abc, Author at Mati News - Page 12 of 580
Tuesday, November 10

Author: abc

চীনের কোম্পানিকে সিনচিয়াং বিলের নেতিবাচক তালিকায় অন্তর্ভুক্ত করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন

চীনের কোম্পানিকে সিনচিয়াং বিলের নেতিবাচক তালিকায় অন্তর্ভুক্ত করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন

Default
গত ২৮ অক্টোবর ৩টি চীনা কোম্পানিকে ‘উইঘুর জোরপূর্বক শ্রম প্রতিরোধ আইনের’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন হোমল্যান্ড নিরাপত্তা বিভাগ। এর বিরুদ্ধে সংবাদদাতার প্রশ্নোত্তরে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, চীনে কোনো বাধ্যতামূলক শ্রম নেই। সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির মানুষদের কর্মসংস্থানে স্বাধীনতা ও সমতা ভোগ করেন এবং আইন অনুযায়ী তাদের শ্রম অধিকার কার্যকরভাবে সুরক্ষিত। মার্কিন পক্ষের সংশ্লিষ্ট পদক্ষেপ সম্পূর্ণ ভিত্তিহীন। যুক্তরাষ্ট্র ‘মানবাধিকার’ অজুহাত হিসেবে ব্যবহার করে এবং এর মূল উদ্দেশ্য একতরফা সংরক্ষণবাদ ও জবরদস্তিমূলক আচরণ করা। চীন তার প্রতি তীব্র নিন্দা জানায় এবং দৃঢ়ভাবে বিরোধিতা করে। সম্প্রতি তথাকথিত সিনচিয়াংয়ের বিলের সত্তার তালিকায় বিপুল সংখ্যক চীনা সংস্থাকে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। চীন যুক্তরাষ্ট্রের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং দৃঢ়ভাবে পাল্টা জবাব দিয়েছে...
চলচ্চিত্র ও টেলিভিশনে ইতিহাস বিকৃতির জন্য জাপানের সমালোচনা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

চলচ্চিত্র ও টেলিভিশনে ইতিহাস বিকৃতির জন্য জাপানের সমালোচনা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

China, আন্তর্জাতিক
জাপানি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে বারবার ইতিহাস বিকৃতির বিষয়টি লক্ষ্য করেছে রাশিয়া। জাপান যদি এই ধরনের মিথ্যা কার্যকলাপ চালিয়ে যায়, তবে রাশিয়া যথাযথ ব্যবস্থা নেবে। গতকাল (বুধবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেছেন। জাখারোভা বলেন, রাশিয়া লক্ষ্য করেছে, জাপানি চলচ্চিত্র ও টিভি নাটকগুলো দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জে রুশ-জাপান যুদ্ধ এবং সোভিয়েত গোয়েন্দাকর্মীদের নিয়ে তথ্য বিকৃত করছে। ২০০৩ সালের জাপানি চলচ্চিত্র ‘সোর্গে দ্য স্পাই’-এর উদাহরণ দিয়ে জাখারোভা বলেন, সামরিক শাসনামলে জাপানের গুপ্তচরবৃত্তি-বিরোধী অভিযানকে এতে মহিমান্বিত করা হয়েছে। জাপানের পুনঃসামরিকীকরণ নীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাখারোভা। তিনি বলেছেন, রাশিয়া সীমান্তের কাছে জাপানের ক্রমবর্ধমান ঘন ঘন সামরিক প্রশিক্ষণ কার্যক্রম, মহড়ার সময় মধ্যম-পাল্লার ও স্বল্প-পাল্লার ক্ষে...
লিয়াংপিংয়ে অনুষ্ঠিত হলো প্রথম ‘ফ্লাই ওভার চায়না’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

লিয়াংপিংয়ে অনুষ্ঠিত হলো প্রথম ‘ফ্লাই ওভার চায়না’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

