Browsing author

abc

চীনে গোল্ডেন রুস্টার চলচ্চিত্র উৎসব শুরু, পুরস্কার ঘোষণা ১০ নভেম্বর

চীনের পূর্বাঞ্চলীয় ফুচিয়ান প্রদেশের সিয়ামেনে শুরু হয়েছে ২০২৬-এর ‘চায়না গোল্ডেন রুস্টার অ্যান্ড হান্ড্রেড ফ্লাওয়ার্স’ চলচ্চিত্র উৎসব। শুক্রবার সন্ধ্যায় জমকালো এ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র আয়োজন।উদ্বোধনী অনুষ্ঠানটি দুটি পর্বে সাজানো হয়েছে। এতে চীনা চলচ্চিত্রশিল্পের প্রাণবন্ত বিকাশ, সৃজনশীলতা এবং উদ্ভাবনী সক্ষমতার নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাণের নেপথ্যের […]

এপেক সম্মেলন সম্প্রচারে শেনচেনে প্রস্তুত সিএমজি

চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের শেনচেনে আগামী ১৮ ও ১৯ নভেম্বর বসতে যাচ্ছে যাচ্ছে ৩৩তম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) অর্থনৈতিক নেতাদের সম্মেলন। গুরুত্বপূর্ণ এ সম্মেলন ঘিরে সম্প্রচারের প্রস্তুতি জোরেশোরে চালিয়ে যাচ্ছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।সম্প্রতি সম্মেলনের সম্প্রচার কার্যক্রমে নিয়োজিত ১০টিরও বেশি প্রযুক্তিগত সহায়তাকারী যান শেনচেনে পৌঁছেছে। এসব যানের মধ্যে রয়েছে ফোরকে আল্ট্রা-হাই-ডেফিনিশন (ইউএইচডি) সম্প্রচার ট্রাক, […]

চীন-ইইউ’র বাণিজ্যিক উদ্বেগ নিরসনে আলোচনা চায় বেইজিং

চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক উদ্বেগ নিরসনে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছে বেইজিং। নিজেদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সমস্যার মুখোমুখি হতে ইইউ’র প্রতি এ জানায় দেশটি। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান।ইইউ থেকে আমদানি করা প্যারা-অ্যারামিড ফিলামেন্ট ইয়ার্ন এবং […]

চীনের কমিউনিস্ট পার্টির ২১তম জাতীয় কংগ্রেসের প্রতিনিধি নির্বাচনের কাজের নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় কমিটি

নভেম্বর ৭: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে বেইজিংয়ে সিপিসির ২১তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে। সম্প্রতি সিপিসির কেন্দ্রীয় কমিটি ‘২১তম জাতীয় কংগ্রেসের প্রতিনিধি নির্বাচনসংক্রান্ত বিজ্ঞপ্তি’ জারি করেছে। এতে প্রতিনিধি নির্বাচনের কাজের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া, কেন্দ্রীয় সাংগঠনিক বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি বৈঠক […]

শাংহাইয়ে অনুষ্ঠিত হলো নবম হংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বিশেষ অধিবেশন

নভেম্বর ৭: গত বৃহস্পতিবার শাংহাইয়ে নবম হংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের ‘উচ্চমানের উন্মুক্ততার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন—চীনের খাবার টেবিলে বিশ্বের নানা দেশের সুস্বাদু খাবার’ শীর্ষক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অধিবেশনের যৌথ আয়োজক ছিল চায়না মিডিয়া গ্রুপের কৃষি ও গ্রামীণ বিষয়ক অনুষ্ঠান কেন্দ্র এবং ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনমিকস। এতে […]

মস্কোতে অনুষ্ঠিত হলো ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপের রাশিয়া পর্ব

নভেম্বর ৭: গত বৃহস্পতিবার, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং রাশিয়ায় চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে মস্কোতে ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপের রাশিয়া পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন চীনের উপ-প্রচারমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই শিয়োং।শেন হাই শিয়োং বলেন, বর্তমানের চীনকে বুঝতে হলে চীনের কমিউনিস্ট পার্টিকে বুঝতে হবে। […]

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান আলেকজান্ডার দে ক্রো’র চোখে সিআইআইই

চীনের শাংহাইয়ে শুরু হয়েছে নবম চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই)। এবারই প্রথম এই মেলায় অংশ নিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সংস্থাটির প্রশাসক আলেকজান্ডার দে ক্রো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।আন্তর্জাতিক উন্মুক্ততা ও সহযোগিতায় নতুন গতি সঞ্চারে এই মেলার ভূমিকা এবং চীনের উচ্চমানের উন্মুক্ততা সম্প্রসারণের উদ্যোগের বৈশ্বিক প্রভাব নিয়ে কথা বলেন তিনি।চায়না মিডিয়া গ্রুপ […]

