Browsing monthly archive

July 2026

ডলারের বিপরীতে শক্তিশালী চীনা ইউয়ান

চীনের মুদ্রা রেনমিনপি বা ইউয়ান মার্কিন ডলারের বিপরীতে ১৮ পিপস বেড়ে ৬ দশমিক ৭৯১-এ দাঁড়িয়েছে বলে বুধবার জানিয়েছে চীনের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা।চীনের স্পট বৈদেশিক মুদ্রার বাজারে প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের […]

চলতি বছরে ৩৮টি ‘ক্লাস ১’ ওষুধের অনুমোদন দিয়েছে চীনv

২০২৬ সালের প্রথম ছয় মাসে চীন ৩৮টি উদ্ভাবনী ‘ক্লাস ১’ ওষুধ বাজারে ছাড়ার অনুমোদন দিয়েছে চীন। এই ওষুধগুলো এমন উদ্ভাবনী হিসেবে গণ্য, যা এর আগে চীন বা বিশ্বের অন্য কোথাও বাজারজাত করা হয়নি। দেশটির ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য জানিয়েছে।সংস্থাটির ড্রাগ রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ল্যান কংথাও সোমবার জানান, “এই বছরের জুন মাস পর্যন্ত […]

দূষণ রোধে চীনের নতুন কর্মপরিকল্পনা প্রকাশ

চীনের স্টেট কাউন্সিলের জেনারেল অফিস সম্প্রতি একটি নতুন কর্মপরিকল্পনা প্রকাশ করেছে, যার মূল লক্ষ্য হলো নদী, পুকুর, খাল এবং জনবসতির নিকটবর্তী ছোট জলাশয়গুলোর দূষণ রোধ করা। এই পদক্ষেপের মাধ্যমে চীন তার ছোট জলপথগুলোর পরিবেশগত মান উন্নয়নে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।নতুন এই পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে […]

বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধিতে চীনের ভূমিকা শক্তিশালী হবে

সাকিব সিকান্দারউদ্ভাবন-নির্ভর প্রবৃদ্ধি ও বাজারের অংশগ্রহণকারীদের দৃঢ় সক্ষমতার কারণে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধেও চীনের বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল প্রবৃদ্ধির ধারা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির সরকারি কর্মকর্তা ও অর্থনীতিবিদরা। মঙ্গলবার এক আয়োজনে তারা বলেন, এর ফলে বৈশ্বিক চাহিদার অন্যতম উৎস এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা রক্ষাকারী হিসেবে চীনের ভূমিকা আরও শক্তিশালী হবে।চীনের শুল্ক প্রশাসনের (জিএসি) […]

পাকিস্তানের দুর্যোগ মোকাবিলায় চীনের এআই প্রযুক্তি

চলমান বর্ষা মৌসুমের ভারি বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি মোকাবিলায় চীনের উদ্ভাবিত ‘মাচু-আরবান’ নামক কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রদানকারী ব্যবস্থার ওপর নির্ভর করছে পাকিস্তান।চীনের আবহাওয়া প্রশাসনের উদ্ভাবিত মাচু-আরবান মূলত একটি ওপেন-সোর্স এআই মডেল, যা বিশেষভাবে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ুজনিত দুর্যোগ প্রশমনের লক্ষ্যে তৈরি করা হয়েছে। এটি বন্যা, টাইফুন এবং কৃষি ঝুঁকির মতো বিভিন্ন পরিস্থিতিতে তাৎক্ষণিক […]

চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের বৈঠক

চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা, চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং মঙ্গলবার বেইজিংয়ে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির (সিপিভি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিপিভির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং অভ্যন্তরীণ বিষয়ক কমিশনের চেয়ারম্যান লে মিন ত্রি।বৈঠকে ওয়াং হুনিং বলেন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং […]

সকলের কল্যাণে ব্যবহৃত এআই প্রকৃত সুফল বয়ে আনতে পারে: নেটিজেনদের অভিমত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অভূতপূর্ব গতিতে মানুষের জীবনকে বদলে দিচ্ছে। তবে, এর সাথে অ্যালগরিদমিক পক্ষপাত, ব্যক্তিগত তথ্য ফাঁসসহ নানান সমস্যাও ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে ও দিচ্ছে, যা ধীরে ধীরে নিরাপত্তা, সুশাসন ও ন্যায়বিচারের সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। এ অবস্থায়, কেবল সকলের কল্যাণে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাই প্রকৃত সুফল বয়ে আনতে পারে। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র […]