China
অক্টোবর ২৯: চীনের ছোংছিংয়ের লিয়াংপিংয়ে অনুষ্ঠিত হয়েছে প্রথম ‘ফ্লাই ওভার চায়না’ নিম্ন-উচ্চতার অর্থনৈতিক প্রয়োগভিত্তিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। গত ২৭ অক্টোবর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা, পশ্চিমাঞ্চলের আকাশে স্বপ্ন ওড়ানো’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় সরকার, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও বিভিন্ন প্রয়োগক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এর লক্ষ্য হলো নিম্ন-উচ্চতার অর্থনীতিতে উদ্ভাবনী সাফল্য খুঁজে বের করা, বাস্তব প্রয়োগের নতুন পথ অনুসন্ধান করা এবং চীনের পশ্চিমাঞ্চলে এ খাতের উচ্চমানের উন্নয়নে সহায়তা করা। প্রতিযোগিতাটি নিম্ন-উচ্চতার অর্থনীতির পুরো শিল্পশৃঙ্খলকে গুরুত্ব দিয়ে আয়োজন করা হয়েছে। এতে পরিকল্পনা ও বাস্তব প্রয়োগ—এই দুই বিভাগ রাখা হয়েছে। নিম্ন-উচ্চতায় ব্যবহৃত সরঞ্জাম উৎপাদন, উড্ডয়ন কার্যক্রম পরিচালনা, অবকাঠামো নি...
সরকার ও জনগণের মধ্যে আস্থা গড়ে তোলা: নিজে অগ্রণী হয়ে সততার সঙ্গে দেশ পরিচালনা

সরকার ও জনগণের মধ্যে আস্থা গড়ে তোলা: নিজে অগ্রণী হয়ে সততার সঙ্গে দেশ পরিচালনা

China
ইয়াং ওয়েইমিং স্বর্ণা শাং ইয়াংয়ের ‘কাঠের খুঁটি স্থাপন করে আস্থা প্রতিষ্ঠা’র গল্প ইতিহাসে প্রশংসিত হয়ে আসছে। অন্যদিকে, চৌ রাজবংশের রাজা ইউয়ের আস্থা ভঙ্গের পরিণতি মানুষকে সতর্ক করে দেয়। সম্পূর্ণ বিপরীত পরিণতির এই দুটি ঘটনা ইতিহাসের পাতায় স্থান পেয়েছে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠেছে। চীন ইতিহাসকে অত্যন্ত গুরুত্ব দেয়। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং প্রজ্ঞা আহরণে দেশটির দীর্ঘ ঐতিহ্য রয়েছে। প্রাচীন চীনা দার্শনিকেরা পূর্বসূরিদের অভিজ্ঞতা বিশ্লেষণ করে অনেক আগেই সরকার ও জনগণের মধ্যে আস্থার সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করেছিলেন। তারা সংক্ষেপে বলেছিলেন, ‘জনগণের আস্থা অর্জন করলে রাজত্ব টিকে থাকে, আর জনগণকে প্রতারিত করলে পতন ঘটে।’ অর্থাৎ, জনগণের বিশ্বাস অর্জন রাষ্ট্রের স্থিতিশীলতার ভিত্তি, আর সেই বিশ্বাস ভঙ্গ করলে রাষ্ট্রের অস্তিত্বই হুমকির মুখে পড়ে। হাজার বছরের ইতিহাস...
বিশ্ব অর্থনীতিতে বদলে যাচ্ছে চীনের ভূমিকা

বিশ্ব অর্থনীতিতে বদলে যাচ্ছে চীনের ভূমিকা

Default
  সম্প্রতি টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ভবিষ্যতে চীন শুধু ‘বিশ্বের কারখানা’ হিসেবে পরিচিত হবে না; বরং প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা রপ্তানিকারক হিসেবে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিবন্ধে বলা হয়েছে, বিশ্বায়নের নতুন এই ধারায় শুধু চীনের শিল্পব্যবস্থার তৈরি পণ্য অন্যান্য দেশে রপ্তানি করা হবে না, বরং অন্য দেশগুলোও চীনের শিল্পব্যবস্থায় সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাবে। ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকায় চীনা কোম্পানির উপস্থিতি বাড়ার ফলে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক মূল্য সংযোজন এবং আঞ্চলিক সরবরাহব্যবস্থা উন্নয়নের সুযোগ তৈরি হচ্ছে। অন্যদিকে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মন্তব্য করেছে, বিশ্বের বিভিন্ন কারখানায় পণ্য ও উৎপাদন উপকরণ সরবরাহ করা চীনা পণ্যের বৈশ্বিক সম্প্রসারণের নতুন দিক হয়ে উঠেছে। এভাবে চীন ক্রমেই ‘কারখানা...
বিশ্ব নগর দিবস: চীনের টেকসই নগর উন্নয়ন ও বাংলাদেশের সম্ভাবনা

