চীনের বৈশ্বিক উদ্যোগ ‘গ্রিন চেইন টুগেদার’

বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের পরিবেশবান্ধব রূপান্তরে সহযোগিতা বাড়াতে নতুন বৈশ্বিক উদ্যোগ চালু করেছে চীন। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ৩১) সাইড ইভেন্টে ‘চায়না প্যাভিলিয়নে’ সম্প্রতি এ উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

‘গ্রিন চেইন টুগেদার’ শীর্ষক এ উদ্যোগটিতে পণ্যের শুরু থেকে শেষ পর্যন্ত পরিবেশগত তথ্য আরও নির্ভুল করা, পরিবেশবান্ধব কাজের অভিন্ন নিয়ম তৈরি এবং এক দেশের পরিবেশগত সনদ অন্য দেশে গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে যৌথ আলোচনা ও সম্মিলিত কাজের মাধ্যমে বিশ্বব্যাপী একটি সহযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

উদ্যোগের অন্যতম সহ উদ্যোক্তা চীনা পরিবেশ বিজ্ঞান গবেষণা একাডেমি জানিয়েছে, এতে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো পূর্ণ জীবনচক্রভিত্তিক পরিবেশগত তথ্যভাণ্ডার গড়ে তোলা, যৌথ মূল্যায়ন বিধিমালা প্রণয়ন এবং সনদের পারস্পরিক স্বীকৃতি উৎসাহিত করা।

চীনের বাস্তুসংস্থান ও পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন বিভাগের উপ-মহাপরিচালক লিউ ইয়াং বলেন, জলবায়ু প্রতিশ্রুতিকে শিল্প খাতের বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পরিবেশবান্ধব সরবরাহ শৃঙ্খল।

তিনি বলেন, শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের সরবরাহ শৃঙ্খলের অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কার্বন নিঃসরণ কমাতে কাজ করলে বৈশ্বিক জলবায়ু লক্ষ্য অর্জনে অগ্রগতি সম্ভব। পাশাপাশি শিল্প ও সরবরাহ শৃঙ্খলের পরিবেশগত মান এবং সহনশীলতাও বাড়বে।

সিএমজি