাষ্ট্র যেন তাদের ‘দ্বিমুখী নীতি’ এবং রা...
নারীদের ডিজিটাল ও এআই শিক্ষায় জোর দিলেন ফেং লিইউয়ান

নারীদের ডিজিটাল ও এআই শিক্ষায় জোর দিলেন ফেং লিইউয়ান

China
নারীদের ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী এবং ইউনেস্কোর মেয়ে শিশু ও নারী শিক্ষা উন্নয়নবিষয়ক বিশেষ দূত ফেং লিইউয়ান। স্থানীয় সময় শুক্রবার প্যারিসে অনুষ্ঠিত ২০২৬ সালের ইউনেস্কো মেয়ে শিশু ও নারী শিক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। ফেং লিইউয়ান বলেন, মেয়েশিশু ও নারী শিক্ষার প্রসার এখনো একটি বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি নারীদের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বাড়িয়ে তাদের উন্নত জীবনের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে। তিনি এ বছরের পুরস্কার বিজয়ী মরক্কো ও পেরুর প্রতিনিধিদের অভিনন্দন জানান। তার মতে, মেয়েশিশু ও নারীদের শিক্ষা মানবসভ্যতার অগ্রগতির গুরুত্বপূর্ণ সূচক। ফেং বলেন,...
নতুন ইন্টারনেট স্যাটেলাইট পাঠাল চীন

নতুন ইন্টারনেট স্যাটেলাইট পাঠাল চীন

China
শনিবার লং মার্চ-১২ রকেটের মাধ্যমে নতুন একগুচ্ছ ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের বাণিজ্যিক মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে রাত ৩টা ২৭ মিনিটে এ রকেটটি উৎক্ষেপণ করা হয়। পরে এটি সফলভাবে স্যাটেলাইটগুলোকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়। উৎক্ষেপণ করা স্যাটেলাইটগুলো চীনের নিম্ন কক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইট নেটওয়ার্কের ২৭তম গ্রুপের অংশ। সূত্র: সিএমজি...
চীন-ইইউ বৈঠক: অর্থনৈতিক-বাণিজ্য সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান উপ-প্রধানমন্ত্রীর

চীন-ইইউ বৈঠক: অর্থনৈতিক-বাণিজ্য সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান উপ-প্রধানমন্ত্রীর

China
চীন ও ইউরোপীয় ইউনিয়নের উচিত একে অপরের স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ মূল বাণিজ্যিক অংশীদার হিসেবে নতুন অবস্থানকে বজায় রাখা। ইউরোপীয় কমিশনের বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত কমিশনার মারোফ সেফকোভিচের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত এই বৈঠকে দু’পক্ষের শীর্ষ প্রতিনিধিরা দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের নানা দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এ সময় চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য হ্য লিফেং জানান, চীন সবসময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে গুরুত্ব সব সময়ই গুরুত্ব দিয়ে আসছে। দু’পক্ষের শীর্ষ নেতাদের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সমঝোতা ও সিদ্ধান্তগুলো বাস্তবায়নে চীন ইইউ’র সাথে একযোগে কাজ করতে প্রস্তুত। বৈঠক চীনা উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, মতপার্থক্যগুলো সঠিকভাবে ন...
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনীতিবিদদের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনীতিবিদদের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

China
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও বৈদেশিক বিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই, আজ (শুক্রবার) বেইজিংয়ে, টোঙ্গার উপপ্রধানমন্ত্রী ভিলিয়ামি উয়াসিকে লাতুর নেতৃত্বে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনীতিবিদদের যৌথ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর নেতাদের যৌথ নেতৃত্বে, চীন ও এসব দ্বীপরাষ্ট্রের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক আরও পরিণত ও স্থিতিশীল হয়েছে। চীন দ্বীপরাষ্ট্রগুলোর সাথে দৃঢ়ভাবে একে অপরের নিজ নিজ জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জনগণের নিজস্ব সিদ্ধান্তে নির্ধারিত উন্নয়নপথকে সমর্থন করে যেতে ইচ্ছুক। পাশাপাশি, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিনিময় ও সহযোগিতা জোরদার করে, চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর আরও ঘনিষ্ঠ অভিন্ন কল্যাণের সমাজ গড়...
জাপান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি: জাতিসংঘে চীনা প্রতিনিধি

জাপান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি: জাতিসংঘে চীনা প্রতিনিধি

China
বর্তমান জাপানি সরকারের ‘পুনঃসামরিকীকরণ’ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি প্রধান হুমকি হয়ে উঠেছে। গতকাল (বৃহস্পতিবার), ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটির (প্রথম কমিটি) সাধারণ বিতর্কে অংশ নিয়ে এ মন্তব্য করেন, চীনা প্রতিনিধিদলের প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক সুন সিয়াও পো। সুন সিয়াও পো বলেন, চলতি বছর টোকিও ট্রায়ালের ৮০তম বার্ষিকী। তখন জাপান তার সামরিক অপরাধ স্বীকার করে এবং জাতিসংঘ সনদের সম্পূর্ণ বিষয়বস্তু মেনে নেওয়ার শর্তে জাতিসংঘে যোগ দেয়। কিন্তু বর্তমান জাপানি সরকার তার আগ্রাসনের ইতিহাস অস্বীকার করছে, যুদ্ধাপরাধকে মহিমান্বিত করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের পূজা করছে, সামরিক শক্তি বৃদ্ধি ও ‘পুনঃসামরিকীকরণ’ ত্বরান্বিত করছে। যার ফলে দেশটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি প্রধান হুমকি হয়ে উঠে...

