চীনে গোল্ডেন রুস্টার চলচ্চিত্র উৎসব শুরু, পুরস্কার ঘোষণা ১০ নভেম্বর
চীনের পূর্বাঞ্চলীয় ফুচিয়ান প্রদেশের সিয়ামেনে শুরু হয়েছে ২০২৬-এর ‘চায়না গোল্ডেন রুস্টার অ্যান্ড হান্ড্রেড ফ্লাওয়ার্স’ চলচ্চিত্র উৎসব। শুক্রবার সন্ধ্যায় জমকালো এ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানটি দুটি পর্বে সাজানো হয়েছে। এতে চীনা চলচ্চিত্রশিল্পের প্রাণবন্ত বিকাশ, সৃজনশীলতা এবং উদ্ভাবনী সক্ষমতার নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাণের নেপথ্যের মানুষের অবদানের কথা তুলে ধরেন জনপ্রিয় অভিনেতা হুয়াং সিয়াওমিং।
চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা ও ভাবনা প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘প্রতিটি চলচ্চিত্রের পেছনে এমন অনেক মানুষের কঠোর পরিশ্রম থাকে, যা পর্দায় কখনো দেখা যায় না। সবার সম্মিলিত প্রচেষ্টার কারণেই একটি ভালো গল্প দর্শকের কাছে পৌঁছাতে পারে।’
উৎসবকে ঘিরে এবার থাকছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে ৩৯তম গোল্ডেন রুস্টার অ্যাওয়ার...










