শেনচৌ-২৩ মিশনের মহড়া সম্পন্ন
মে ২১, সিএমজি বাংলা ডেস্ক: মানববাহী মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে চীনের মানববাহী মহাকাশ সংস্থা বুধবার চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে শেনচৌ-২৩ মহাকাশযান উৎক্ষেপণের পূর্ণাঙ্গ মহড়া সম্পন্ন করেছে।
সংস্থাটি জানায়, শেনচৌ-২৩ এবং লং মার্চ-২এফ রকেটের সমন্বিত কাঠামো শনিবার উৎক্ষেপণ এলাকায় স্থানান্তর করা হয়। উৎক্ষেপণকেন্দ্রের সব সরঞ্জাম ও অবকাঠামো স্বাভাবিক অবস্থায় রয়েছে।
মহড়ায় রকেট ও মহাকাশযানের বিভিন্ন উপব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়। এ ছাড়া উৎক্ষেপণ প্রস্তুতি, ইগনিশন এবং রকেট থেকে মহাকাশযান বিচ্ছিন্ন হওয়ার ধাপও অনুশীলন করা হয়।
মহড়ায় মহাকাশচারীদের স্বাস্থ্য পরীক্ষা, বিদায় অনুষ্ঠান, মডিউলের অবস্থা নির্ধারণ এবং মহাকাশযানে প্রবেশ-পরবর্তী কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিল।
চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি করপোরেশনের প্রকৌশলী লি চ্য বলেন, উৎক্ষেপণের আগে মহাকাশযানের বিভিন্ন সিস্টে...













