চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কোন্নয়নে প্রতিবন্ধকতা দূর করার আহ্বান ওয়াং ই’র

চীন ও যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন এবং দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগে চলমান প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বুধবার বেইজিংয়ে চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পার্ডুর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার প্রকাশিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ওয়াং ই বলেন, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে, উভয়পক্ষের তা আন্তরিকভাবে বাস্তবায়ন করা উচিত।

একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের পারস্পরিক যোগাযোগের পথে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। এ বৈঠকে দু’দেশের সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

সূত্র: সিএমজি