Browsing monthly archive

July 2026

ছোংছিংয়ে পাহাড় ধসের পর রাতভর উদ্ধার অভিযান

চীনের ছোংছিং পৌর এলাকায় আকস্মিক ভয়াবহ পাহাড় ধসের পর রাতভর উদ্ধার অভিযান চালিয়েছেন উদ্ধারকর্মীরা। জীবিতদের খুঁজে বের করতে দুর্ঘটনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টায় চলছে উদ্ধার তৎপরতা।শুক্রবার সকাল ৯টা ৮ মিনিটে ছোংছিংয়ের ফেংশুই মিয়াও ও থুচিয়া জেলার হানচিয়া উপ-জেলায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ১০টির বেশি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।এ ঘটনার পরপরই চীনের প্রাকৃতিক […]

চীন-রাশিয়ার সামরিক সহযোগিতা নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান বেইজিংয়ের

চীন-রাশিয়ার সামরিক সহযোগিতাকে বস্তুনিষ্ঠ ও যৌক্তিকভাবে দেখার আহ্বান জানিয়েছে চীন। এ নিয়ে অপপ্রচার ও অতিরঞ্জন বন্ধ করার আহ্বানও জানিয়েছে দেশটি।শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এ মন্তব্য করেন। সম্প্রতি চীন ও রাশিয়ার যৌথ নৌ-মহড়া ও সামুদ্রিক টহল নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।চিয়াং বিন জানান, সম্প্রতি চীনের ছিংতাও […]

দক্ষিণ চীন সাগর ইস্যুতে ফিলিপাইনের রাজনৈতিক নাটক প্রত্যাখ্যান চীনের

দক্ষিণ চীন সাগরের দ্বীপ ও প্রবালপ্রাচীর নিয়ে ফিলিপাইনের কিছু রাজনীতিকের কর্মকাণ্ডকে রাজনৈতিক নাটক আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিং বলেছে, এসব কর্মকাণ্ড ইতিহাস ও আন্তর্জাতিক আইনের বাস্তবতা পরিবর্তন করতে পারবে না।শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।সম্প্রতি চোংইয়ে তাওয়ে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর সফর এবং তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি […]

পাপুয়া নিউগিনিতে ‘তাইপেই ইকোনমিক অফিস’ বন্ধ, স্বাগত জানাল চীন

পাপুয়া নিউগিনিতে (পিএনজি) তথাকথিত ‘তাইপেই ইকোনমিক অফিস’ বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন। দেশটির এ পদক্ষেপকে এক-চীন নীতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের প্রতিফলন বলে মন্তব্য করেছে বেইজিং।শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, পাপুয়া নিউগিনি সরকারের এ সিদ্ধান্তকে চীন উচ্চ-মূল্যায়ন করে।তিনি বলেন, এ সিদ্ধান্ত আবারও প্রমাণ করেছে যে এক-চীন নীতি সমুন্নত […]

ছোংছিংয়ে পাহাড় ধসে নিহত ৮: টহলকর্মীর সতর্কবার্তায় বাঁচল অনেকে

দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌরসভায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পাহাড় ধসে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৩৪ জন। ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।শুক্রবার রাতের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে ছোংছিংয়ের ফেংশুই মিয়াও ও থুচিয়া স্বায়ত্তশাসিত কাউন্টির হানচিয়া উপজেলায় এ ভূমিধসের […]

ছোংছিংয়ে ভূমিধস: পুনরুদ্ধারে ৩ কোটি ইউয়ান বরাদ্দ চীনের

 দক্ষিণ-পশ্চিম চীনের ছোছিং পৌরসভায় ভূমিধস-পরবর্তী জরুরি পুনরুদ্ধার কার্যক্রমের জন্য ৩ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি)।শুক্রবার ছোংছিংয়ের ফেংশুই মিয়াও ও থুচিয়া স্বায়ত্তশাসিত কাউন্টিতে ভূমিধসের ঘটনায় পাহাড়ের পাদদেশে থাকা ১০টিরও বেশি আবাসিক ভবন মাটিচাপা পড়ে এবং বহু মানুষ আটকা পড়ে। ঘটনার পরপরই চীনের দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ বিষয়ক জাতীয় কমিশন […]

পক্ষাঘাতগ্রস্ত রোগীদের আশা দেখাচ্ছে চীনের বিসিআই প্রযুক্তি

ফয়সল আবদুল্লাহসম্প্রতি চীনের শাংহাইয়ে পক্ষাঘাতগ্রস্ত এক রোগীর শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে মস্তিষ্ক-কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই ইমপ্ল্যান্ট। বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে অনুমোদিত বিসিআই ইমপ্ল্যান্ট এটি। গবেষণাগার থেকে বাস্তব চিকিৎসাক্ষেত্রে এ প্রযুক্তির ব্যবহারে এ ঘটনাকে এক বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে।শাংহাইয়ের ফুতান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হুয়াশান হাসপাতালে সোমবার অস্ত্রোপচারটি করা হয়। চিকিৎসকরা রোগীর মস্তিষ্কের বাইরের আবরণে এনইও […]