বিশ্ব নগর দিবস: চীনের টেকসই নগর উন্নয়ন ও বাংলাদেশের সম্ভাবনা

China, Op-ed
ইয়াং ওয়েইমিং স্বর্ণা ইয়াং ওয়েইমিন স্বর্ণা   প্রতিবছর ৩১ অক্টোবর পালিত হয় বিশ্ব নগর দিবস। এ বছর মূল আয়োজন অনুষ্ঠিত হচ্ছে চীনের ফুচৌ শহরে, যার প্রতিপাদ্য—‘নবায়ণের ক্ষমতায়ণে, বাসযোগ্য স্বপ্ন নির্মাণ’। ঢাকার সকাল-সন্ধ্যার যানজটে যদি আপনি কখনও আটকে থাকেন, তাহলে এই প্রতিপাদ্য আপনার কাছে দূরের বিষয় নয়। এটি আপনার প্রতিদিন নষ্ট হওয়া শত শত মিনিট, উড়ালসড়ক থেকে শুরু করে পয়ঃনিষ্কাশন এবং একটি উচ্চ ঘনত্বের শহর কীভাবে আরও বাসযোগ্য ও টেকসই করা যায় এসবেরই বিষয়। চীনের টেকসই নগর উন্নয়নের মূল কথা কিন্তু ‘কত নতুন শহর তৈরি হলো, কত উঁচু ভবন উঠলো’ তা নয়। নগর উন্নয়ন হলো মানুষকে নগর কাজের কেন্দ্রে রাখা, নগর নবায়ন, গণপরিবহন অগ্রাধিকার, সবুজ-নিম্ন কার্বন এবং সার্বিক ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের আবাসকে আরও নিরাপদ, সুবিধাজনক ও টেকসই করা। চীনের নগর উন্নয়ন এখন যে স্লোগান মেনে চলে তা হলো ‘রাখা-পরিব...
জাপানের একটি শক্তি সাংস্কৃতিক পণ্য দিয়ে চীনকে কলঙ্কিত ও অপশক্তি হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে: চীনা মুখপাত্র

জাপানের একটি শক্তি সাংস্কৃতিক পণ্য দিয়ে চীনকে কলঙ্কিত ও অপশক্তি হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে: চীনা মুখপাত্র

China
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা চরিত্রদের চিত্রায়নে জনরোষ সৃষ্টি হওয়ায় একটি জাপানি নাটকের সঙ্গে সানরিও কোম্পানি’র সহযোগিতা বাতিল করার ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো লক্ষ্য করেছি। এই নাটক আবারও জাপানে এমন একটি শক্তির অব্যাহত উপস্থিতিকে উন্মোচিত করেছে, যারা সাংস্কৃতিক পণ্যের মাধ্যমে চীনকে কলঙ্কিত ও অপশক্তি হিসেবে চিত্রিত করার এবং চীন-বিরোধী মনোভাব ছড়ানোর চেষ্টা করছে। এতে আন্তর্জাতিক সমাজ এবং জাপানের বিচক্ষণ ব্যক্তিদের সতর্ক হওয়া উচিত। সূত্র: সিএমজি...
তাইওয়ান প্রণালির দুই পাশে শান্তি ও জাতীয় পুনরেকত্রীকরণের আহ্বান

তাইওয়ান প্রণালির দুই পাশে শান্তি ও জাতীয় পুনরেকত্রীকরণের আহ্বান

China
চীনের তাইওয়ানকে চীনের কাছে ফিরিয়ে দেওয়ার ৮১তম বার্ষিকী উপলক্ষে তাইওয়ান প্রণালির উভয় পাশে স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের অভিন্ন প্রতিরোধের ইতিহাস স্মরণ করা হয় এবং জাতীয় পুনরেকত্রীকরণের আহ্বান জানানো হয়। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র ছেন বিনহুয়া এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে ছেন বিনহুয়া বলেন, ‘২৫ অক্টোবর ফুচিয়ান প্রদেশের ফুচৌতে তাইওয়ানকে জাপানি শাসন থেকে চীনের কাছে ফিরিয়ে আনার ৮১তম বার্ষিকী উপলক্ষে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। তাইওয়ান প্রণালির উভয় প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারীরা ‘তাইওয়ান পুনরুদ্ধার দিবস’ প্রতিষ্ঠার তাৎপর্যের ভূয়সী প্রশংসা করেন। তারা সবাই মিলে চীনা জনগণের সেই গৌরবময় যাত্রাকে স্মরণ করেন, যারা ঐক্যবদ্ধ হয়ে রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে...
সানরিও জাপানের ক্ষমা প্রার্থনা: জাপানি নাটক ‘ভিভান্ত’-এর সাথে সমস্ত সহযোগিতা বাতিল

