Browsing monthly archive

July 2026

শাংহাই ঐকমত্য থেকে হাংচৌ রায়: বৈশ্বিক দক্ষিণের জন্য এআই’র ন্যায্য শাসন

ইয়াং ওয়েইমিং স্বর্ণাশাংহাইয়ে যখন ২০২৬ সালের বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলন শুরু হয়, তখন ‘বুদ্ধিমান সঙ্গী, যৌথভাবে ভবিষ্যৎ গঠন’ প্রতিপাদ্যের আড়ালে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে—কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই সবার ক্ষমতায়নের হাতিয়ার, নাকি এটি পুঁজি ও প্রযুক্তিগত বৈষম্যকে আরও গভীর করবে? চাইলেই এখন বৈশ্বিক দক্ষিণের দেশগুলো প্রশ্নটি এড়াতে পারে না।সম্মেলনটির তাৎপর্যপূর্ণ দিক ছিল বিশ্ব এআই […]

আগামী ৫ বছরে চীন উন্নয়নশীল দেশগুলোর ৫ হাজার এআই কর্মীকে প্রশিক্ষণ দেবে

আগামী পাঁচ বছরে চীন, উন্নয়নশীল দেশগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ৫ হাজার কর্মীকে, বিনামূল্যে প্রশিক্ষণ দেবে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (শুক্রবার) সকালে সাংহাই ওয়ার্ল্ড এক্সপো কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে, এ কথা ঘোষণা করেন।তিনি আরও বলেন, আসিয়ান, আরব লীগ, আফ্রিকান ইউনিয়ন, সেলাক, শাংহাই সহযোগিতা সংস্থা, এবং ব্রিক্সের জন্য […]

বিশ্ব এআই সম্মেলনে সি চিন পিংয়ের চার দফা প্রস্তাব

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (শুক্রবার) সকালে সাংহাই ওয়ার্ল্ড এক্সপো কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত, ‘বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলন, ২০২৬’ তথা কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক শাসনবিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ‘একসঙ্গে ন্যায়সঙ্গত ও যুক্তিসংগত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা শাসনব্যবস্থা গড়ে তোলা’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন।সি চিন পিং বলেন, বর্তমান বিশ্ব, বিগত […]

বেইজিংয়ে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের বৈঠক

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এক সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন হুন মানেত। সফরকালে তিনি শাংহাইয়ে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনেও (ডব্লিউএআইসি) অংশ নেবেন।বৈঠকে লি ছিয়াং বলেন, চীন ও কম্বোডিয়া যৌথ উন্নয়নের নির্ভরযোগ্য অংশীদার এবং দুই […]

চীন-উত্তর কোরিয়া চুক্তির ৬৫তম বার্ষিকীতে পিয়ংইয়ংয়ে সংবর্ধনা, অংশ নিলেন ওয়াং হুনিং

চীন-উত্তর কোরিয়া বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তি স্বাক্ষরের ৬৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ভাষণ দেন তিনি। এসময় উত্তর কোরিয়ার (ডিপিআরকে) মন্ত্রিসভার প্রধানমন্ত্রী পাক থায়ে সং সেখানে উপস্থিত ছিলেন।চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনা […]

সিচাংয়ের যাযাবর পরিবারের মেয়ে এখন চীনের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে

ফয়সল আবদুল্লাহচীনের সবচেয়ে উঁচু শহর নাগছুর এক পশুপালক পরিবারের মেয়ে পেমা লামো। দুর্গম মালভূমি থেকে এগিয়ে দেশের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন তিনি। প্রায় ৪ হাজার মিটার উঁচু পাহাড়ি গ্রামের এই তরুণী চায়না ইউনিভার্সিটি অব পেট্রোলিয়ামে ভর্তি হয়েছেন। প্রশাসনের শিক্ষা সহায়তা ও আবাসিক স্কুল ব্যবস্থার কারণে নাগছুর মতো দুর্গম এলাকার আরও অনেক শিক্ষার্থী পাচ্ছে […]

খাল ও জলাশয়ে খাঁচায় মাছ চাষে কীভাবে লাখ টাকা আয় করছেন চাষিরা

নোয়াখালীর সুবর্ণচরে সরকারি খাল ও জলাশয়ে খাঁচায় মাছ চাষ জেলে ও নিম্ন আয়ের পরিবারের জন্য নতুন আয়ের পথ তৈরি করেছে। এ পদ্ধতিতে মাত্র তিন থেকে চার মাসে মাছ বিক্রির উপযোগী হওয়ায় কম খরচে ভালো লাভ মিলছে। ১০টি খাঁচা থেকে বছরে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত আয় সম্ভব। বিশেষজ্ঞদের মতে, উন্মুক্ত জলাশয়ে খাঁচায় মাছ […]

ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতা মোকাবিলায় চেংচৌর শিক্ষা: প্রযুক্তি ও প্রকৃতিনির্ভর নগর পরিকল্পনার প্রয়োজন

মোঃ মোস্তাফিজুর রহমানবাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ মহানগর ঢাকা ও চট্টগ্রাম প্রতিবছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে মারাত্মক জলাবদ্ধতার মুখোমুখি হয়। অল্প সময়ের ভারী বৃষ্টিপাতের পর অনেক রাস্তা, আবাসিক এলাকা, বাণিজ্যিক অঞ্চল এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা পানির নিচে চলে যায়। এর ফলে যানজট, ব্যবসায়িক ক্ষতি, জনদুর্ভোগ এবং নগর জীবনে ব্যাপক অচলাবস্থার সৃষ্টি হয়। চীনের ঝেংঝৌ শহরের অভিজ্ঞতা দেখায়, […]

কেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় চীন

সাকিব সিকান্দার২০২৬ সালের জুন মাসের শেষ নাগাদ চীনে পরিচালনাধীন কেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ (সিএসপি) উৎপাদন সক্ষমতা ২ দশমিক ১ গিগাওয়াটে পৌঁছেছে। এ ক্ষেত্রে স্পেনের পর বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। বৃহস্পতিবার এ তথ্য জানায় চীনা বিদ্যুৎ পরিষদ।উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে আয়োজিত এক পরিচ্ছন্ন জ্বালানি ফোরামে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে চীনে ২৪টি সিএসপি প্রকল্প চালু রয়েছে। পাশাপাশি মোট […]

চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ মৈত্রী ও সহযোগিতা চুক্তি অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে: মরগুলভ

চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ মৈত্রী ও সহযোগিতা চুক্তি দু’দেশের সম্পর্কের আরও বিকাশে ধারাবাহিকভাবে চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এটি দুই দেশের সম্পর্ককে ইতিহাসের এক অভূতপূর্ব উচ্চতায় নিয়েছে বলে মন্তব্য করেছেন চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ইগর মরগুলভ।সম্প্রতি বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে মরগুলভ বলেন, চীন-রাশিয়া সম্পর্ক একবিংশ শতাব্দীতে দুটি প্রতিবেশী বৃহৎ দেশের সম্পর্কের আদর্শ উদাহরণ। তিনি দ্বিপক্ষীয় […]

এআই সম্মেলনকে সামনে রেখে চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার পূর্ব চীনের শাংহাইয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।আসন্ন বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে অংশগ্রহণ ও পাকিস্তান সরকারের পক্ষে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা (ডব্লিউএআইসিও) প্রতিষ্ঠা সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করতে ইসহাক দার বেইজিংয়ে অবস্থান […]

সিএমজি-র নতুন ও বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার ঘোষণা

টেলিভিশন নাটক, প্রামাণ্যচিত্র এবং ইন্টিগ্রেটেড মিডিয়া প্রজেক্টসহ ৬০টিরও বেশি প্রিমিয়াম অনুষ্ঠানের একটি বৈচিত্র্যময় লাইনআপ উন্মোচন করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। গত মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই নতুন অনুষ্ঠানমালার ঘোষণা দেওয়া হয়।সিএমজির এই নতুন তালিকায় রয়েছে ঐতিহাসিক পটভূমি, ইতিহাস ও ঐতিহ্যের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র। পাশাপাশি এতে যুক্ত হয়েছে অভিনব মাল্টিমিডিয়া প্রোডাকশন, যা চীনের সমৃদ্ধ […]

চীনের গবেষণা: পচনশীল উদ্ভিদ এড়িয়ে চলে গাছের শিকড়!

গাছের শিকড় কেবল পুষ্টি সংগ্রহের জন্যই মাটির গভীরে যায় না, বরং তারা যে অত্যন্ত বুদ্ধিমান এবং নিজের সুরক্ষায় সক্ষম—তা নতুন এক গবেষণায় উঠে এসেছে। চীনের নর্থওয়েস্ট এ অ্যান্ড এফ ইউনিভার্সিটির একদল গবেষক আবিষ্কার করেছেন, উদ্ভিদ তার শিকড় ব্যবহার করে পচনশীল উদ্ভিদ বা ক্ষতিকারক প্যাথোজেনপূর্ণ এলাকা সক্রিয়ভাবে এড়িয়ে চলতে পারে।উদ্ভিদের এই অনন্য প্রতিরক্ষা কৌশলটি সম্প্রতি আন্তর্জাতিক […]

মানবসদৃশ এআই সেবায় চীনে নতুন বিধিমালা কার্যকর

মানুষের ব্যক্তিত্ব, চিন্তাধারা ও যোগাযোগের ধরন অনুকরণ করে ব্যবহারকারীদের সঙ্গে ধারাবাহিক আবেগভিত্তিক যোগাযোগ স্থাপনকারী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবাদাতাদের নিয়ন্ত্রণে চীনের নতুন বিধিমালা কার্যকর হয়েছে। বুধবার থেকে কার্যকর হওয়া এই বিধিমালার মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের জন্য সরবরাহ করা বিষয়বস্তুর ওপর কঠোর সুরক্ষা ব্যবস্থা আরোপিত হয়।চীনের সাইবারস্পেস প্রশাসনসহ পাঁচটি সরকারি বিভাগ যৌথভাবে প্রকাশিত এ অন্তর্বর্তীকালীন বিধিমালার লক্ষ্য হলো প্রযুক্তিগত […]

দক্ষিণ চীন সাগর ইস্যুতে কূটনৈতিক সমাধানকেই প্রাধান্য দিচ্ছে আসিয়ান: ইন্দোনেশীয় বিশেষজ্ঞ

সাকিব সিকান্দারআঞ্চলিক বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপ বাড়লেও দক্ষিণ চীন সাগর ইস্যুতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট (আসিয়ান) কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে। ইন্দোনেশিয়ার একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এ মন্তব্য করেছেন।২০১৬ সালের ১২ জুলাই ফিলিপাইনের একতরফা উদ্যোগে গঠিত একটি তথাকথিত সালিশি ট্রাইব্যুনাল দক্ষিণ চীন সাগরে চীনের সামুদ্রিক দাবিকে প্রত্যাখ্যান করে একটি রায় দেয়।তথাকথিত দক্ষিণ চীন সাগর এই সালিশি […]