abc, Author at Mati News - Page 20 of 481
Wednesday, July 22

Author: abc

প্রবীণদের জীবনে নতুন গল্প লিখছে শাংহাইয়ের এই কমিউনিটি

প্রবীণদের জীবনে নতুন গল্প লিখছে শাংহাইয়ের এই কমিউনিটি

Default
জুন ১৬, সিএমজি বাংলা ডেস্ক: একসময় বার্ধক্য মানেই ছিল নিঃসঙ্গতা আর নির্ভরতার গল্প। তবে চীনের শাংহাইয়ে সেই ধারণা বদলে দিচ্ছে বিশেষ প্রবীণবান্ধব কমিউনিটি। যেখানে চিকিৎসা, খাবার, শরীরচর্চা আর আড্ডায় জীবনের শেষ সময়টাও কাটছে স্বস্তি আর আনন্দে। সূর্য ওঠার আগেই ঘর থেকে বেরিয়ে পড়েন ৭২ বছর বয়সী ইয়ইন ই। হাতে ছোট ব্যাগ, মুখে হাসি। সকালের নাস্তা কমিউনিটির ক্যান্টিনে, তারপর বন্ধুদের সঙ্গে গল্প করতে লাইব্রেরি, বিকেলে একটু ব্যায়াম। দিন শেষে প্রয়োজনে চিকিৎসকও হাতের নাগালে। জীবনের শেষবেলায় এখন তার কাছে জীবন মানে সাজানো এক বাগান। চীনের শাংহাইয়ের পুতোং নিউ এরিয়ার সাংকাং কমিউনিটি বয়স্কদের জন্য এমন এক পরিবেশ গড়ে তোলা হয়েছে, যেখানে শুধু দিন পার করা নয়, মর্যাদা আর আনন্দ নিয়েই কাটছে জীবন। বিশ্বের অন্যতম অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র সাংহাইয়ে বর্তমানে প্রায় ৬০ লাখ প্রবীণ আছে, যা শহরের জনসংখ্যার ৩৭ শতাংশেরও বেশি।...
কুইচৌর থোংরেনে শুরু হলো ড্রাগন বোট শোভাযাত্রা

কুইচৌর থোংরেনে শুরু হলো ড্রাগন বোট শোভাযাত্রা

China
জুন ১৬, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের থোংরেন শহরে রবিবার শুরু হয়েছে বর্ণাঢ্য ড্রাগন বোট শোভাযাত্রা। আসন্ন এই নৌকা বাইচ উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য উৎসবের আগাম আমেজ নিয়ে এসেছে। রোববার সকালে একটি স্থানীয় ঘাটে শোভাযাত্রার সূচনা হয়। এ সময় প্রায় ২০০টি নৌকা বিভিন্ন বিন্যাসে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। এর মধ্যে ছিল ঐতিহ্যবাহী চীনা প্রমোদতরী, বাঁশের ভেলা, ঐতিহ্যবাহী ড্রাগন বোট এবং স্থানীয় বিশেষ প্রতিযোগিতা ‘নিউলং’-এর নৌকা। শোভাযাত্রার পথটি সিনচিয়াং নদীর প্রধান মনোরম অঞ্চল অতিক্রম করে, যা থোংরেন শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ও সাংস্কৃতিক আকর্ষণকে সংযুক্ত করেছে। প্রমোদতরীগুলোতে শিল্পীরা দর্শকদের জন্য ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশন করেন। ঘন্টা ও ঢাকের শব্দের মধ্যে নাবিকরা একে অপরের ওপর জল ছিটিয়ে দেন। এই বিশেষ রীতির মাধ্যমে তারা পরস্...
সময়মতো পূর্বাভাসেই বেঁচে যাচ্ছে চীনের জুঁই