সানরিও জাপানের ক্ষমা প্রার্থনা: জাপানি নাটক ‘ভিভান্ত’-এর সাথে সমস্ত সহযোগিতা বাতিল

China
অক্টোবর ২৯:আজ (বৃহস্পতিবার) বিকেলে, সানরিও কোম্পানি তাদের জাপানি সদর দপ্তরের ওয়েবসাইটে একটি বিবৃতি জারি করে জাপানি নাটক 'ভিভান্ত'-এর সাথে সব সহযোগিতা বাতিল এবং এর সাথে সম্পর্কিত পরবর্তী সব প্রকল্প ও প্রচারমূলক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে। সানরিও জানিয়েছে যে, মূল্যায়নের পর, এই সহযোগিতার বিষয়বস্তুতে এমন কিছু বক্তব্য ছিল, যা কোম্পানির দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কোম্পানিটি বিভিন্ন পক্ষের উত্থাপিত মতামত এবং জনসাধারণের মধ্যে সৃষ্ট উদ্বেগের জন্য ক্ষমা চেয়েছে এবং জানিয়েছে যে, তারা ভবিষ্যতের সহযোগিতা প্রকল্পগুলোর জন্য পর্যালোচনা প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। হ্যালো কিটি, সিনামন ডগ এবং মাই মেলোডির মতো সুপরিচিত আইপি-র মালিক সানরিও গ্রুপ, এর আগে জাপানি নাটক 'ভিভান্ত'-এর সাথে একটি সহযোগিতার খবরের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিল, যা চীনকে মারাত্মকভাবে কলঙ্কিত করেছ...
চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানতোং-এর জীবনাবসান

চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানতোং-এর জীবনাবসান

China
চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও স্টেট কাউন্সিলর লিউ ইয়ানতোং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার বেইজিংয়ে অসুস্থতাজনিত কারণে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। তিনি চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১৭তম ও ১৮তম কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং দেশের সর্বোচ্চ রাজনৈতিক পরামর্শক সংস্থা চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দশম জাতীয় কমিটির ভাইস চেয়ারওম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এক সরকারি বিবৃতিতে লিউকে একজন নিষ্ঠাবান কমিউনিস্ট নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তিনি চীনের কমিউনিস্ট পার্টির ঐক্যফ্রন্টের কাজের পাশাপাশি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং নারী ও শিশুদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৯৪৫ সালের নভেম্বরে চিয়াংসু প্রদেশের নানতোংয়ে জন্মগ্রহণ করেন লিউ। তিনি ১৯৬৪ সালের জুলাইয়ে সিপিসিতে যোগ দেন। পড়াশোনা করেন-সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল রসায়ন বিষয়ে। পরে চ...
মহাকাশে বৈশ্বিক শাসনব্যবস্থা জোরদারে চীনের অবস্থানপত্র প্রকাশ

মহাকাশে বৈশ্বিক শাসনব্যবস্থা জোরদারে চীনের অবস্থানপত্র প্রকাশ

China
মহাকাশে উন্নয়ন, নিরাপত্তা ও শাসনব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন উদ্বেগ মোকাবিলায় চীনের গঠনমূলক প্রস্তাব তুলে ধরে ‘মহাকাশ শাসনব্যবস্থা জোরদারে চীনের অবস্থান’ শীর্ষক একটি অবস্থানপত্র প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এ নথিতে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে মহাকাশে বৈশ্বিক শাসনব্যবস্থার তিনটি প্রধান ক্ষেত্র রয়েছে। এগুলো হলো— মহাকাশে অস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশযানের চলাচল সমন্বয় এবং চাঁদ ও মহাকাশের সম্পদ উন্নয়ন ও ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট শাসনব্যবস্থা। চায়না ইনস্টিটিউটস অব কনটেম্পোরারি ইন্টারন্যাশনাল রিলেশন্সের অস্ত্র নিয়ন্ত্রণ ও রপ্তানি নিয়ন্ত্রণবিষয়ক গবেষণাকেন্দ্রের পরিচালক কুও শিয়াওপিং বলেন, বর্তমানে মহাকাশ কার্যক্রমে তিনটি প্রধান বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। এগুলো হলো— প্রথমত, মহাকাশে কৃত্রিম উপগ্রহের সংখ্যা ...
সিপিসির অভিজ্ঞতা বিশ্ব রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ: রুশ নেতা

সিপিসির অভিজ্ঞতা বিশ্ব রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ: রুশ নেতা

