২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ভোটগ্রহণের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন ভবনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই সভায় কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণের সার্বিক কর্মপরিকল্পনা ও সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ভোটের দিন দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় সব সরঞ্জামসহ নির্বাচন কমিশনের সহায়তাকারী দলটি সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে ভোট পরিচালনায় সহায়তা করার জন্য ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ মোট ২০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রতিনিধি দলটি সংসদ কক্ষের ভেতরে নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও সার্বিক সহায়তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

নির্বাচন কমিশনবাংলাদেশ নির্বাচন কমিশনরাষ্ট্রপতি নির্বাচনসংসদ ভবনসিইসি