সময়মতো পূর্বাভাসেই বেঁচে যাচ্ছে চীনের জুঁই

Agriculture Tips, China
ফয়সল আবদুল্লাহ চীনের দক্ষিণাঞ্চলে কয়েকদিনের টানা বৃষ্টির পর যখন ফুলের গুণগত মান ও বাজারদর নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন জুঁইচাষি, তখন তাদের উদ্ধারে এগিয়ে আসে আবহাওয়া পূর্বাভাস। চীনের বৃহত্তম জুঁই উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংচৌ শহর এখন আবহাওয়াভিত্তিক সেবা ব্যবহার করে জুঁই শিল্পকে আরও টেকসই করে তুলছে। মে’র শেষ দিকে হেংচৌর বিস্তীর্ণ মাঠে জুঁই ফুল সংগ্রহের মৌসুম শুরু হয়। সুগন্ধি ও চা শিল্পে ব্যবহৃত এই ফুল আবহাওয়ার প্রতি বেশ সংবেদনশীল। অতিরিক্ত বৃষ্টি ফুলের সুগন্ধ কমিয়ে দেয় এবং গুণগত মান নষ্ট করে, অন্যদিকে খরা ও অতিরিক্ত তাপ কুঁড়ির বিকাশ ব্যাহত করে উৎপাদন কমিয়ে দেয়। হেংচৌর ৬৬৭ হেক্টর আয়তনের জুঁই বাগান ‘চাইনিজ জেসমিন গার্ডেন’-এর ব্যবস্থাপক উ চিফু বলেন, জুঁই আবহাওয়ার ওপর নির্ভরশীল। রোদেলা দিনে ফুলের সুগন্ধ বেশি থাকে এবং বাজারমূল্যও ভালো পাওয়া যায়। তবে টানা বৃষ্...
স্পেসএক্স-এর আইপিও আমেরিকার সম্পদ বৈষম্য তুলে ধরেছে, নতুন ‘রবিন হুডের’ প্রত্যাশা ডেমোক্র্যাটিকদের

স্পেসএক্স-এর আইপিও আমেরিকার সম্পদ বৈষম্য তুলে ধরেছে, নতুন ‘রবিন হুডের’ প্রত্যাশা ডেমোক্র্যাটিকদের

Cover Story
জুন ১৫: আমেরিকার সম্পদ ক্রমশ মুষ্টিমেয় কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। ঠিক যেমন স্পেসএক্স-এর আইপিও সম্পদ সৃষ্টির একটি ঢেউ তুলেছিল, তেমনি এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, আবারও সম্পদ বৈষম্য নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছেন। স্পেসএক্স গত ১২ জুন নাসডাকে শেয়ার প্রতি ১৫০ ডলারে লেনদেন শুরু করে এবং দিনের শেষে ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে এর বাজার মূলধন ২.১ ট্রিলিয়ন ডলারে দাঁড়ায়। স্পেসএক্স-এর প্রায় ৪২ শতাংশ শেয়ারের মালিক মাস্ক মানব ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ারে পরিণত হন। এ ছাড়া, কর্মচারী স্টক মালিকানা এবং ইক্যুইটি ইনসেনটিভ ব্যবস্থার মাধ্যমে, এই আইপিও স্পেসএক্স-এর প্রায় ৪০০জন মূল কর্মচারীর শেয়ারের মূল্য ১০০ মিলিয়ন ডলার বা তার বেশি হয়। এদের মধ্যে কেবল ঊর্ধ্বতন কর্মকর্তারাই নন, বরং প্রকৌশলী এবং উত্ক্ষেপণ কেন্দ্রের সাধারণ কর্মীদের মতো প্রাথমিক পর্যায়ের কর্মচারীরাও রয়েছেন। পরবর্তীতে, ম্যাসাচুসেটসের সিনে...
প্রযুক্তির মহাপ্রাচীরে দারিদ্র্য আটকাল চীন, সম্ভাবনা বাংলাদেশেরও

