ফিফা সভাপতির পরিকল্পনার সমালোচনা করে চাকরি হারালেন কেভিন লামুর
বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনার বিরোধিতা করায় ফিফার জ্যেষ্ঠ নির্বাহী কেভিন লামুরকে বরখাস্ত করা হয়েছে।
Browsing monthly archive
বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনার বিরোধিতা করায় ফিফার জ্যেষ্ঠ নির্বাহী কেভিন লামুরকে বরখাস্ত করা হয়েছে।
বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেও তিনি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।
সরকারের প্রথম ১৮০ দিনে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম সন্তোষজনক বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ফলে আমদানি নির্ভরতা কমছে।
গোপালগঞ্জের মুকসুদপুরে ঋণের চাপে বিষপান করে ছেলের মৃত্যুর পর, তার মরদেহ দেখে বাবারও মৃত্যু হয়েছে। একই দিনে বাবা ও ছেলের জানাজা সম্পন্ন হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সালিসে অভিযুক্তকে লঘু শাস্তি দেওয়ায় ক্ষুব্ধ পরিবার।
২০২৭ সালের হজ গমনেচ্ছুদের জন্য মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু করেছে পিএইচসিসি। নিবন্ধিত হেলথ কার্ডধারীরা বিনামূল্যে এই সেবা পাবেন।
হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে আটক হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
গোপালগঞ্জের বৌলতলী এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অসুস্থতাজনিত কারণে সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থা চালু করা হয়েছে।
গল টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। মাঠ ছাড়তে হয় তাঁকে।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালের ভেতরে যাতায়াত সহজ করতে সম্পূর্ণ বিনামূল্যে শাটল সার্ভিস চালু করা হয়েছে, যা প্রতি ১৫ মিনিট অন্তর চলাচল করে।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। কোনো প্রার্থী সরে না দাঁড়ালে আগামী বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।