চীনের হেইলংচিয়াং প্রদেশের হারবিন শহরে শুরু হয়েছে ২৮তম হারবিন আইস-স্নো ওয়ার্ল্ডের প্রস্তুতি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে এবারের আসরের বরফ সংরক্ষণ কার্যক্রম। শিগগিরই শুরু হবে বরফ দিয়ে বিভিন্ন স্থাপনা ও ভাস্কর্য নির্মাণের কাজ।
এবার উৎসবের পরিসর বাড়িয়ে করা হয়েছে ১২ লাখ ৫০ হাজার বর্গমিটার। এতে ব্যবহার করা হবে মোট ৪ লাখ ঘনমিটার বরফ ও তুষার। আগের আসরগুলোর তুলনায় এটিই হবে আয়তন ও বরফ-তুষার ব্যবহারের দিক থেকে সবচেয়ে বড় আয়োজন।
প্রতি বছর শীত মৌসুমে হারবিন আইস-স্নো ওয়ার্ল্ডে বরফ ও তুষার দিয়ে তৈরি করা হয় নানা নান্দনিক স্থাপনা, ভাস্কর্য এবং আকর্ষণীয় বিনোদনকেন্দ্র। দেশি-বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় এ উৎসব চীনের শীতকালীন পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ।
সিএমজি