প্রযুক্তির মহাপ্রাচীরে দারিদ্র্য আটকাল চীন, সম্ভাবনা বাংলাদেশেরও

China, Op-ed
ফয়সল আবদুল্লাহ রাত গভীর। চীনের কুইচৌ প্রদেশের একটি হাসপাতালের ওয়ার্ডে শুয়ে আছেন পঞ্চাশোর্ধ্ব ছেন ইউকুও। চোখে ঘুম নেই। হাসপাতালের বেডে শুয়ে কেটেছে কয়েকটি দিন। টেনশনটা নিজের রোগ নিয়ে নয়। মন পড়ে আছে বাড়ির খামারে। গবাদিপশুগুলোকে ফেলে এসেছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর স্ত্রীও কাছছাড়া হয়নি। প্রাণীগুলোকে খাবার দেওয়ার কেউ আছে? এদিকে হাসপাতালের বিলটাও বেড়ে চলেছে লাগামহীন। ছেন স্পষ্ট বুঝতে পারছিলেন, তার এমন অসুস্থতা মানেই সংসারটা আবার রাতরাতি চলে যাবে দারিদ্র্যের পাড়ায়। যে দারিদ্র্যটাকে তিনি এর আগে একবার ঝেঁটিয়ে বিদায় জানিয়েছিলেন। তবে ছেনের কানে তখনও একটা খবর পৌঁছায়নি। তার এই ঘোরতর সংকটের খবর কিন্তু চলে গেছে স্থানীয় প্রশাসনের কানে। হাসপাতালের বিলের খবরটাও তারা জানেন। কীভাবে? ছেনের মতো নিম্নবিত্ত মানুষের হাসপাতাল বিল যখন একটা সীমা অতিক্রম করে, তখনই টনক নড়ে কুইচৌ প্রদেশের একটি এআই পর্যবেক্ষণ ...
‘আমি হবো নিঃস্বার্থ; জনগণের প্রতি থাকব অঙ্গীকারাবদ্ধ’

‘আমি হবো নিঃস্বার্থ; জনগণের প্রতি থাকব অঙ্গীকারাবদ্ধ’

China
১৯৭৪ সালে, তরুণ সি চিন পিং, শ্যানসি প্রদেশের লিয়াংচিয়াহে গ্রামে চীনা কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং উত্পাদন ব্রিগেডের সিপিসি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় লিয়াংচিয়াহের জমি ছিল অনুর্বর। সম্পাদক হওয়ার পর, তিনি গ্রামের মানুষের সঙ্গে মিলে পলি-ধারণ বাঁধ নির্মাণ করেন। তখন তিনি বলেছিলেন, “এখানে বাঁধ তৈরি হলে সেচযোগ্য জমির পরিমাণ অনেক বেড়ে যাবে; ভবিষ্যতে লিয়াংচিয়াহের প্রজন্মের পর প্রজন্ম এর সুফল ভোগ করবে।” লিয়াংচিয়াহেতে সাত বছরের সময়কালে তিনি গ্রামবাসীদের নিয়ে কূপ খনন, পলি-ধারণ বাঁধ নির্মাণ, টেরেসিং জমি তৈরি, বায়োগ্যাস পুল নির্মাণ এবং লৌহশিল্প সমবায়, বিক্রয়কেন্দ্র ও সেলাই সমবায় প্রতিষ্ঠা করেন। তিনি গ্রামের মানুষের জন্য বহু কল্যাণকর ও বাস্তব কাজ করেছেন। ১৯৮২ সালের মার্চ থেকে ১৯৮৫ সালের মে পর্যন্ত সি চিন পিং, হেপেই প্রদেশের চেংতিং জেলায় সিপিসির উপ-সম্পাদক ও পরে সম্পাদক ...
চড়া খরচ ও ভিসা জটিলতা: যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ পর্যটনে হতাশা

চড়া খরচ ও ভিসা জটিলতা: যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ পর্যটনে হতাশা

Cover Story
জুন ১৫:  মার্কিন নিউ ইয়র্ক সিটি হোটেল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজয় দণ্ডপাণি সম্প্রতি গণমাধ্যমকে বলেন, "সব মিলিয়ে, এটি হতাশাজনক। আমার আর কিছু বলার নেই।" অ্যাসোসিয়েশনটি বিশ্বকাপ-সম্পর্কিত হোটেল রুম থেকে আয়ের পূর্বাভাস ৬০ শতাংশ কমিয়ে প্রায় ৬০ মিলিয়ন (৬০০ লাখ) ডলারে নামিয়ে এনেছে। দণ্ডপাণি আরও জানান, প্রত্যাশার চেয়ে কম চাহিদার কারণে নিউ ইয়র্কের অনেক হোটেল তাদের রুমভাড়া কমিয়ে দিয়েছে। শহরের বৃহত্তম হোটেল 'নিউ ইয়র্ক হিলটন মিডটাউন'-এর রুমের ভাড়া ডিসেম্বরের নির্ধারিত মূল্যের তুলনায় অর্ধেক হয়ে গেছে, যা এখন প্রতি রাতে ৪১৫ ডলার। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার ২-১ গোলে জয়ের ম্যাচ চলাকালে, মেক্সিকোর গুয়াদালাহারার অ্যাক্রন স্টেডিয়ামের স্ট্যান্ডজুড়ে টেলিভিশন ক্যামেরা বারবার প্যান করে, যেখানে অসংখ্য খালি আসন দেখা যায়। বিশেষ করে সাইডলাইনের কাছাকাছি ...
সিচাংয়ে চালু হলো ৫ আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক পার্ক