ছোংছিংয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ সি চিন পিংয়ের

দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌরসভার ফেংশুই কাউন্টিতে পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ ও আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারে বৈজ্ঞানিক পদ্ধতিতে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে ফেংশুই কাউন্টির হানচিয়া উপশহরে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের পাদদেশে থাকা একাধিক আবাসিক ভবন ধসে পড়ে এবং কয়েকজন আটকা পড়েন ও নিখোঁজ […]

চীনের বিশ্ব এআই সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী

চীনের শাংহাইয়ে শুরু হওয়া চার দিনব্যাপী ‘বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন’-এ অংশ নিয়েছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। ১৭ জুলাই শুরু হওয়া এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, প্রযুক্তি খাতের নেতা, গবেষক, উদ্ভাবক এবং শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনটি চলবে ২০ জুলাই পর্যন্ত।শুক্রবার সম্মেলনের […]

জাতীয় বৃক্ষমেলায় নজর কাড়ছে চীনা ফুল ও ফলের গাছ

আফরিন মিমসবুজে সাজানোর আহ্বান নিয়ে বাংলাদেশের রাজধানীতে চলছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা-২০২৬। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় এবার প্রকৃতিপ্রেমীদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে চীনের নান্দনিক ফুল ও ফলের গাছ। কংক্রিটের এই শহরে এক টুকরো সবুজের খোঁজে দিনভর বৃষ্টির পরেও প্রতিদিন মেলা প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন বৃক্ষপ্রেমীরা।পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এই আয়োজনে […]

চীনে বেড়েছে বিদেশি পুঁজির প্রবাহ

চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনে বিদেশি পুঁজির নিট প্রবাহ বেড়েছে প্রায় ১৬ হাজার কোটি মার্কিন ডলার। শুক্রবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বৈদেশিক মুদ্রা প্রশাসন-সেফা।সংবাদ সম্মেলনে সেফার ব্যালান্স অব পেমেন্টস বিভাগের প্রধান চাও ইউচাও জানান, গেল বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি উল্লেখযোগ্য বেশি। সরাসরি বিনিয়োগ, পোর্টফোলিও বিনিয়োগ এবং বিদেশ থেকে নেওয়া আমানত […]

হংকং ইস্যুতে মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানাল চীন

চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনায় দু’দেশের সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সংক্রান্ত জাতীয় জরুরি অবস্থা আর না বাড়ানোর মার্কিন সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেক করে স্বাগত জানিয়েছে চীন। শুক্রবার এ কথা জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়-এমওসি’র এক মুখপাত্র।২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরিত নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে হংকং সংক্রান্ত ওই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়। […]

চীনের সাংবাদিকদের আইনগত অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রকে আহ্বান

যুক্তরাষ্ট্রে কর্মরত চীনা সাংবাদিকদের আইনসম্মত অধিকার ও স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান ।শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র লিন বলেন, ‘ট্রাম্প প্রশাসনের সাংবাদিকদের ভিসার মেয়াদ কমানোর সিদ্ধান্তে প্রভাবিত হবেন চীনের গণমাধ্যমকর্মীরাও।’তিনি বলেন, ‘জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময়ে যুক্তরাষ্ট্রের আরোপিত বিধিনিষেধ কোন পক্ষের স্বার্থই রক্ষা করে […]

৬জি উন্নয়নে এগিয়ে যাচ্ছে চীন

ফয়সল আবদুল্লাহকৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট ইন্টারনেট, ওয়্যারলেস সেন্সিংসহ বিভিন্ন প্রযুক্তির সমন্বয়ে সিক্স-জির মূল প্রযুক্তি উন্নয়নে কাজ চলছে। ২০২৯ সালের মধ্যে নিজস্ব সিক্স-জি প্রযুক্তি সমাধান তৈরি এবং বাণিজ্যিক ব্যবহারের ভিত্তি গড়ে তোলার লক্ষ্য নিয়েছে চীন। ইমার্সিভ যোগাযোগ, নিম্ন উচ্চতার অর্থনীতি, এমবডিড ইন্টেলিজেন্স ও স্মার্ট সমুদ্রসহ নতুন নতুন ক্ষেত্রে সিক্স-জি প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে দেশটির।২০২৬ সালের মোবাইল […]

যুক্তরাজ্যে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান জাতীয়করণ, চীনের তীব্র প্রতিবাদ

ব্রিটেনে একটি চীনা মালিকানাধীন স্টিল কম্পানি জাতীয়করণে যুক্তরাজ্য সরকারের এমন সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। শুক্রবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্তে বেইজিং গভীর অসন্তোষ প্রকাশ করছে এবং যুক্তরাজ্যে চীনা কোম্পানিগুলোর প্রতি ন্যায্য ও বৈষম্যহীন আচরণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিটিশ স্টিল […]