Browsing author

abc

১২ ধাপে ছাদে টবে বেগুন চাষ পদ্ধতি : মাটি তৈরি, সার প্রয়োগ ও ফলন বাড়ানোর উপায়

বাজারে বেগুন কিনতে গিয়ে কখনো কি মনে হয়েছে, বেগুনের দাম দেখে বরং বেগুন গাছই কিনে ফেলি! কথাটা মজার হলেও সমাধান কিন্তু মন্দ নয়। বাড়ির ছাদে যদি কয়েকটি টব রাখার জায়গা থাকে, তাহলে সেখানেই অনায়াসে চাষ করতে পারেন বেগুন। এমনকি বড় কোনো বাগান কিংবা কৃষিকাজের অভিজ্ঞতাও প্রয়োজন নেই। একটু যত্ন, নিয়মিত পরিচর্যা আর কিছু কৌশল জানা […]

চীনের নিংপো-তে ‘বিশ্ব মেয়র সংলাপ’ আয়োজিত

‘উন্মুক্ততা ও সংযুক্তি, অভিন্ন সমৃদ্ধির সুযোগ’ প্রতিপাদ্যে, ২০২৬ সালের ‘বিশ্ব মেয়র সংলাপ’, ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত চীনের চেচিয়াং প্রদেশের নিংপো শহরে আয়োজিত হয়।এতে ১৫টি দেশের বিভিন্ন শহরের মেয়র ও মেয়রদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালে অংশগ্রহণকারী অতিথিরা নিংপো-চৌশান বন্দরের মেইশান বন্দর এলাকা এবং বুদ্ধিমান এমবডিড রোবট উত্পাদন কারখানাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় […]

উরুগুয়েতে ‘চীনের শাসনব্যবস্থা ও বৈশ্বিক উন্নয়ন’ শীর্ষক সংলাপ

স্থানীয় সময় গত বুধবার মন্টেভিডিওতে, চায়না মিডিয়া গ্রুপ ও উরুগুয়েতে চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে, ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপ আয়োজিত হয়।অনুষ্ঠানে ভিডিও-বার্তা পাঠান উরুগুয়ের ভাইস প্রেসিডেন্ট ক্যারোলিনা কোস এবং চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাইশিয়ং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উরুগুয়েতে চীনা দূতাবাসের শ্যাজে ডেফেয়ার্স […]

পূর্ণাঙ্গ যুদ্ধ সক্ষমতার পথে চীনের বিমানবাহী রণতরি ফুচিয়ান: সামরিক বিশেষজ্ঞ

চীনের বিমানবাহী রণতরি ফুচিয়ান প্রাথমিক যুদ্ধ সক্ষমতা অর্জনের পর এখন পূর্ণাঙ্গ যুদ্ধ সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে। গত এক বছরে বিভিন্ন সমুদ্র এলাকায় পরীক্ষা ও প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে রণতরিটি এই অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছেন চীনের সামরিক বিশেষজ্ঞ চাং চুনস্যু। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভিকে সম্প্রতি দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। তার সাক্ষাৎকারটি প্রচার করা […]

অস্ট্রেলিয়ার শিক্ষার্থীদের চিঠির জবাব দিলেন সি চিন পিং

গত ২৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার ১১০ জন তরুণ শিক্ষার্থীর চিঠির জবাব দেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। জবাবি চিঠিতে তিনি চীন-অস্ট্রেলিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে, তরুণ-তরুণীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখার আহ্বান জানান।সি চিন পিং বলেন, “সম্প্রতি তোমরা চীনে এসে ‘চীন-অস্ট্রেলিয়া যুব (বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী) রোয়িং ও ড্রাগন বোট বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায়’ অংশ নিয়েছ এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের […]

২০২৭ সালের ২২ মার্চ কার্যকর হবে চীনের সংশোধিত পানি আইন

চীনের সংশোধিত পানি আইন পাস হয়েছে। আজ (শুক্রবার) চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ২৫তম অধিবেশনে আইনটি গৃহীত হয়। ২০২৭ সালের ২২ মার্চ থেকে এটি কার্যকর হবে।সংশোধিত পানি আইনে মোট ৯টি অধ্যায় রয়েছে। এগুলোতে সাধারণ বিধান, পানি সম্পদ পরিকল্পনা, সুরক্ষা, উন্নয়ন ও ব্যবহার, বণ্টন ও সংরক্ষণ, নদী ও হ্রদ ব্যবস্থাপনা এবং সুরক্ষা, পানি প্রকল্প নির্মাণ […]

জনস্বার্থ মামলা পরিচালনায় প্রসিকিউটরেটের জন্য বিশেষ আইন প্রণয়ন চীনে

জনস্বার্থ রক্ষায় প্রসিকিউটরেটের মামলা পরিচালনার জন্য একটি বিশেষ আইন প্রণয়ন করেছে চীন। আজ (শুক্রবার) চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ২৫তম অধিবেশনে ‘গণপ্রজাতন্ত্রী চীনের প্রসিকিউটরেট কর্তৃক জনস্বার্থ মামলা পরিচালনা আইন’ পাস হয়। আইনটি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।আইনটিতে মোট ৬টি অধ্যায় ও ৫৩টি ধারা রয়েছে। এতে সাধারণ বিধান, এখতিয়ার, মামলা দায়ের ও তদন্ত, […]