সিচাংয়ে চালু হলো ৫ আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক পার্ক

China
জুন ১৫, সিএমজি বাংলা ডেস্ক: প্রত্নতাত্ত্বিক স্থানের সুরক্ষা এবং পুনরুজ্জীবিত করার লক্ষ্যে প্রথম ধাপে আঞ্চলিক পর্যায়ের পাঁচটি প্রত্নতাত্ত্বিক পার্কের উদ্বোধন করেছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাং। উদ্বোধন হওয়া এই পাঁচটি বিশেষ স্থানের মধ্যে রয়েছে মধ্য সিচাংয়ে আবিষ্কৃত প্রথম নব্যপ্রস্তরযুগীয় প্রাচীন ঐতিহ্যবাহী স্থান। আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য ব্যুরোর কর্মকর্তা সুন তান এই উদ্যোগ সম্পর্কে বলেন, প্রত্নতাত্ত্বিক গবেষণার সুফল যেন সাধারণ মানুষ ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে প্রত্নস্থলগুলোর সুরক্ষা, শিক্ষামূলক সফর, প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং সার্বিক পাবলিক সুবিধার অবকাঠামো নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখবে সিচাং। চীনের কেন্দ্রীয় সরকার দীর্ঘ সময় ধরে সিচাংয়ের সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, পোতালা প্রাসাদের তালপাতার পাণ্ডু...
শাংহাইয়ে মাত্র ১০ মিনিটেই তৈরি হচ্ছে ভিএফএক্স দৃশ্য

শাংহাইয়ে মাত্র ১০ মিনিটেই তৈরি হচ্ছে ভিএফএক্স দৃশ্য

China, Entertainment
জুন ১৫, সিএমজি বাংলা ডেস্ক: শাংহাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফিল্ম সিটিকে কাজে লাগিয়ে কম্পিউটিং পাওয়ার, ডাটা, এআই মডেল এবং এর বাস্তব প্রয়োগের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ‘এআই চলচ্চিত্র ইকোসিস্টেম’ গড়ে তুলছে শাংহাই। এর মাধ্যমে শহরটি মূলত চলচ্চিত্র এবং প্রযুক্তির একীভূত উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। চলতি বছরের ‘শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ চলাকালীন একটি কর্মশালায় সংশ্লিষ্ট কর্মীরা দেখিয়েছেন কীভাবে গ্রিন স্ক্রিন এবং ভার্চুয়াল স্টুডিওর সাহায্যে তরবারির ওপর ভর করে কারো উড়ে যাওয়ার দৃশ্য মাত্র ১০ মিনিটে তৈরি করা সম্ভব। অতীতে এই ধরনের দৃশ্য তৈরিতে কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত। শাংহাইভিত্তিক একটি ভার্চুয়াল প্রোডাকশন প্রযুক্তি কোম্পানির বিপণন পরিচালক ওয়াং ই বলেন, আমাদের নতুন এআই কার্যপদ্ধতি থ্রিডি (মডেল বা অ্যাসেট তৈরির ক্লান্তিকর প্রক্রিয়াটিকে পুরোপুরি এড়িয়ে যেতে পারে। ...
হাঙ্গেরি-চীন যৌথ গবেষণা কেন্দ্র চালু