পান্ডার টানে, সংস্কৃতির খোঁজে মার্কিন তরুণেরা

আফরিন মিমসবুজ পাহাড়, ঘন বাঁশবাগান আর নিস্তব্ধ প্রকৃতির মাঝখানে হঠাৎই দেখা মিলল একঝাঁক গোলগাল পান্ডার। কেউ নিশ্চিন্তে বাঁশ খাচ্ছে, কেউ গাছের ডালে ঝুলে অলস বিকেল কাটাচ্ছে। আর ছোট্ট পান্ডাগুলো? তারা মায়ের পিছু ছাড়ছে না এক মুহূর্তও। কখনো খেলছে, কখনো দুষ্টুমি করে মাকে বিরক্ত করছে। এমন দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে উপায় কী।চীনের ছেংতুর রিসার্চ বেস […]

দুর্যোগের সময় দুই চীনা তরুণের অনন্য মানবিকতার গল্প

আফরিন মিমগত ৫ জুলাই শক্তিশালী টাইফুন ‘মেসাক’-এর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে এলাকাটির সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট—সবই বন্ধ হয়ে পড়ে। চারদিকে পানি আর ধসে যাওয়া রাস্তা। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের কাছে পৌঁছানোও হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ।ঠিক তখনই এগিয়ে আসেন দুই তরুণ—লি হেংহাও ও সু তেরং। দুর্গম পাহাড়ি পথ আর […]

‘ক্ষতিকর সাইবার কার্যক্রমের’ অভিযোগ প্রত্যাখ্যান চীনের

চীনের বিরুদ্ধে আনা ‘ক্ষতিকর সাইবার কার্যক্রমের’ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বেইজিং।মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, চীন সব ধরনের সাইবার হামলা ও সাইবার অপরাধের বিরোধিতা এবং আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড দমন করে।তিনি বলেন, সাইবার নিরাপত্তা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে কোনো প্রমাণ ছাড়াই চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা দায়িত্বশীল আচরণ […]

তানজানিয়া-জাম্বিয়া রেলপথে পুনরায় প্রাণ ফেরাতে একসঙ্গে কাজ করবে চীন

তানজানিয়া-জাম্বিয়া রেলওয়ে পুনরুজ্জীবনে তানজানিয়া ও জাম্বিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে চীন।মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ কথা বলেন।তিনি জানান, তানজানিয়া-জাম্বিয়া রেলপথ চীন ও আফ্রিকার ঐতিহ্যবাহী বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এটি শুধু দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি, বরং চীন-আফ্রিকা সহযোগিতারও একটি সফল উদাহরণ হয়ে উঠেছে।লিন […]

দক্ষিণ চীন সাগর ইস্যুতে সতর্ক থাকার আহ্বান চীনের

দক্ষিণ চীন সাগর ইস্যুতে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক ও বিচক্ষণ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ সমর্থন না করারও আহ্বান জানিয়েছে বেইজিং।মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, কয়েকটি ইউরোপীয় দেশ সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের সঙ্গে যৌথ বিবৃতিতে ওই সালিশি রায়ের ১০ বছর পূর্তি উপলক্ষে […]

ইয়েমেন নতুন সামরিক সংঘাত হলে কারো জন্য ভালো হবে না: চীন

ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে পরিস্থিতির আরও অবনতি এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বানও জানিয়েছে দেশটি।সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রতিনিধি সুন লেই বলেন, ‘ইয়েমেনসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের সব দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক […]

কিরগিজস্তানে ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’র পঞ্চম খণ্ড নিয়ে আলোচনা সভা

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সোমবার ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’ গ্রন্থের পঞ্চম খণ্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ সভায় অংশগ্রহণকারীরা বলেন, শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৫তম বার্ষিকীর প্রেক্ষাপটে আয়োজিত এ অনুষ্ঠান দুই দেশ এবং এসসিও-ভুক্ত দেশের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে বইটি নিয়ে মতবিনিময়ের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভা বলেন, চীনের প্রেসিডেন্ট […]

প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নতুন নির্দেশিকা প্রকাশ করল চীন

প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা এবং এই সম্পদের যথাযথ মূল্য ও সুরক্ষা বজায় রাখার লক্ষ্যে চীন একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির জেনারেল অফিস এবং স্টেট কাউন্সিলের জেনারেল অফিস যৌথভাবে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি জারি করে।নতুন এই নির্দেশিকার মূল লক্ষ্য হলো প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি সেগুলোর […]