চীনে ইয়াওকান-৫১ স্যাটেলাইটের নতুন গুচ্ছ উৎক্ষেপণ

একগুচ্ছ রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের সিচাং উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে এগুলো পাঠানো হয়।বেইজিং সময় বৃহস্পতিবার রাত ১১টা ৫৮ মিনিটে লং মার্চ-২সি ক্যারিয়ার রকেটের মাধ্যমে ইয়াওকান-৫১ গ্রুপের ৭ থেকে ৯ নম্বর স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।স্যাটেলাইটগুলো মূলত বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং তড়িৎচৌম্বকীয় পরিবেশ শনাক্তকরণের কাজে […]

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে অভিজ্ঞতা ও সহযোগিতা বাড়িয়েছে চীন

সাকিব সিকান্দারসামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহারে চীন নিজেদের অভিজ্ঞতা বিনিময় করছে এবং বাস্তব পদক্ষেপ গ্রহণ করছে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়।প্রাকৃতিকসম্পদ মন্ত্রণালয়ের অধীন চীনা সমুদ্রবিষয়ক ইনস্টিটিউট প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতপার্থক্য দূর করতে বৈশ্বিক সমুদ্র শাসনব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদনে ভূমিকা রেখেছে চীন। চুক্তিটি হলো— সমুদ্র আইনবিষয়ক […]

ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করতে যৌথ উদ্যোগের আহ্বান ভাইস প্রিমিয়ারের

বাজার উন্মুক্তকরণ, বিনিয়োগ সহযোগিতা গভীরে নেওয়া, উদ্ভাবন জোরদার এবং বাণিজ্য বাধা দূর করে ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েসিয়াং।বৃহস্পতিবার শাংহাইয়ে নবম চীনা আন্তর্জাতিক আমদানি এক্সপো (সিআইআইসি) এবং হোংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্যে তিনি এ আহ্বান জানান।চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির এই […]

সালমান মুক্তাদির কথাটা রাগ করে বললেন নাকি সিরিয়াস?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’। এর মধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে ছবিটি। গতকাল শনিবার ঢাকার মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ছবিটির বিশেষ প্রদর্শনী হয়। সেখানে উপস্থিত ছিলেন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। প্রদর্শনীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিজের ব্যক্তিগত সংকট এবং […]

এমন আশ্চর্য রাত : উপন্যাস : ধ্রুব নীল (পর্ব ২)

ধ্রুব নীলের ধারাবাহিক সামাজিক থ্রিলার উপন্যাস এমন আশ্চর্য রাতপ্রথম পর্ব পড়ুন এই লিংকেপর্ব-২শেষ রাতে দুঃস্বপ্ন দেখছেন জহির। নদীর তীরে বেড়াতে গেছেন ইরফান আর লিপিকে নিয়ে।ঘাট বরাবর হাঁটছেন। পায়ের কাছে বিচিত্র সব মাছ খাবি খাচ্ছে। কোনো মাছের আবার পা আছে। তারা দৌড়াচ্ছে ডাঙ্গার দিকে।ইরফান মাছ দেখে ছোটাছুটি করছে। লিপি ছুটছে পেছন পেছন। ষণ্ডামার্কা এক লোক এসে […]

বেইজিংয়ে লানছাং-মেকং সহযোগিতা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ১১তম বৈঠক অনুষ্ঠিত

বেইজিংয়ে লানছাং-মেকং সহযোগিতার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ১১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) অনুষ্ঠিত এ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নরোদম সিহাসাক।বৈঠকে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখন, লাওসের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থংসাভান, ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই ট্রুং এবং মিয়ানমারের জাতীয় পরিকল্পনা, বিনিয়োগ ও […]

বাংলাদেশ-চীন বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেয়ার আহ্বান সিপিসি মন্ত্রীর

লুৎফর কবিরবাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। তিনি বলেন, ‘বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব পদ্মা ও ইয়াংসি নদীর মতো প্রবাহমান থাকুক। দুই দেশের তরুণ প্রজন্মকে এই সম্পর্কের ধারক ও বাহক হিসেবে গড়ে উঠতে হবে।’বৃহস্পতিবার […]

লানছাং-মেকং সহযোগিতা বৈঠকে যোগ দিতে আসা ভিয়েতনাম ও কম্বোডিয়ার প্রতিনিধিদের সঙ্গে ওয়াং ই’র পৃথক বৈঠক

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই ট্রুং এবং কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখনের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। একাদশ লানছাং-মেকং সহযোগিতা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তারা চীন সফরে এসেছেন।লে হোয়াই ট্রুংয়ের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, দুই দেশের রাজনৈতিক দল ও রাষ্ট্রের শীর্ষ […]