হাঙ্গেরি-চীন যৌথ গবেষণা কেন্দ্র চালু

China
জুন ১৫, সিএমজি বাংলা ডেস্ক: উচ্চ-পর্যায়ের আন্তর্জাতিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে চীনের ফুচিয়ান প্রদেশের সানমিং শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘হাঙ্গেরি স্টাডিজ সেন্টার’। এই গবেষণা কেন্দ্রে ২০ জন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ গবেষক অন্তর্ভুক্ত হয়েছেন। পাশাপাশি হাঙ্গেরিতে অবস্থানরত প্রবাসী চীনা পেশাদারদেরও এই উদ্যোগে যুক্ত করা হয়েছে। মূলত এই অঞ্চলের প্রবাসী চীনাদের নেটওয়ার্ক ও সম্পদকে কাজে লাগিয়ে মাঠপর্যায়ের বাস্তবমুখী গবেষণা পরিচালনা করাই কেন্দ্রটির মূল লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে সানমিং ইউনিভার্সিটির পার্টি প্রধান ছেন লিপিং বলেন, এই কেন্দ্রটি একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও মাঠপর্যায়ের অনুসন্ধানের ওপর ভিত্তি করে একটি অত্যন্ত উদ্ভাবনী গবেষণা সম্প্রদায় গড়ে তুলবে। অনুষ্ঠানে চীনের সমাজ বিজ্ঞান একাডেমি, পিকিং ইউনিভার্সিটি এবং হাঙ্গেরির ইওটভোস লোরান্ড ইউনিভার্সিটি ও ইউনিভার্সি...
বিশ্বকাপ উন্মাদনায় চীনের সিনেমা হলে দর্শকদের ভিড়

বিশ্বকাপ উন্মাদনায় চীনের সিনেমা হলে দর্শকদের ভিড়

China
জুন ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ উপভোগের নতুন মাধ্যম হিসেবে চীনে জনপ্রিয় হয়ে উঠেছে সিনেমা হলে খেলা দেখা। বড় পর্দা, উন্নত শব্দব্যবস্থা এবং শত শত ফুটবলপ্রেমীর সম্মিলিত উচ্ছ্বাস বিশ্বকাপের ম্যাচগুলোকে আরও রোমাঞ্চকর করে তুলছে। গত বৃহস্পতিবার মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা ওঠে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল এবং অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ। চীনের শাংহাইয়ের একটি সিনেমা হলে বিশাল পর্দা, সারাউন্ড সাউন্ড ও আরামদায়ক আসনের মাধ্যমে দর্শকদের জন্য তৈরি করা হয়েছে স্টেডিয়ামের মতো পরিবেশ। চীনা পুরুষ ফুটবল দলের সাবেক প্রধান কোচ চু কুয়াংহু বলেন, দেশের কোনো সিনেমা হলে প্রথমবারের মতো ম্যাচ দেখলাম। ঘরে বসে দেখার সঙ্গে এর কোনো তুলনাই হয় না। বড় পর্দা এবং অন্য দর্শকদের সঙ্গে একসঙ্গে খেলা দেখা...
চীনে বছরে ১ কোটি ৫০ লাখের বেশি মানুষের রক্তদান

চীনে বছরে ১ কোটি ৫০ লাখের বেশি মানুষের রক্তদান

China
চীনে স্বেচ্ছায় রক্তদানের আওতায় প্রতি বছর ১ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ রক্তদান করেন। দেশটির সরকারি তথ্য থেকে এ তথ্য জানা গেছে। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) এবং আরও আটটি সরকারি বিভাগ যৌথভাবে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করে এবং স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়ে জনসাধারণের উদ্দেশে একটি আবেদন প্রকাশ করে। আবেদনে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সদস্য, চীনের কমিউনিস্ট যুবলীগ (সিওয়াইএলসি) সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সুস্থ থাকলে স্বেচ্ছায় রক্তদানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। বর্তমানে চীনে চিকিৎসা খাতে ব্যবহৃত সব রক্তই সুস্থ নাগরিকদের স্বেচ্ছায় ও বিনামূল্যে দেওয়া রক্তদানের মাধ্যমে সংগ্রহ করা হয়। মোট রক্তদানের পরিমাণ, রক্তদাতার সংখ্যা এবং রক্তের নিরাপ...
সি চিন পিংয়ের সবুজ দর্শন: বদলে যাচ্ছে চীনের উন্নয়ন ধারা

সি চিন পিংয়ের সবুজ দর্শন: বদলে যাচ্ছে চীনের উন্নয়ন ধারা

China
পরিবেশ সুরক্ষা আর অর্থনৈতিক উন্নয়ন—দুইয়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে এগিয়ে যাচ্ছে চীন। দূষিত নদী পুনরুদ্ধার থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, কার্বন নিঃসরণ কমানো থেকে পরিবেশবান্ধব জীবনধারা—সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে পরিবর্তনের ছাপ। প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সবুজ উন্নয়ন দর্শনের আলোকে দেশটি গড়ে তুলতে চায় মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক নতুন মডেল। ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও গুরুত্ব পেয়েছে পরিবেশবান্ধব উন্নয়ন। লক্ষ্য—অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ নিশ্চিতের পাশাপাশি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা। এই পরিবর্তনের বাস্তব চিত্র এখন পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের রুইআন শহর। একসময় দূষণে জর্জরিত ওয়েনরুইথাং নদী এখন স্বচ্ছ ও মনোরম। নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজ। ফলে বাসিন্দাদের কাছে এ জায়গা এখন অবসর কাটানোর জনপ্রিয় স্থান। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আগে নদীর ধারে হাঁ...
চীনের বাজারে দেদার বিকোচ্ছে হিউম্যানয়েড, কমছে দাম