শেনচৌ-২৪ মানববাহী মহাকাশ মিশনের লোগো উন্মোচন করল চীন

শেনচৌ-২৪ মানববাহী মহাকাশ মিশনের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করেছে চীনের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ)।শনিবার সংস্থাটির প্রকাশিত বিবরণ অনুযায়ী, লোগোটির পটভূমিতে পৃথিবীকে তুলে ধরা হয়েছে। এর মূল চিত্রে কক্ষপথে চীনের মহাকাশ স্টেশনের সঙ্গে শেনচৌ-২৪ মানববাহী মহাকাশযানের সংযুক্ত হওয়ার দৃশ্য দেখানো হয়েছে।লোগোটির নকশায় ভিন্ন রঙের দুটি অর্ধবৃত্তের মাধ্যমে প্রতিসম বিন্যাস তৈরি করা হয়েছে। ওপরের গাঢ় নীল অর্ধবৃত্ত বিশাল […]

প্রেসিডেন্ট সি চিন পিং এবং গ্যাবনের প্রেসিডেন্ট ব্রাইস অলিভিয়া এনগুইমার বৈঠক

নভেম্বর ৭: গতকাল (শুক্রবার) বিকেলে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের পিপলস গ্রেট হলে চীন সফরে আসা গ্যাবনের প্রেসিডেন্ট ব্রাইস অলিভিয়া এনগুইমার সঙ্গে বৈঠক। দুই দেশের নেতারা যৌথভাবে ঘোষণা দেন যে, দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন যুগের চীন-গ্যাবন অভিন্ন কল্যাণের সমাজে উন্নীত করা হবে।প্রেসিডেন্ট সি চিন পিং উল্লেখ করেন, চীন ও গ্যাবনের ঐতিহ্যবাহী বন্ধুত্ব সুদীর্ঘ, যা দুই […]

অ্যান্টার্কটিকায় চীনের ৪৩তম বৈজ্ঞানিক অভিযান শুরু

আফরিন মিম: পৃথিবীর শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকা। বরফে ঢাকা দুর্গম এই অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণার গুরুত্ব দিন দিন বাড়ছে। সেই গবেষণাকে আরও এগিয়ে নিতে নতুন বৈজ্ঞানিক অভিযান শুরু করেছে চীন। হাইনান প্রদেশের সানইয়া শহর থেকে শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশটির ৪৩তম অ্যান্টার্কটিক বৈজ্ঞানিক অভিযান।এবারের অভিযানে গুরুত্ব পাচ্ছে মেরু অঞ্চলে গবেষণার অবকাঠামো […]

চীনের সেরেস-২ রকেটে মহাকাশে গেল চার উপগ্রহ

নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বেসরকারি মহাকাশ কোম্পানি গ্যালাকটিক এনার্জির তৈরি ‘সেরেস-২’ রকেট শনিবার সকালে চারটি উপগ্রহ কক্ষপথে পাঠিয়েছে। বেইজিং সময় সকাল ৭টা ৩৭ মিনিটে চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।চীনা মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান গ্যালাকটিক এনার্জির তৈরি সেরেস-২ রকেটের এটি দ্বিতীয় উৎক্ষেপণ। ট্রাক থেকে উৎক্ষেপণের উপযোগী এই মাঝারি সক্ষমতার রকেটটি প্রযুক্তিগত উন্নয়নের […]

চীন-গ্যাবন সম্পর্ক গভীর করা দুই দেশের জনগণের অভিন্ন প্রত্যাশা: সি চিন পিং

নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও গ্যাবনের সম্পর্ক আরও গভীর করা দুই দেশের জনগণের অভিন্ন প্রত্যাশা বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। শুক্রবার বেইজিংয়ে সফররত গ্যাবনের প্রেসিডেন্ট ব্রিস ক্লোতেয়ার ওলিগুই এনগুয়েমার সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।বৈঠকে দুই দেশের নেতা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন যুগের ‘চীন-গ্যাবন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ পর্যায়ে উন্নীত করার ঘোষণা […]

গ্যাবনের প্রেসিডেন্ট ও অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতার বৈঠক

গ্যাবনের প্রেসিডেন্ট ব্রিস ক্লোতেয়ার ওলিগুই এনগুয়েমা এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকারের সঙ্গে পৃথক বৈঠক করেছেন চীনের শীর্ষ আইনপ্রণেতা চাও ল্যচি। শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত এসব বৈঠকে দুই দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন তিনি।গ্যাবনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত […]

বেইজিংয়ে সপ্তম বিশ্ব গণমাধ্যম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত

নভেম্বর ৭: সপ্তম বিশ্ব গণমাধ্যম শীর্ষ সম্মেলন আজ (শনিবার) বেইজিংয়ে শুরু হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং প্রচার বিভাগের প্রধান লি শু লেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং একটি মূল বক্তব্য প্রদান করেন। সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং বেইজিং পৌর কমিটির সচিব ইন লি-ও অনুষ্ঠানে যোগ দেন এবং একটি ভাষণ দেন।সিনহুয়া […]

অক্টোবর শেষে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩.৪০৫২ ট্রিলিয়ন মার্কিন ডলার

নভেম্বর ৭: চীনের রাষ্ট্রীয় বৈদেশিক মুদ্রা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবর মাসের শেষে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩.৪০৫২ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা সেপ্টেম্বরের তুলনায় ৪.৯ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ০.১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।অক্টোবরে বৈশ্বিক সামষ্টিক অর্থনৈতিক তথ্য, প্রধান অর্থনীতিগুলোর মুদ্রানীতি ও প্রত্যাশাসহ বিভিন্ন কারণে মার্কিন ডলার সূচক বৃদ্ধি পায় এবং বিশ্বের […]