China
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) দলীয় শৃঙ্খলা জোরদার ও শাসনব্যবস্থার উন্নয়নে নেওয়া উদ্যোগ বিশ্বের বিভিন্ন রাজনৈতিক দলের জন্য মূল্যবান শিক্ষা ও দিকনির্দেশনা দিতে পারে। সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন রাশিয়ার কমিউনিস্ট পার্টির (সিপিআরএফ) উপ-চেয়ারম্যান দিমিত্রি নোভিকভ। সোমবার বেইজিংয়ে সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে দলীয় স্বশাসনকে পূর্ণাঙ্গ ও কঠোরভাবে জোরদার করার বিষয়ে অবিচল থাকার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে একটি খসড়া সিদ্ধান্ত পর্যালোচনার জন্য উত্থাপন করা হয়। রাশিয়ার স্টেট দুমার আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রথম উপ-চেয়ারম্যান এবং সিপিআরএফের কেন্দ্রীয় কমিটির উপ-চেয়ারম্যান নোভিকভ বলেন, ‘সিপিসি জনগণের স্বার্থ এগিয়ে নিতে কাজ করে। এ প্রেক্ষাপটে দলটির আত্মসংস্কারের চর্চা গভীর মনোযোগের দাবি রাখে। একই ধরনের লক্ষ্য নিয়ে কাজ করা রাজনৈতিক দলগুল...
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

China
অক্টোবর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: মার্কিন ডলারের বিপরীতে চীনা মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের বিনিময় হার আরও শক্তিশালী হয়েছে। বুধবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্যব্যবস্থা জানিয়েছে, ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ১৮ পিপস বেড়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৬ দশমিক ৭১৪৭ ইউয়ান নির্ধারিত হয়েছে। চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সূত্র: সিএমজি...
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় গভীর উদ্বেগ চীনের

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় গভীর উদ্বেগ চীনের

China
মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী আঞ্চলিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। একইসঙ্গে বেসামরিক বিমানবন্দরের মতো স্থাপনায় হামলার বিরোধিতা করেছে দেশটি। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র কুও চিয়াখুন এ কথা বলেন। ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর সৌদি আরবে নতুন করে হামলার বিষয়ে এক প্রশ্নে জানতে চাইলে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। বেসামরিক বিমানবন্দরের মতো স্থাপনাকে লক্ষ্য করে চালানো হামলার বিরোধিতা করে বেইজিং।‘ মুখপাত্র কুও চিয়াখুন বলেন, ‘মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সংলাপ ও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা উচিত।‘ এর আগে মঙ্গলবার হুথি গোষ্ঠী দাবি করে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সৌদি প্রত...
চীনের কৃষিযন্ত্র শিল্পে বাড়ছে আন্তর্জাতিক সহযোগিতা ও রপ্তানি

চীনের কৃষিযন্ত্র শিল্পে বাড়ছে আন্তর্জাতিক সহযোগিতা ও রপ্তানি

China
জার্মানির কৃষিযন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘ক্লাস’-এর পূর্ব চীনের শানতোং প্রদেশে অবস্থিত কারখানায় তৈরি কিছু কৃষিযন্ত্র ইউরোপে পাঠানো হয়। এর ফলে কারখানাটি প্রতিষ্ঠানটির বৈশ্বিক উৎপাদন নেটওয়ার্কের অংশ হয়ে উঠেছে। কাওমি সিটিতে অবস্থিত কারখানাটি এক দশকেরও বেশি সময় ধরে চালু রয়েছে। এখানে উৎপাদনের পাশাপাশি গবেষণা ও উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালিত হয়। কারখানাটি চীনের অভ্যন্তরীণ ও বিদেশি বাজারের জন্য কৃষিযন্ত্র তৈরি করে। পাশাপাশি ক্লাস-এর অন্যান্য কারখানাকেও উৎপাদনসংক্রান্ত সেবা দেয়। ক্লাস-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট থমাস স্পায়েরিং বলেন, ‘রপ্তানি আমাদের চীনা গ্রাহকদের জন্য তৈরি পণ্যের মান উন্নত করতে সহায়তা করে।‘ তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক মানের গুণগত শর্ত পূরণ করাও প্রতিষ্ঠানটিকে উৎপাদনপ্রক্রিয়া আরও উন্নত করতে সহায়তা করে।‘ উত্তর চীনের থিয়ানচিন মিউনিসিপালিটিতে সোমবার থেকে বুধবার প...