চীনের বাজারে দেদার বিকোচ্ছে হিউম্যানয়েড, কমছে দাম

China, Tech news
ফয়সল আবদুল্লাহ দিন দিন বাজারে জাঁকিয়ে বসেছে চীনের হিউম্যানয়েড রোবট। উৎপাদন বাড়ায় দামও কমে আসছে উল্লেখযোগ্যভাবে। সম্প্রতি চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবটিক্স তাদের নতুন হিউম্যানয়েড রোবট আর১ উন্মোচন করেছে, যার দাম রাখা হয়েছে ২৬ হাজার ৯০০ ইউয়ান বা প্রায় ৫ লাখ টাকা। এটি প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত সবচেয়ে সাশ্রয়ী হিউম্যানয়েড রোবট। নোটিক্স রোবটিক্স বাজারে এনেছে বুমি নামের রোবট, দাম ৯ হাজার ৯৯৮ ইউয়ান। এটি ১০ হাজার ইউয়ানের নিচে প্রথম দিকের ভোক্তামুখী হিউম্যানয়েড রোবটগুলোর একটি। একই সময়ে বুস্টার রোবটিক্স তাদের কে১ সিরিজের রোবট ২৯ হাজার ৯০০ ইউয়ান থেকে বিক্রি শুরু করে। দাম কমার প্রবণতা শুধু ভোক্তামুখী রোবটেই সীমাবদ্ধ নয়। শিল্পখাতে ব্যবহৃত হিউম্যানয়েড রোবটের দামও এসেছে ১ লাখ ইউয়ানের নিচে। অ্যাস্ট্রিবট-এর টি১ রোবটের প্রারম্ভিক মূল্য ৮৯ হাজার ৯০০ ইউয়ান। মাত্র কয়েক বছর আগ...
পর্দা নামল ছোংছিং অ্যানিমেশন চলচ্চিত্র সপ্তাহ, ‘গোল্ডেন ক্যামেলিয়া’ পুরস্কার ঘোষণা

পর্দা নামল ছোংছিং অ্যানিমেশন চলচ্চিত্র সপ্তাহ, ‘গোল্ডেন ক্যামেলিয়া’ পুরস্কার ঘোষণা

China
দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিংয়ে হয়ে গেল ’২০২৬ ছোংছিং আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র সপ্তাহ’। শুক্রবার শেষ হওয়া সপ্তাহব্যাপী এই আয়োজনে অংশ নেন বিভিন্ন দেশের অ্যানিমেশন নির্মাতা, শিল্পী ও দর্শক। যেখানে প্রদর্শনী, পুরস্কার প্রদান এবং শিল্পখাতভিত্তিক সহযোগিতার মাধ্যমে অ্যানিমেশন জগতের পেশাজীবীদের মধ্যে মতবিনিময় হয়। এবারের আসরে বিভিন্ন দেশ থেকে মোট ৫০১টি অ্যানিমেটেড কাজ প্রতিযোগিতায় জমা পড়ে। চূড়ান্ত পর্যায়ে ২৩টি কাজ, যার মধ্যে ‘নোবডি’ শীর্ষক একটি অ্যানিমেশন অন্তর্ভুক্ত এবং পাঁচজন ব্যক্তিকে মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন ক্যামেলিয়া’ পুরস্কারে ভূষিত করা হয়। উৎসবে মোট ৫৩টি প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়, যা অ্যানিমেশন শিল্পে নতুন সহযোগিতার সম্ভাবনা তৈরি হবে বলে আশাবাদী আয়োজকরা। এ ছাড়া গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে চায়না মিডিয়া গ্রুপ এবং ছোংছিং পৌর সরকার যৌথভাবে ‘ওয়েস্টার্ন ক্রিয়েটিভ সেন্টার’ চাল...