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনীতিবিদদের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

China
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও বৈদেশিক বিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই, আজ (শুক্রবার) বেইজিংয়ে, টোঙ্গার উপপ্রধানমন্ত্রী ভিলিয়ামি উয়াসিকে লাতুর নেতৃত্বে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনীতিবিদদের যৌথ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর নেতাদের যৌথ নেতৃত্বে, চীন ও এসব দ্বীপরাষ্ট্রের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক আরও পরিণত ও স্থিতিশীল হয়েছে। চীন দ্বীপরাষ্ট্রগুলোর সাথে দৃঢ়ভাবে একে অপরের নিজ নিজ জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জনগণের নিজস্ব সিদ্ধান্তে নির্ধারিত উন্নয়নপথকে সমর্থন করে যেতে ইচ্ছুক। পাশাপাশি, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিনিময় ও সহযোগিতা জোরদার করে, চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর আরও ঘনিষ্ঠ অভিন্ন কল্যাণের সমাজ গড়...
বেইজিংয়ে ‘সিলেক্টেড ওয়ার্কস অব সি চিন পিং অন কালচার’-এর প্রথম ও দ্বিতীয় খণ্ড অধ্যয়নবিষয়ক সভা

বেইজিংয়ে ‘সিলেক্টেড ওয়ার্কস অব সি চিন পিং অন কালচার’-এর প্রথম ও দ্বিতীয় খণ্ড অধ্যয়নবিষয়ক সভা

China
‘সিলেক্টেড ওয়ার্কস অব সি চিন পিং অন কালচার’-এর প্রথম ও দ্বিতীয় খণ্ড অধ্যয়নবিষয়ক একটি সভা, আজ (শুক্রবার), বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং প্রচারমন্ত্রী লি শুলেই সভায় উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা বলেন, ‘সিলেক্টেড ওয়ার্কস অব সি চিন পিং অন কালচার’-এর প্রথম ও দ্বিতীয় খণ্ডে, সি চিন পিংকে কেন্দ্র করে গঠিত চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে, নতুন যুগে চীনের সাংস্কৃতিক উন্নয়নের ঐতিহাসিক অগ্রযাত্রা তুলে ধরা হয়েছে। একইসঙ্গে, এতে সি চিন পিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারার মৌলিক চেতনা, বিষয়বস্তু ও প্রয়োজনীয় দিকগুলো উপস্থাপন করা হয়েছে। তাঁদের মতে, নতুন যুগে প্রচার, মতাদর্শ ও সংস্কৃতিবিষয়ক কাজের মৌলিক দিকনির্দেশনা হিসেবে, সি চিন পিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করতে হবে। পাশাপাশি, এই চিন্তাধারা...
চীন-রাশিয়া পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীরতর হচ্ছে: মুখপাত্র

চীন-রাশিয়া পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীরতর হচ্ছে: মুখপাত্র

China
রুশ প্রেসিডেন্টের সহকারী ও মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ বর্তমানে চীন সফর করছেন। মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান হিসেবে এটি জনাব পাত্রুশেভের প্রথম চীন সফর। গতকাল (বৃহস্পতিবার) বেজিংয়ে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, মুখপাত্র মাও নিং এ তথ্য জানান। মুখপাত্র বলেন, চীন ও রাশিয়া নতুন যুগে পরস্পরের সার্বিক কৌশলগত অংশীদার। সাম্প্রতিক বছরগুলিতে, প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত নেতৃত্বে, উভয় দেশের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা ক্রমাগত গভীর থেকে গভীরতর হয়েছে এবং কৌশলগত ও পারস্পরিক কল্যাণকর সহযোগিতা ক্রমাগত প্রসারিত হয়েছে। এই সফরের সুযোগে, রাশিয়ার সাথে চীন কৌশলগত সংলাপ গভীরতর করতে এবং বাস্তব সহযোগিতা বাড়াতে ইচ্ছুক। সূত্র: সিএমজি...
‘যুক্তরাষ্ট্রকে সংলাপের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আহ্বান জানায় চীন’

‘যুক্তরাষ্ট্রকে সংলাপের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আহ্বান জানায় চীন’

Default
চীন যুক্তরাষ্ট্রকে দ্বৈতনীতি ও রাজনৈতিক কারসাজি পরিহার করে, সংলাপ ও আলোচনার মাধ্যমে যৌথভাবে, সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করার আহ্বান জানায়। আজ (শুক্রবার) বেইজিংয়ে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, মুখপাত্র মাও নিং এ কথা বলেন। মুখপাত্র আরও বলেন, চীন দৃঢ়ভাবে আইন অনুযায়ী হ্যাকিংয়ের বিরোধিতা ও এ ধরনের কার্যকলাপ মোকাবিলা করে আসছে। রাজনৈতিক উদ্দেশ্যে অপতথ্য প্রচারেরও কঠোর বিরোধিতা করে চীন। সূত্র: সিএমজি...