২০৩০ সালের মধ্যে জিডিপির তুলনায় জ্বালানি, পানি ও নির্মাণভূমির ব্যবহার কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে চীন। সম্প্রতি দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) এ-সংক্রান্ত একটি পরিকল্পনার কথা জানিয়েছে।
এনডিআরসি, শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ পাঁচটি সরকারি বিভাগ যৌথভাবে পরিকল্পনাটি প্রকাশ করেছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে জিডিপির প্রতি একক উৎপাদনে জ্বালানি ব্যবহার প্রায় ১০ শতাংশ, পানির ব্যবহার ১০ শতাংশ এবং নির্মাণভূমির ব্যবহার ১৫ শতাংশ কমানোর লক্ষ্য রয়েছে। এনডিআরসি, শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ পাঁচটি সরকারি বিভাগ যৌথভাবে পরিকল্পনাটি প্রকাশ করেছে।
শস্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিপণনের প্রতিটি ধাপে অপচয়ের হার আরও কমানোর পাশাপাশি ২০৩০ সালের মধ্যে বছরে প্রধান পুনর্ব্যবহারযোগ্য সম্পদের পুনঃপ্রক্রিয়াজাত পরিমাণ ৫১ কোটি টনে উন্নীত করার লক্ষ্যও এতে রাখা হয়েছে।
পরিকল্পনায় সাতটি ক্ষেত্রে অগ্রাধিকারের কথা বলা হয়েছে: জ্বালানি সাশ্রয় ও দক্ষতা বৃদ্ধি, পানি সংরক্ষণ, শস্য সংরক্ষণ ও খাদ্য অপচয় কমানো, জমির সাশ্রয়ী ও নিবিড় ব্যবহার, খনিজ সম্পদের উন্নয়ন ও ব্যবহার, কাঁচামালের সাশ্রয় ও পুনর্ব্যবহার এবং জনসাধারণের মধ্যে সম্পদ সংরক্ষণের সংস্কৃতি গড়ে তোলা। এসব লক্ষ্য বাস্তবায়নে মানদণ্ড, নীতি, তদারকি এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মতো সহায়ক ব্যবস্থাও নির্ধারণ করা হয়েছে।
সূত্র: সিএমজি